ফুল

in আমার বাংলা ব্লগ2 years ago

20240128_174256-01.jpeg

দোকানদার রাহুল কে সোজা বলেই দিল, ঐ লাল টকটকে গোলাপ ফুলটা কিনতে তোমাকে পঞ্চাশ টাকাই গুনতে হবে, তার কমে কোন ভাবেই সম্ভব না।

এমনিতেই রাহুলের খুবই সম্প্রতি নতুন একজনের সখ্যতা হয়েছে, তাও মাত্র কিছুদিন পূর্বেই আর তারই মাঝে হঠাৎই ফেব্রুয়ারি মাস চলে এসেছে।

তখনো ফুলের দোকানে রাহুল দাঁড়িয়ে আছে, প্রচুর ভীড় আজ ফুলের দোকানে। যেহেতু এই মফস্বলে ফুলের দোকানের সংখ্যা খুবই স্বল্প, তাই চাহিদা যেন আকাশচুম্বী থাকে ফেব্রুয়ারি মাসের বিশেষ কিছু দিনগুলোতে।

উঠতি বয়সী তরুণ গুলোর সামনে,রাহুল যেন কিছুটা ভ্যাবাচেকা খেয়ে গিয়েছে, এই অসময়ে দোকানে এসে। তরুণ গুলো রাহুলকে দেখে একটু মিটমিট করে হাসার চেষ্টা করছে। মূলত রাহুলের গোলাপ ফুলের প্রতি দামদর করা দেখে। রাহুল কোনভাবেই বুঝতে পারছে না, যে ফুল অন্য সময় মানুষ ৫ টাকা দিয়েও কিনতে চায় না, সেই ফুল হঠাৎই আজ ৫০ টাকায় কিভাবে রূপান্তরিত হল।

চাহিদা আসলে সব সময় তো একরকম থাকে না, যার কারণে হয়তো দামের তারতম্য হয়েছে। রাহুল বুঝতে পেরেছে, এখন আর সস্তায় কারো সঙ্গে সখ্যতা করা যাবে না। সে যেভাবে তার সখ্যতার ব্যাপারটা নিয়ে মনে মনে ভাবছিল, তা হয়তো কল্পনাতেই মানানসই। কিন্তু বাস্তবে রূপান্তরিত করতে গেলে পয়সার দরকার।

যেখানে নিজে চলতেই হিমশিম খায়, এখনো চাকরিটা জুটিয়ে নিতে পারেনি, কত রকম পারিপার্শ্বিক ও পারিবারিক চাপের ভিতরে তাকে প্রতিনিয়ত সময় গুনতে হয়, সেখানে নতুন করে আর একটা মানুষের জীবন তার জীবনের সঙ্গে জড়িয়ে ফেলানো বড্ড ভয়ানক সিদ্ধান্ত হবে।

অপ্রিয় সত্যটা রাহুল বুঝতে পেরেছে,সখ্যতা টিকিয়ে রাখতে গেলে আগে নিজের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে হবে। তা না হলে তার মত মানুষের জন্য এমন সখ্যতা গড়ে তোলা নিতান্তই বোকামি। আর যাইহোক আবেগ দিয়ে জীবন চলে না।

তবে রাহুলের মত পরিস্থিতির শিকার কিন্তু যারা সচ্ছল পরিবারের সন্তান তাদের পড়তে হতে হয় না বরং তাদের কারণেই হয়তো আজকে ফুলের দাম আকাশচুম্বী।

Banner-16.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাস্তবতা সত্যি অনেক কঠিন। আসলে কারো কাছে একটি ফুল কেনা বিলাসিতা কারো কাছে কয়েক দিনের সঞ্চয় বিলিয়ে দেওয়া। আর কিছু কিছু ছেলে মেয়েদের জন্যই ফুলের দাম সত্যি অনেক বেড়ে গেছে। ভালো লাগলো ভাইয়া আপনার লেখাগুলো পড়ে।

 2 years ago 

দিন যত গড়িয়ে যাচ্ছে, সবকিছু যেন ততই এলোমেলো হয়ে যাচ্ছে।

 2 years ago 

সত্যি ভাইয়া বর্তমান টাকা ছাড়া আর কিছুই করা সম্ভব নয়। আসলে বর্তমান শুধু ফুল কেন সব কিছু দাম আকাশচুম্বী।তবে এটা সত্য রাহুলের মতো ছেলেরা পারেনি তবে অর্থ শালি লোকদের কাছে কিছুই না।ধন্যবাদ ভাইয়া সুন্দর লিখেছেন।

 2 years ago 

যেখানে টাকাই মুখ্য বিষয়, তাহলে নিজেকে সেভাবে প্রস্তুত করাই তো বুদ্ধিমানের কাজ।

 2 years ago 

যাইহোক আবেগ দিয়ে জীবন চলে না।

এটা চিরন্তন সত্য বাক্য বলে আমি বিশ্বাস করি । আবেগ দিয়ে কোনো কিছু পরিমাপ করা একদম বোকামি। আর কাউকে নিজের জীবনের সাথে জড়ানো আরও বোকামি। রাহুলের মতো অনেক ছেলেই পরে হলেও বুঝতে পারে। টাকা থাকলে প্রিয় হওয়া যায় সহজেই। আর ফুলের দামটা তো প্রভাবশালীরাই বাড়াচ্ছে। তাদের কাছে পঞ্চাশ টাকা বিষয়ই না!

 2 years ago 

এটাকে আমিও চিরন্তন সত্য বলে মনেকরি ভাই।

 2 years ago 

আসলে যারা বাবার টাকায় চলে,তাদের কাছে ৫০/১০০ টাকা দিয়ে ফুল কেনা কোনো ব্যাপার না। তাইতো বিশেষ দিবসে ফুলের দাম থাকে আকাশচুম্বী। তবে রাহুল বেশ ভালো চিন্তা ভাবনা করেছে। কারণ এই যুগে টাকা পয়সা না থাকলে, প্রেম ভালোবাসা এক প্রকার অসম্ভব বলা যায়। যাইহোক পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো ভাই। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

নিজের জীবন যেখানে অনিশ্চিত, সেখানে আর একটা জীবন নিজের সঙ্গে জড়ানোর কোন মানেই হয় না। বেশ ভালো লাগলো আপনার মন্তব্যটা ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 61644.63
ETH 1604.36
USDT 1.00
SBD 0.47