ভিডিওগ্রাফি || অসংখ্য কবুতর পাখির খাবার খাওয়ার দৃশ্য

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি ভিডিওগ্রাফি মুলক পোস্ট আমি শেয়ার করবো। আসলে প্রত্যেক সপ্তাহেই আমি চেষ্টা করি নিত্য নতুন ভিডিওগ্রাফি মূলক পোস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য। ভিডিওগ্রাফি মূলক পোস্ট শেয়ার করার ক্ষেত্রে আমি নতুন কিছু তোমাদের সামনে উপস্থাপন করতে চাই সবসময়। আজকে শেয়ার করার ভিডিওগ্রাফিতে তোমরা দেখতে পাবে অনেকগুলো কবুতরের খাবার খাওয়ার দৃশ্য। আসলে বেশ কিছুদিন আগের মধ্যমগ্রাম নামক একটি জায়গায় আমি গেছিলাম। সেখানে গিয়ে স্টেশনে নেমে কিছুদুর হেঁটে যাওয়ার পর হঠাৎ করে আমার নজরে আসে অনেকগুলো কবুতর একটা জায়গায় জড়ো হয়ে খাবার খাচ্ছে। এই বিষয়টা দেখে কিছুটা আমি অবাক হই দূর থেকে দেখে।

InShot_20240905_233516575.jpg

InShot_20240905_233454510.jpg

আসলে এতগুলো কবুতর কোথা থেকে আসলো সেটা প্রথমে আমি বুঝতে পারিনি। পরে খেয়াল করে দেখলাম পাশে একটি ফ্লাইওভারের মতো রয়েছে। তার নিচের অংশে এই কবুতরগুলো বসবাস করে। আসলে এই কবুতর গুলোর মালিকানা ছিল না। তাই হয়তো খেতে দেওয়ার লোকও ছিল না। তবে ওই ফ্লাইওভারের কাছে থাকা একটি দোকানের মহিলা হয়তো প্রতিদিনই এই কবুতরগুলোকে খেতে দেয়। সেই জন্যই ওই কবুতরগুলো ওই দোকানের সামনে জড়ো হয়েছিল। আরও কিছু দূরে এগিয়ে যাওয়ার পরে দেখতে পাই। সেই মহিলা দোকান থেকে খাবার ছুড়েঊ ছুঁড়ে দিচ্ছে। আর সব কবুতরগুলো এক জায়গায় এসে খাবারগুলো খাচ্ছে। এই দৃশ্য দেখে আমার খুবই ভালো লাগে আমি কিছুটা দূর থেকে ভিডিওগ্রাফি স্টার্ট করি। তারপরে এই সুন্দর দৃশ্যটি আমি ধারণ করি এইখানে আমি কিছু সময় দাঁড়িয়েও ছিলাম এই দৃশ্য দেখতে। কিছু সময় পরপর কবুতরগুলো একটু উড়ে যাচ্ছিলো। কারণ রাস্তা দিয়ে গাড়িগুলো বেশ চলছিলো। এই দৃশ্যটি উপভোগ করতে করতে সেদিন যে ভিডিওগ্রাফিটি আমি করেছিলাম তা আজকে আমি শেয়ার করলাম।

ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন...


◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾

শ্রেণীভিডিওগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ভিডিওগ্রাফার@ronggin
লোকেশনমধ্যমগ্রাম, নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই ভিডিওগ্রাফি টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

কবুতর বা পায়রার খাবারের যে দৃশ্য আপনি ক্যামেরাবন্দি করেছেন তা একেবারে অনন্য একটি প্রাকৃতিক দৃশ্য বর্তমান সময়ের প্রেক্ষিতে। এখন পায়রা তো আর দেখাই যায় না। আগে বাড়ির ছাদে ছাদে কত দেখা যেত। তাই আপনার সংগৃহীত ছবি বড় ভালো লাগলো।

 2 years ago 

এখন পায়রা তো আর দেখাই যায় না। আগে বাড়ির ছাদে ছাদে কত দেখা যেত।

এটা কিন্তু আপনি ঠিক কথা বলেছেন দাদা । যাইহোক, আপনার এই মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে যখন কবুতর দের খাবার দেয়া হয়, তখন তারা একদম ঝাঁক বেঁধে খাবার খেতে চলে আসে।এমন দৃশ্য আমার কাছে ও অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বেশ কয়েকটি কবুতর পাখির খাবার খাওয়ার দৃশ্য ভিডিও করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ধারণ করা ভিডিও টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আমার শেয়ার করা এই ভিডিওগ্রাফিটি যে আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে, সেটা আমার জন্য অনেক আনন্দের বিষয় ভাই। আপনার এই প্রশংসামূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ওয়াও খুবই সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।কবুতরের খাবার খাওয়ার দৃশ্য টি অসাধারণ ছিল ভাই। আপনি দারুণ ভাবে ভিডিওগ্রাফি করছেন।এবং সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

এত সুন্দর ভাবে আমার এই পোস্টের প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। অনেক ভালো লাগলো ভাই, আপনার এই সুন্দর মন্তব্যটি পড়ে।

 2 years ago 

দেখে মনেহলো ওমরেশ পুরী দানা ছিটাচ্ছে আর বলতেছে, আও, আও . 😅

খুবই সুন্দর লাগলো। কবুতর আমার খুব প্রিয়। কবুতরের ডাক শুনলে মন উদাস হয়ে যায়৷ ভালো লাগলো ভিডিও এবং পোস্ট, দুটিই।

 2 years ago 

আমার শেয়ার করা এই ভিডিওটি যে আপনার ভালো লেগেছে তা জেনে খুব খুশি হলাম ভাই। আপনার এই সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কবুতর দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর কবুতরের ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি দেখতে দুর্দান্ত লাগে। আজ আপনি দারুন দুটি ফটোর সাথে খুবই চমৎকার একটি ভিডিওগ্রাফি ও শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ভিডিও মাধ্যমে কবুতরের খাবার খাওয়ার খুব সুন্দর একটি দৃশ্য উপভোগ করতে পারলাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার শেয়ার করা এই ভিডিওগ্রাফি মূলক পোষ্টের প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

আপনি দেখতেছি মধ্যমগ্রামে গিয়েছেন খুব সুন্দর কবুতর খাবার খাওয়ারের দৃশ্য ভিডিওগ্রাফি করেছেন। এরকম পাখিগুলোকে যদি কেউ খাওয়ার দেই তাহলে ওটি মহৎ কাজ। এবং বিদেশে আমি দেখেছি অনেক জায়গাতে এভাবে পশুপাখি এবং কবুতরদের খাওয়া দাওয়া দেই ওখানে লোক গুলো। সত্যি আপনি চমৎকার ভিডিওগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

আমার শেয়ার করা এই ভিডিওগ্রাফি টি যে আপনার কাছে চমৎকার লেগেছে তা জেনে অনেক ভালো লাগলো ভাই আমার। আপনার এই প্রশংসা মূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ্! সেই মহিলাটি তো তাহলে খুব ভালো একটা কাজ করছে কবুতর গুলোকে খাবার খেতে দিয়ে। এই ধরনের মহৎ কাজ গুলো আমার খুব ভালো লাগে। আমাদের সবার উচিত এই ধরনের কাজ করা। কবুতর গুলো কতো মজা করে খাবার খাচ্ছে। বেশ ভালো লাগলো ভিডিওগ্রাফিটা দেখে। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ ভাই, কবুতরগুলো বেশ মজা করেই খাবার গুলো খাচ্ছিল। যাইহোক, আমার শেয়ার করা এই ভিডিওটি যে আপনার কাছে বেশ ভালো লেগেছে তা জেনে অনেক খুশি হলাম আমি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 62069.28
ETH 1614.34
USDT 1.00
SBD 0.45