অনুভূতির কবিতা-"তুমি হৃদয়ের চঞ্চলতা"-Writing by @samhunnahar.

in আমার বাংলা ব্লগ2 years ago

জুমা মোবারক সবাইকে,


vecteezy_silhouettes-holding-hands-enjoying-sunset-together-happily_32946254.jpg
Image Source

আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আশা করি বন্ধুরা আপনাদের দিনকাল বেশ ভালোই কাটল আজকের এই পবিত্র জুম্মার দিনে। পরিবারের সবাইকে নিয়ে সময় কেমন কাটলো। আমিও ভালো আছি তবে সকাল থেকেই শুয়ে থাকছিলাম কিছু ভালো লাগছিল না। এই বিকেল টাইমে ভাবলাম ওঠে যায় শুয়া থেকে। তাই ভাবলাম আপনাদের সাথে পোস্ট শেয়ার করে নিতে পারলে ভালো হয়। সে চিন্তা ভাবনা করে উপস্থিত হয়ে গেছি আবার আপনাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করার জন্য। যেহেতু ভালোই লাগছে না কোন কিছু তৈরি করা নেই। তো চিন্তা করলাম কি শেয়ার করা যায় আপনাদের সাথে। চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিলাম একটি কবিতা লিখি। মাঝেমধ্যে কবিতা লিখে আপনাদের সাথে শেয়ার করি। তবে বর্তমানে অনু কবিতাগুলো বেশি লেখা হয়ে থাকে।

কিন্তু আজকে চিন্তা করলাম অনু কবিতা লিখব না একটি একক কবিতা লিখব। সেই চিন্তা ভাবনা করে কবিতা লিখতে বসে গেলাম। কবিতা লিখতে ও ভাবনা চিন্তা করে লিখতে হয়। কারণ ভালোভাবে ছন্দ মিলিয়ে লিখতে হলে একটু সময় দিয়ে চিন্তা ভাবনা করা দরকার। যেমন মন চায় তেমন কবিতা লিখে তো আর শেয়ার করা যায় না। যদিও আমি কোন প্রফেশনাল কবি নই। তেমন ভালো কবিতা লিখতে পারি না। কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আপনাদের সাথে কবিতাগুলো লিখে শেয়ার করার। হয়তো লিখতে লিখতে একদিন ভালো কবিতা লিখতে পারবো।

বাস্তব জীবনে মনের মানুষকে নিয়ে আমাদের চঞ্চলতার শেষ নেই। আমরা মনের মানুষকে নিয়ে অনেক স্বপ্ন দেখি অনেক স্বপ্ন আঁকি। মনের মানুষকে নিয়ে এই ভুবনে ঘুরতে চাই এই বিশালতার মাঝে। মনের মানুষকে নিয়ে বেশি বিশ্ব পাড়ি দিতে চাই। মনের মানুষকে নিয়ে নির্জন পাহাড়ের ঝর্ণা ধারা দেখতে চাই। বলতে গেলে মনের মানুষকে নিয়ে আমাদের মনের ইচ্ছের কোন শেষ নেই। যেমন ইচ্ছে তেমন চিন্তা করা যায় ভাবনা করা যায় কিন্তু সবগুলো বাস্তবে সম্ভব নয়। যদিও কল্পনাতে এক আর বাস্তবে আরেক। কিন্তু কিছু কিছু কল্পনা এবং বাস্তবতা মাঝে মাঝে সত্যি হয়ে যায়। সেই চিন্তা ভাবনা থেকে বন্ধুরা আমার আজকের কবিতাটি লেখা। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে বন্ধুরা। তাহলে আর দেরি না করে আমার আজকের লেখা কবিতাটি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি–

তুমি হৃদয়ের চঞ্চলতা


তুমি আমার এই হৃদয়ের যত চঞ্চলতা
খুঁজে ফিরি তোমাকে নিয়ে আমার যত আকুলতা
তুমি নীল আকাশের মাঝে মেঘলা মেঘের ভেলা
তোমাকে নিয়ে করি আমি প্রেমের যত খেলা।

তুমি আমার উত্তাল সাগরের উত্তাল ঢেউ
তুমি বুঝবে আমায় শুধু আর বুঝবে না কেউ
তুমি দূর পাহাড়ের মাঝে নির্জনতার ছোঁয়া
তুমি শত ব্যাকুলতার মাঝে প্রশান্তি আমার।

তুমি বর্ষার দিনের প্রশান্তির বৃষ্টি
তোমাকে করেছে শুধু আমার জন্য সৃষ্টি
তুমি এলোমেলো চুলের ডাগর চোখের চাহনি
এ মনে শুধু তোমারি স্থান আর কাউকে রাখিনি।

আমার মনের যত আশার আলো
তোমাকে রাখবো যতনে বাসবো অনেক ভালো
শত চঞ্চলতার মাঝে তুমি উজ্জ্বল তারার হাসি
তোমাকে নিয়ে যত স্বপ্ন আঁকি।

শত বিষন্নতার মাঝে তুমি প্রশান্তির ছোঁয়া
শত তীব্র তাপের মাঝে তুমি বৃষ্টির ছোঁয়া
শীতের মাঝে তুমি গরমের উষ্ণতা
শত মেঘলা আকাশে তুমি শীতলতার বাতাস।

সাগরের উত্তলতায় তোমাকে খুঁজি
ওই পাহাড়ের ঝর্ণাধারায় তোমাকে দেখি
আকাশের বিশালতায় তোমাকে আঁকি
এই ভূবনে শুধু তোমাকেই ভাবি।

তুমি আছো তুমি থাকবে এই আমার আকুতি
তোমাকে নিয়ে দেবো পাড়ি সাত সমুদ্র তেরো নদী
জীবন মরণ তোমাকে চাই করি মিনতি
ভালো আছি তোমাকে নিয়ে ভালো থাকতে চাই।

qara-xett.png

সমাপ্তি-@samhunnahar


আশা করি আপনাদের সকলের কাছে আমার কবিতা গুলো পড়ে ভালো লেগেছে। বন্ধুরা আমার আমার লেখা একক কবিতা পড়ে কেমন লাগলো কমেন্টে জানালে অনেক বেশি ভালো লাগবে। আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।


লেখার উৎসনিজের অনুভূতি থেকে
ইমেজ সোর্সভিক্টিজি ডট কম
অবস্থানকক্সবাজার, বাংলাদেশ
ক্যাটাগরিএকটি একক কবিতা


আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqKGFwaM8Kqv9tMReTkL2w3ow2M2CubmYy2Aod1kEXoUDtqH3fo7m2hBK4uDhMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAm1.png

New_Benner_ABB1.png

Banner_PUSS1.png

💖ধন্যবাদ সবাইকে💖

Sort:  
 2 years ago 

সুন্দর একটা টপিক নিয়ে আপনি আজকের এই কবিতাটা লিখেছেন দেখেই তো আমার কাছে অনেক ভালো লেগেছে। এরকম ভাবে কবিতা লিখলে আমার কাছে পড়তে অনেক ভালো লাগে। এত সুন্দর করে আপনি "তুমি হৃদয়ের চঞ্চলতা"কবিতাটা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অসম্ভব ভালো লেগেছে। ছন্দ মিলিয়ে দারুন ভাবে লিখেছেন পুরো কবিতা। এত সুন্দর করে পুরোটা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুন্দর মতামত দিয়ে সহযোগিতা করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু ভাইয়া কিন্তু ভীষণ ভাগ্যবান একজন ব্যক্তি। আপনি ভাইয়াকে নিয়ে এত স্বপ্ন দেখেন মনের মাঝে। মনের অনুভূতি গুলোকে নিয়ে আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে আমার তো ভীষণ ভালো লাগলো। কবিতার প্রতিটি লাইন খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার লেখা কবিতা পড়ে ভালো লাগার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক ভাবনা চিন্তা করার পর কবিতা লেখার সিদ্ধান্ত নিয়েছেন জেনে ভালো লাগলো আপু। আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লাগলো। খুবই চমৎকার কবিতা লিখেছেন। অনেক ভালো লেগেছে কবিতা পড়ে। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

বেশ উৎসাহ দিলেন ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

খুব সুন্দর চিন্তা ভাবনা থেকে আজকের এই কবিতাটা লিখেছেন। সত্যি দারুন হয়েছে আপনার আজকের কবিতাটা। প্রিয় মানুষ এবং প্রকৃতিকে নিয়ে একসাথে লেখা এই কবিতাগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার আজকের কবিতাটা পড়েও সত্যি মুগ্ধ হলাম। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।

 2 years ago 

এত ভালো লাগলো আপু আপনার গঠন মূলক মতামত পড়ে অনেক ধন্যবাদ।

 2 years ago 

ভালোবাসার মানুষটিকে নিয়ে সব সময় আমাদের মনে আকুলতা থেকে যায়।আর চঞ্চলতা বেড়ে যায়। আর সেই চঞ্চলতা থেকে ঘিরে আপনি দারুন একটি কবিতা লিখেছেন আপু। আপনার লেখা কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। কবিতার লাইনগুলো অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনারা এত অনুপ্রাণিত করেন বলে বার বার কবিতা লিখতে আগ্রহ বেড়ে যায়।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার স্বরচিত কবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।কবিতার লাইনগুলোতে নিজের আবেগ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু সময় দিয়ে আমার লেখা কবিতা টি পড়ার জন্য।

 2 years ago 

সুন্দর সুন্দর কবিতা গুলো লিখলে এবং কবিতা গুলো পড়লে আমার মনটা একেবারে ভালো হয়ে যায়। কারণ আমি কবিতা লিখতে এবং পড়তে দুটোই অনেক বেশি ভালোবাসি। বিভিন্ন টপিক নিয়ে যদি সুন্দর করে কবিতা লেখা হয়, তাহলে তো আরো বেশি ভালো লাগে। আপনার লেখা আজকের কবিতাটা যতই পড়ছিলাম, আমার কাছে তো ততই খুব ভালো লাগছিল।

 2 years ago 

ঠিক বলছেন ইদানীং কবিতা লেখা আর কবিতা পড়তে আমারও বেশ ভালো লাগে।

 2 years ago 

আমাদের ভালোবাসার মানুষ টাকে নিয়ে আমাদের চঞ্চলতার শেষ নেই কথাটা ঠিক। কিন্তু যখন গিয়ে এই চঞ্চলতা অস্থিরতায় রুপ নেয় তখন নিজেকে মনে হয় পৃথিবীর সবচাইতে অসহায়। চমৎকার ছিল আপনার কবিতা টা আপু। নিজের অনূভুতি টা দারুণ ভাবে কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

আপনার শেয়ার করা মতামত দারুণ ছিলো ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63266.22
ETH 1878.27
USDT 1.00
SBD 0.37