কোলকাতার কালী পুজো - পর্ব ০৪

in আমার বাংলা ব্লগ2 years ago

আমাদের চতুর্থ পুজো প্যান্ডেলও খুবই কাছাকাছি ছিল । কিন্তু, বড্ড ভীড় থাকায় প্যান্ডেলে ঢুকতে বেশ টাইম লেগে গেলো । এই পুজো প্যান্ডেলের থিম ছিল "কৈলাস ধাম" । কৈলাস হিন্দুদের প্রধান তীর্থস্থানের একটি । তাই এই থিম হওয়াতে ভীড় হওয়াটাই খুব স্বাভাবিক একটা বিষয় । প্রায় আধ কিলোমিটার দূর থেকে বাঁশ দিয়ে দর্শনার্থীদের জন্য ঢোকার পথ তৈরী করা হয়েছিল । হাঁটতে হাঁটতে পা ব্যাথা হয়ে যায় আর কী !

কৈলাস যেহেতু শিবের আরাধ্য স্থান তাই এই পুজো মণ্ডপটাও সেই ভাবে সাজানো হয়েছে । হিমালয়ের একটি সুউচ্চ শৃঙ্গের নাম কৈলাস । "কৈলাস" শব্দটির উৎপত্তি সংস্কৃত "কেলাস" শব্দ থেকে । কেলাস অর্থ স্ফটিক, ইংরেজিতে যার নাম crystal । আসলে তিব্বতের এই পর্বত চূড়া সারা বছরই তুষারাচ্ছাদিত থাকে । এই চির তুষারাবৃত পর্বতের শৃঙ্গে রোদ পড়ে ক্রিস্টাল এর মতো ঝক ঝক করে । তাই এর নামকরণ করা হয়েছে "কৈলাস" । এই কৈলাস ধাম কিন্তু ভারতের ভেতর অবস্থিত নয় । তিব্বতের মানস সরোবরের কাছে এই পর্বত শৃঙ্গ অবস্থিত ।

কৈলাস শুধুমাত্র ভারতের হিন্দুদের তীর্থক্ষেত্র নয়, এটি তিব্বতের বৌদ্ধদের কাছেও অন্যতম শ্রেষ্ঠ একটি তীর্থস্থান । কৈলাস পর্বত শৃঙ্গে কিছু অলৌকিক ভূ-জৈবিক প্রভাব পরিলক্ষিত করা গিয়েছে । এই পর্বত শৃঙ্গে কিছুদিন অতিবাহিত করলে খুব দ্রুত মানুষের বয়স বৃদ্ধি পেতে থাকে । প্রায় দ্বিগুন হারে বার্ধ্যকের লক্ষণ ফুটে উঠতে থাকে ।

প্যান্ডেলের মন্দিরের পেছনে একটা কৃত্রিম পর্বত তৈরী করা হয়েছিল । এটিই কৈলাস শৃঙ্গের একটি মিনিয়েচার মডেল । মন্দিরটিও আসল কৈলাস মন্দিরের অনুকরণে তৈরী করা হয়েছিল । ভেতরে হিন্দুদের দশটি মহাবতারের মূর্তি খোদাই করা ছিল । তাছাড়া মূল দেবী মূর্তির শৈল্পিক সৌন্দর্য এক কথায় অসাধারণ ছিল । এই দেবী কালিকার মূর্তিও প্রথম প্যান্ডেলের দেবী মূর্তির মতন ছিল । অর্থাৎ, দেবীর দশটা মস্তক, দশটি হস্ত এবং দশটি পদ ।


কৈলাস ধামকে থিম করে পুজো প্যান্ডেল ।
তারিখ : ১২ নভেম্বর, ২০২৩
সময় : রাত ২ টা ৩৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20231113_023516.jpg

IMG_20231113_023528.jpg

পুজো প্যান্ডেল প্রাঙ্গনে আমাদের নিজস্বী ।
তারিখ : ১২ নভেম্বর, ২০২৩
সময় : রাত ২ টা ৩৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


পুজো মণ্ডপে প্রবেশ করার মুখে কিছু ফোটো ।
তারিখ : ১২ নভেম্বর, ২০২৩
সময় : রাত ২ টা ৪০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ঝাড়বাতিটা ছিল দেখবার মতো ।
তারিখ : ১২ নভেম্বর, ২০২৩
সময় : রাত ২ টা ৪০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


বিষ্ণুর দশাবতারের পঞ্চম অবতার - "বামনবতার" ।
তারিখ : ১২ নভেম্বর, ২০২৩
সময় : রাত ২ টা ৪০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


বিষ্ণুর দশাবতারের ষষ্ঠ অবতার - "পরশুরাম অবতার" ।
তারিখ : ১২ নভেম্বর, ২০২৩
সময় : রাত ২ টা ৪০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


বিষ্ণুর দশাবতারের চতুর্থ অবতার - "নৃসিংহ অবতার" ।
তারিখ : ১২ নভেম্বর, ২০২৩
সময় : রাত ২ টা ৪০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


বিষ্ণুর দশাবতারের সপ্তম অবতার - "পুরুষোত্তম শ্রী রাম" ।
তারিখ : ১২ নভেম্বর, ২০২৩
সময় : রাত ২ টা ৪০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


বিষ্ণুর দশাবতারের অষ্টম অবতার - "শ্রী কৃষ্ণ" ।
তারিখ : ১২ নভেম্বর, ২০২৩
সময় : রাত ২ টা ৪০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


বিষ্ণুর দশাবতারের তৃতীয় অবতার - "বরাহ অবতার" ।
তারিখ : ১২ নভেম্বর, ২০২৩
সময় : রাত ২ টা ৪০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


দেবী কালিকা । দশটি মস্তক, দশটি হস্ত ও দশটি পদ সমন্বিত ভয়াল দর্শন দেবী মূর্তি ।
তারিখ : ১২ নভেম্বর, ২০২৩
সময় : রাত ২ টা ৪৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪

টাস্ক ৪৯০ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 0bc32f255aac06b299c68e45f98e935ca751740ae223b88f08ec567584e09c2d

টাস্ক ৪৯০ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

দাদা ইন্ডিয়াতে থিম পূজা গুলো সব সময় অনেক বেশি সুন্দর হয়। আপনার পোষ্টের মাধ্যমে এ পর্যন্ত অনেকগুলি থিম পূজা দেখেছি। সত্যি বলতে এ সকল থিম পুজো ওগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আজকের পোষ্টে "কৈলাশ ধাম" থিম পূজার বিভিন্ন আলোকচিত্র দেখতে বেশ ভালই লাগলো। আজকের পোস্ট থেকে বিষ্ণুর দশ অবতারের ভেতরে ছয়টি অবতার দেখতে পেলাম। বৌদি মনি আর আপনাকে কিন্তু বেশ সুন্দর লাগছে দাদা। অসংখ্য ধন্যবাদ দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ইন্ডিয়ার পুজো মন্ডপ মানেই থিম নির্ভর।হোক সেটা দূর্গা বা কালী পুজা। পুজো মন্ডপ গুলো থিম নির্ভর হওয়ায় দর্শনার্থীরা একটি ম্যাসেজ পান এবং পুজো মন্ডব গুলো অনেক সুন্দর হয়। একটি মন্ডপের সাথে আর একটির কম্পিটিশন।কোলকাতার কালী পুজো পর্ব-৪ এ কৈলাস ধাম থিমের অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন দাদা। প্রতিটি ফটোগ্রাফি অনেক জীবন্ত মনে হয়েছে। বাড়তি পাওনা ছিল কৈলাস ধামের ইতিহাস। অসংখ্য ধন্যবাদ দাদা পোস্টটি শেয়ার দেয়ার জন্য। শুভ কামনা আপনার জন্য।

 2 years ago 

ইন্ডিয়ার পুজো মানেই দারুন সব থিম নির্ভর।কালী পুজো-৪ এর কৈলাশ ধাম থিমের বেশকিছু ফটোগ্রাফি শেয়ার করলেন। যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। তথ্য নির্ভর পোস্টটি পেয়ে আরো বেশী ভালো লেগেছে। দাদা আপনাকে আর দিদিকে খুব সুন্দর লাগছে।সুন্দর বর্ননার মাধ্যমে পোস্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সারা বিশ্বের মধ্যে ভারতে সবচেয়ে সুন্দর আয়োজন করা হয় দূর্গা পূজা এবং কালী পূজা উপলক্ষে। যাইহোক বরাবরের মতো আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখেও ভীষণ ভালো লাগলো দাদা। কৈলাস মন্দিরের অনুকরণে তৈরি করা মন্দিরটি দেখতে জাস্ট অসাধারণ লাগছে। দাদা আপনাকে এবং বৌদিকে দেখতে খুবই সুন্দর লাগছে। তাছাড়া দেবী কালিকার মূর্তিটি একেবারে নিখুঁতভাবে তৈরি করেছে। সবমিলিয়ে পোস্টটি বেশ উপভোগ করলাম দাদা। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

প্যান্ডেলের সামনে দাদা এবং বৌদি দুজনকে দেখে সত্যি অনেক ভালো লাগলো। দুজনকে দেখতে খুবই সুন্দর লাগছে। "কৈলাস ধাম"এই প্যান্ডেলটি দেখে অনেক ভালো লাগলো। তবে অনেক দূর হাঁটতে হয়েছে জেনে সত্যি কষ্ট লাগলো দাদা। এরকম ভিড় এরিয়ায় অনেক দূর পর্যন্ত হাঁটা বেশ কষ্টকর।

 2 years ago 

আজ পোষ্টের মাধ্যমে থিম পূজা কি দেখেছি। কিন্তু আরও পরে জানতে পারলাম যে, আধ কিলোমিটার দূর থেকে বাঁশ দিয়ে দর্শনার্থীদের জন্য ঢোকার পথ তৈরী করা হয়। আর তাদের হাঁটতে হাঁটতে পা ব্যাথা হয়ে যায়। জেনে খারাপ লাগলো । তবে একটা জিনিস পড়ে অবাক হয়েছি, পর্বত শৃঙ্গে কিছুদিন অতিবাহিত করলে খুব দ্রুত নাকি মানুষের বয়স বৃদ্ধি পেতে থাকে এবং আরও দ্বিগুন হারে বার্ধ্যকের লক্ষণ ফুটে উঠে। এরপর দেখতে পেলাম কৈলাস দাম থিমের সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি সুন্দর করে তুলে ধরেছেন। আর সব শেষ আপনার এবং বৌদির কিছু ফটোগ্রাফি অসাধারণ লাগছে। আপনাদের দুজনকে দাদা এই প্রথম দেখলাম। অপূর্ব লাগছে আপনাদের দুজনকে। দাদা আপনাদের দুজনের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা।

Posted using SteemPro Mobile

 2 years ago 

প্রথমেই বলব দাদা, পূজা প্যান্ডেলের আলোকসজ্জা ও ডেকোরেশন এক কথায় দুর্দান্ত ও চোখ ধাঁধানো ছিল। তাছাড়া কৈলাস পর্বতের বিস্তারিত ব্যাপারটা জানতে পেরে বেশ ভালো লাগলো। সবমিলে পোস্টটা আমার কাছে অনেকটা তথ্যবহুল মনে হয়েছে ।

শুভেচ্ছা রইল।

 2 years ago 

দাদা, কৈলাস পর্বত সম্পর্কে এত বিস্তারিত আমার জানা ছিল না। তাছাড়া এখানে গেলে যে মানুষের বয়স দ্বিগুণ হারে বাড়তে থাকে, এটাও প্রথমবার জানলাম। জীবনে একবার হলেও যাওয়ার খুব ইচ্ছা আছে এখানে, তবে তুমি যেভাবে বললে যে বয়স বেড়ে যায় তাতে তো যাওয়ার ইচ্ছা কমে গেল দাদা!🤭 নবপল্লী অ্যাসোসিয়েশন ক্লাবের এই পুজো মন্ডপে আমিও গিয়েছিলাম। তবে এত পরিমাণে ভিড় ছিল যে, আমাদের প্রায় ঘন্টা খানেক লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তবে তুমি যত সুন্দর করে চারপাশটা অবজারভ করেছ, অত সুন্দর করে দেখার সময় আমি যদিও পাই নি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 61583.79
ETH 1637.38
USDT 1.00
SBD 0.41