দীর্ঘদিন পরে তামান্না বিরিয়ানি হাউজে

in আমার বাংলা ব্লগlast year

গত কয়েকদিন আগে শহরে যখন জমির দলিল সংক্রান্ত কাজে গিয়েছিলাম, এই মুহূর্তটা সেদিনের। যেহেতু দলিল অফিসে অনেকটা সময় অতিবাহিত হয়েছিল, তাই সব কাজ শেষ করার পরে দুপুর বেলার দিকে আমরা অনেকটাই ক্ষুধার্ত হয়ে গিয়েছিলাম।

অবশেষে বাল্যবন্ধু রনির সদ্য নির্মিত তামান্না বিরিয়ানি হাউজে উঁকি দেওয়ার চেষ্টা করেছিলাম। ভিতরটা অনেক সুন্দর গোছানো পরিপাটি, তাছাড়া যারা স্টাফ আছে তারা সকলেই পূর্ব পরিচিত। সবার সঙ্গেই হাসিমুখে কুশল বিনিময় করার চেষ্টা করলাম।

20250216_161237-01.jpeg

20250216_161542-01.jpeg

20250216_161300-01.jpeg

20250216_161317-01.jpeg

20250216_161518-01.jpeg

20250216_161514-01.jpeg

20250216_161252-01.jpeg

ভিডিও লিংক

যেহেতু বন্ধুর হোটেল, তাই আমাদের খাতির যত্নের কোন ত্রুটি হয়নি বরং শতভাগ সার্ভিস পেয়েছি । সেদিন অবশ্য বাবু ছিল না আমাদের সঙ্গে, তাই খুব একটা ঝামেলা পোহাতে হয়নি। সোজা হোটেলে ঢুকে ভিআইপি কেবিনে নিজেদের জায়গা বুক করে রেখে, ফ্রেশ হয়ে মেনু কার্ড দেখে খাবার অর্ডার করে দিয়েছিলাম।

যেহেতু প্রচুর ক্ষুধার্ত ছিলাম তাই আমি খাসির কাচ্চি বিরিয়ানি অর্ডার করেছিলাম এবং হিরা অর্ডার করেছিল সাদা ভাত, ছোট মাছের তরকারি, রুই মাছ ভুনা, বাদাম ভর্তা এবং মসুরের ডাল। তবে মজার ব্যাপার হচ্ছে, তারা আমাদেরকে অতিরিক্ত তেঁতুলের চাটনি দিয়েছিল। যেটা খাবারের সঙ্গে খেতে দারুণ লেগেছিল।

খাবার টেবিলে আসা মাত্রই, অহেতুক সময় বিলম্ব না করে পেট ভরাতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আহা, পুরোই যেন অমৃত। কখন যে চেটেপুটে সব খেয়ে ফেলেছি তা যেন বুঝে উঠতেই পারিনি। এমনিতেই প্রচুর ক্ষুধার্ত ছিলাম, তার ভিতরে এমন সব লোভনীয় ও স্বাদযুক্ত খাবার আমাদের সেদিনের ক্ষুধার্ত দুপুর কে যেন পরিতৃপ্তি দিয়েছিল।

বলতে গেলে অনেকটা দিন পরে সেদিন এরকম সময় কাটিয়েছিলাম, তাই চেষ্টা করেছিলাম আমাদের কাটানো মুহূর্তের উপর ভিত্তি করে ভিডিও ধারণ করার জন্য, যাতে আপনাদের সঙ্গে মুহূর্তটা ভাগাভাগি করে নিতে পারি।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAr2C8nYkd2N.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW787kzcgWYkwvNtA2hFHjZmHJF7T9cU9fuNnktTXyjPQrbBYfZq5mcrxbtVXjuouLjrPEViYtkZQyE2bNmeVzsXTft.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ভিডিওটা এখনো দেখিনি পরে সময় করে দেখব। আপনার কাচ্চি বিরিয়ানির রং দেখে খুব লোভ লাগছে। আপনার ভিডিওগুলো বেশ ভালই হয়। আমি আগেও দেখেছি। বন্ধুর হোটেলে খেতে যাওয়ার মজাই আলাদা। সব সময় একটু হলেও বেশি কেয়ার পাওয়া যায়।

 last year 

খাতির যত্নের কোন ত্রুটি হয়নি, এটা একদম বলতেই হচ্ছে। সময় করে ভিডিওটা দেখে নিয়েন, খুশি হবো।

 last year 

বাল্যবন্ধুর বিরিয়ানি হাউজ তাহলে তো জমিয়েই খেয়েছেন ভাইয়া।তাছাড়া বাল্যবন্ধুদের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক থেকেই যায় তাই অনেককিছু ফ্রী খাওয়ার সুবিধাও পাওয়া যায়।আপনারা দুজন বেশ উপভোগ করেছেন, ভিডিওটি ভালো লাগলো দেখে।ধন্যবাদ আপনাকে।

 last year 

এটা সত্য অনেক সুযোগ-সুবিধা বেশি পেয়েছি এবং পয়সাও কম রেখেছিল।

 last year 

এমন দেখিয়ে দেখিয়ে আপনি একা একা বিরিয়ানি টা খেয়ে নিলেন? এ কিন্তু ভারী অন্যায় ভাই। শুধু ছবি দেখে শান্তি হলো না। আপনি যতদিন না ডেকে এই হোটেলের বিরিয়ানি আমাদেরকে খাওয়াবেন ততদিন আমাদের শান্তি হবে না। হা হা হা। যাইহোক আপনি দারুন সুন্দরভাবে ভিডিওগ্রাফি করে আমাদের সঙ্গে শেয়ার করেছেন বলে ধন্যবাদ।

 last year 

চলে আসুন দাদা, অবশ্যই বিরিয়ানি খাওয়াবো আপনাকে।

 last year 

তামান্না বিরিয়ানি হাউজের বিরিয়ানির ফটোগ্রাফি এর আগেও আপনার পোস্টের মাধ্যমে দেখেছিলাম। ফটোগ্রাফি গুলো দেখেই বুঝা যাচ্ছে খাসির বিরিয়ানির স্বাদ ছিলো এককথায় দুর্দান্ত। জমিজমা সংক্রান্ত ঝামেলা শেষ করে বেশ তৃপ্তি সহকারে খাবার খেয়েছিলেন ভাই। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

এটা সত্য বিরিয়ানির স্বাদ আসলেই বেশ ভালো ছিল ভাই।

 last year 

দীর্ঘদিন পরে তামান্না বিরিয়ানি হাউজে বিরিয়ানি খেয়েছেন। আপনার বিরিয়ানির রং দেখে লোভনীয় লাগছে খেতে ও মনে হয় অনেক মজাদার হয়েছিল। আপনার ফটোগ্ৰাফি এবং ভিডিওগ্ৰাফিটি দেখে অনেক ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 63916.96
ETH 1677.04
USDT 1.00
SBD 0.42