রেনডম ফটোগ্রাফি পোস্ট।
কয়েকদিন আগে পরিবার নিয়ে বাইরে খেতে গিয়েছিলাম। যে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম ঠিক তার অপজিটে ছিলো একটি প্রাইভেট ক্লিনিক। রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে ক্লিনিকটাকে দেখতে বেশ ভালো লাগছিলো। শরতের নীল আকাশের ক্যানভাসে মনে হচ্ছিল বিল্ডিংটা চমৎকারভাবে ফুটে রয়েছে। দৃশ্যটা দেখতেই মনে হলো একটা ছবি তুলে নেই। তখনই ছবিটি তুলেছিলাম।
কিছুদিন আগে সকালে হাঁটাহাঁটি করার সময় গিয়েছিলাম পদ্মার পাড়ে। দীর্ঘদিন পর পদ্মার পাড়ে গিয়ে পদ্মা নদীর অবস্থা দেখে কিছুটা অবাক হয়েছিলাম। কারণ কিছুদিন আগেও যেই নদীটা পানিতে থৈথৈ করছিলো সেখানে গিয়ে দেখতে পেয়েছিলাম বিশাল চর জেগেছে। অবশ্য এই দৃশ্যটা একেবারেই নতুন নয়। বছরের এই সময়টাতে পদ্মা নদীর চেহারা এমনই থাকে। তবে বেশ কিছুদিন পরে যাওয়ার কারণে কিছুটা অবাক হয়েছিলাম।
কয়েকদিন আগে সকালবেলায় ছাদে হাঁটাহাঁটি করতে গিয়েছিলাম। আমি আসলে সব সময় চেষ্টা করি হাঁটাহাঁটি করার জন্য বাইরে যেতে। তবে মাঝে মাঝে অলসতার কারণে আর বাইরে যেতে ইচ্ছা করে না। তখন অল্প সময়ের জন্য হলেও ছাদে হাঁটাহাঁটি করি। সেদিন ছাদে হাঁটতে গিয়ে হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে এই দৃশ্যটি দেখতে পেলাম। নীল আকাশে সাদা তুলোর মত মেঘ ভেসে বেড়াচ্ছিলো। আকাশের এই অপরূপ রূপ দেখে এতটাই ভালো লেগে গিয়েছিলো যে সাথে সাথেই কয়েকটি ছবি তুলে নিয়েছিলাম।
বেশ কিছুদিন আগে সকালে বাজারে যাওয়ার সময় এই ছবিটি তুলেছিলাম। ফরিদপুর নিউমার্কেটে গেটের সামনে একটি ফুলের দোকান রয়েছে। একেবারে সকালবেলায় ফুল বিক্রেতাকে দেখলাম তার দোকানের ফুলগুলি সামনে সাজিয়ে রাখছে। সকাল বেলায় চমৎকার ফুলের এই দৃশ্যটি দেখে বেশ ভালো লেগে গেলো। তখনই এই ছবিটি তুলেছিলাম।
কিছুদিন আগে সকালবেলায় হাটাহাটির একপর্যায়ে ফরিদপুর রেল স্টেশনে গিয়েছিলাম ট্রেনের ব্যাপারে খোঁজখবর নেয়ার জন্য। তখনই প্লাটফর্মের এই ছবিটি তুলেছিলাম। সকালবেলায় বেশ কিছু লোককে দেখতে পেলাম ট্রেনের জন্য এসে বসে রয়েছে।
উপরের ছবি দুটি সকালে হাটতে বের হয়ে তুলেছিলাম। সকালে শহরের যে অংশটা দিয়ে আমি হাঁটাহাঁটি করি তার ভেতরে এই দুটি জায়গা আমার কাছে খুবই ভালো লাগে। প্রথম ছবিতে রাস্তার মাঝখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটিকে বাঁচানোর জন্য শহরের বৃক্ষ প্রেমীদের অনেক সংগ্রাম করতে হয়েছে। অর্থলোভী ঠিকাদারেরা এবং দুর্নীতিবাজ কর্মকর্তারা চেষ্টা করেছিল এই গাছটি কেটে ফেলতে। তবে শেষ পর্যন্ত বৃক্ষ প্রেমীদের আন্দোলনের কাছে তাদের পরাজয় স্বীকার করতে হয়েছিলো। রাস্তার দুপাশে গাছ না থাকলে সেই রাস্তা আমার কাছে ভালো লাগে না। এই কারণে আমি এমন জায়গা দিয়ে হাঁটার চেষ্টা করি যেখানে রাস্তার দুপাশ দিয়ে গাছ রয়েছে। তবে শহরে এখন এমন রাস্তার সংখ্যা খুবই কম। দ্বিতীয় ছবিতে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন শহরের ভেতরে এই রাস্তাটি এখন এমন রয়েছে যার দুপাশ দিয়ে বড় বড় গাছ রয়েছে।
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
| ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | হুয়াই নোভা 2i |
|---|---|
| ফটোগ্রাফার | @rupok |
| স্থান | ফরিদপুর |
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমার কাছে শীতকালটা তেমন ভালো লাগে না,কেন জানি।হয়তো গ্রামে গেলে একটু উপভোগ করা যায়।যাই হোক আপনার তুলা সবগুলো ছবিই বেশ সুন্দর। বিশেষ করে নিউমার্কেটর সামনের ফুলগুলো ছবি।আসলে এখন তো এমনই বড় বড় গাছ গুলো কেটে ফেলার জন্য মনে হয় প্রতিযোগিতা লেগে যায়।ভালো লাগলো।ধন্যবাদ
ভাই আপনি আজকে আমাদের মাঝে খুব সুন্দর কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছেন। ভাই আপনার প্রতিটি ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি এছাড়াও আকাশের ফটোগ্রাফি খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
শীতকাল আমারও বেশ ভালো লাগে। উপভোগ করি। আপনি আজ বেশ কিছু সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। এজন্য অনেক ধন্যবাদ আপনাকে।সব ছবিই ভালো হয়েছে। তবে বিল্ডিং ও ষ্টেশনের ছবিটা সবচেয়ে ভালো হয়েছে। আরো ভাল ভাল ফটোগ্রাফি আপনার কাছ থেকে দেখতে পাব আশাকরি। শুভ কামনা আপনার জন্য।
আমার কাছে শীতকালটা সবচেয়ে বেশি ভালো লাগে। কারণ মন ভরে ঘুরাঘুরি করা যায়। যাইহোক চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আমাদের সাথে। আমার কাছে রেনডম ফটোগ্রাফি পোস্ট দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে। কারণ একটি পোস্টের মাধ্যমে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখার সুযোগ হয়। প্রাইভেট ক্লিনিকটা দেখতে আসলেই চমৎকার লাগছে। তাছাড়া রেল স্টেশনের প্লাটফর্ম এবং শেষের ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আসলেই ভাই প্রতিটা ঋতুর আলাদা আলাদা সৌন্দর্য আছে। বাহ্ ভাই ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর লাগলো। প্রতিটি ফটোগ্রাফি সাথে সুন্দর উপস্থাপন করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আমার কাছে ভালো লাগে বর্ষাকাল। তবে শীতকাল টাও একেবারে খারাপ না কিন্তু। সাধারণত শীতের এই সময়ে সব নদী শুকিয়ে যায়। এটা একেবারে সাধারণ দৃশ্য। সকালের রাস্তা টা বেশ চমৎকার লাগছে। একেবারে ফাঁকা লোকজন নেই গাড়ি নেই। বেশ চমৎকার করেছেন ফটোগ্রাফি গুলো ভাই। ধন্যবাদ আমাদের সঙ্গে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।