আমার বাংলা ব্লগ কনটেস্ট ৫০ : "যেমন খুশি তেমন সাজো" এর স্পেশ্যাল অ্যাওয়ার্ড

in আমার বাংলা ব্লগ2 years ago


সপ্তাহ দু'য়েক পূর্বে ২১শে ডিসেম্বর "আমার বাংলা ব্লগ" কর্তৃক আয়োজিত যেমন খুশি তেমন সাজো নামে ৫০ নাম্বার এবিবি কন্টেস্টের ঘোষণা করা হয় । ঘোষণাটি করেন কমিউনিটির মডারেটর কিংপ্রোস (@kingporos) । পোস্ট লিংক । এই কনটেস্টটির সময়কাল ছিল দু'সপ্তাহ । এবারও যথারীতি যথেষ্ঠ ভালো সাড়া পেয়েছিলাম আমরা । সবাই নিজের নিজের অদ্ভুত সাজ আমাদের সামনে তুলে ধরেছেন দেখে আমার খুবই ভালো লেগেছে । এবারের কন্টেস্টে সর্বমোট ২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন ।


এবারের কন্টেস্টের বিষয়টি আমার কাছে স্পেশ্যাল ছিল । কারণ, ছোটবেলায় আমরা নিজেরাই "Go As You Like"-এ পার্টিসিপেট করে যথেষ্ঠ আনন্দলাভ করেছি । আমিও ছোটবেলায় অনেকবারই টিপু সুলতান, সিন্দবাদ, বাঘ আর বাঁদর সেজেছি । অসম্ভব প্রিয় ছিল এই "যেমন খুশি তেমন সাজো" সাজা । তাই আমিও খুব এক্সসাইটেড ছিলাম এবারের কন্টেস্টে । ধন্যবাদ জানাই সকল পার্টিসিপেন্টদেরকে । "যেমন খুশি তেমন সাজো" কন্টেস্টে পার্টিসিপেট করে সি ফোটোগ্রাফস এভাবে আমাদেরকে শেয়ার করে আনন্দ দানের জন্য ।


এর পূর্বে কমিউনিটির মডারেটর সিয়াম (@alsarzilsiam) মডারেটর প্যানেল থেকে যে ২৪৫ স্টিমের পুরস্কার ঘোষণা করা হয়েছিল শুরুতে সেটা প্রদান করেছেন । পুরস্কার প্রদানের পোস্ট লিংক । আমি শুধু স্পেশ্যাল অ্যাওয়ার্ডটা প্রদান করলাম আজ । আর এরই সাথে শেষ হয়ে গেলো আমার বাংলা ব্লগ কনটেস্ট ৫০ : "যেমন খুশি তেমন সাজো"-র সকল পুরস্কার প্রদান ।


পুরস্কার


প্রথম দিকে এই কন্টেস্টের মোট পুরস্কার রাখা হয়েছিল ১৪০ স্টিম । এর পরে আমি দু'টো স্পেশ্যাল অ্যাওয়ার্ড অ্যাড করি । এবারের প্রথম স্পেশ্যাল অ্যাওয়ার্ড এর মোট মূল্য ছিল ১০৫ স্টিম। মোট ৭ জন পার্টিসিপেন্ট-এর প্রত্যেককে ১৫ স্টিম করে অলরেডি প্রদান করা হয়ে গিয়েছে । দ্বিতীয় স্পেশ্যাল অ্যাওয়ার্ড হিসেবে মোট তিনজনকে বাছাই করে তাঁদের প্রত্যেককে ২৫ ডলারের আপভোট প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করি । এই তিনজন হলেন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ।এটাই হলো বিশেষ পুরস্কার ।


বিজয়ী এবং পুরস্কার ঘোষণা


ABB Contest 50 :: Places & Prizes


|Winners|

PlacesSteemit ID
1st@tasonya
2nd@ah-agim
3rd@bdwomen

পুরস্কার প্রদান সম্পন্ন


ABB Contest 50 :: Prize Distribution


DatePlaceUser IDPrizePost LinkStatus
2024-01-051st@tasonya$25 Upvotehttps://steemit.com/hive-129948/@tasonya/7xf27q
2024-01-052nd@ah-agim$25 Upvotehttps://steemit.com/hive-129948/@ah-agim/6zz9gw
2024-01-053rd@bdwomen$25 Upvotehttps://steemit.com/hive-129948/@bdwomen/2ns32d

------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ০৬ জানুয়ারি ২০২৪

টাস্ক ৪৬৪ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 2c43f085237ba6c4416eb4a448e3338822ce9fd8133f36f44a87eb696477286d

টাস্ক ৪৬৪ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Sort:  
 2 years ago 

দাদা আপনি প্রায়ই ইউজারদের উৎসাহিত করার জন্য বাড়তি পুরষ্কার দিয়ে থাকেন। যাইহোক এবারের প্রতিযোগিতা ছিলো একেবারে ইউনিক। অনেকেই চমৎকার ভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্পেশাল প্রাইজ পেয়েছিলাম। যাইহোক প্রথম তিনজন বিজয়ীদেরকে এভাবে পুরষ্কৃত করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

This is a very nice announcement post @rme Dada.

First I'll say thank you to @kingporos and @alsarzilsiam for their contribution towards the contest, the contest is a great one Indeed.

Also, I say congratulations to all winners of the contest, keep making quality post in the community.

 2 years ago 

এবারের প্রতিযোগিতাটি সত্যি বেশ ব্যতিক্রম ছিলো এবং শৈশবের স্মৃতিতে ফিরে যাওয়ার একটা দারুণ সুযোগ ছিলো, যদিও আমি নিজে অংশগ্রহণ করি নাই কিন্তু বেশ আগ্রহী ছিলাম সকলের অংশগ্রহণের ব্যাপারে। দাদা আপনার চমৎকার সাপোর্ট সব সময় ইউজারদের বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করে থাকে। সকল বিজয়ীদের অভিনন্দন।

 2 years ago 

আমার বাংলা ব্লগের আজ পর্যন্ত যতটি প্রতিযোগিতা হয়েছে সব থেকে মজা এবং আনন্দদায়ক প্রতিযোগিতা ছিল এটি। এই প্রতিযোগিতার পোস্টগুলো দেখে অনেক হাসেছি আর অনেক মজা পেয়েছি। আপনি তিনজনকে স্পেশাল অ্যাওয়ার্ড দিয়েছেন দেখে বেশ ভালো লাগলো দাদা। অসংখ্য ধন্যবাদ দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Participants and winners der onk shuveccha, besh creative contest chilo ata...

 2 years ago 

সত্যি এবারের প্রতিযোগিতা সকল প্রতিযোগিতা থেকে আলাদা ছিল। বিশেষ করে এই প্রতিযোগিতায় অনেক বেশি এনজয় করেছি। তার সাথে প্রতিযোগিতায় উইনার হতে পেরে আরো বেশি ভালো লেগেছে। দাদা আপনার কাছ থেকে স্পেশাল প্রাইজ পেয়ে আরও বেশি ভালো লাগলো। আমি মনে করি আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আরো বেশি উৎসাহ পেয়েছি আপনার কাছ থেকে। অনেক ধন্যবাদ দাদা, আমাদেরকে স্পেশাল প্রাইজ দেওয়ার জন্য।

 2 years ago 

সত্যিই দাদা এভাবের এই প্রতিয়োগিতা'টা অসম্ভব সুন্দর হয়েছে ৷ ভীষণ ভালো লেগেছে এমন একটি কনটেস্টে উপভোগ করতে পেরে ৷ ছোট বেলার অনেক স্মৃতি আর গল্প মনে করিয়ে দিয়েছে এই কনটেস্ট ৷ যাই হোক , আপনার থেকে স্পেশাল অ্যাওয়ার্ড পাওয়া টাও কিন্তু ভীষণ আনন্দের এবং খুশির ছিলো ৷ আপনার এমন অনুপ্রেরণা আমাদের আরো ভালো কিছু করার মনোবল বৃদ্ধি করে ৷ অসংখ্য ধন্যবাদ দাদা , এভাবে পাশে থাকার জন্য ৷ আপনার জন্য ভালোবাসা অবিরাম 🥀

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন দাদা এবারের কনটেস্ট টি আসলেই বেশ স্পেশাল ছিল। ছোটবেলায় যখন স্কুলে এরকম সাজ দেখতে পেতাম তখন বেশ ভালো লাগতো। একবার যখন ক্লাস নাইনে ছিলাম তখন আমাদের ক্লাসের একজন ছাত্র মুক্তিযোদ্ধা সেজেছিল। গায়ের মধ্যে মাটি লাগিয়ে। তখনকার কথাটা বেশ মনে পড়ে গেল। এবারের কনটেস্টেও বেশ এনজয় করলাম সবাই মিলে। তাছাড়া আপনার কাছ থেকে স্পেশাল প্রাইস পেয়ে আরো অনেক খুশি হয়েছি আমি। সকল বিজয়ীদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। পরবর্তী কনটেস্টের অপেক্ষায় রইলাম।

 2 years ago 

সত্যিই দাদা এবারের প্রতিযোগিতাটা বেশ দারুন ছিল। অনেক ভালো লেগেছে এবার কনটেস্টে
অংশগ্রহণ করে কারণ এবার প্রতিযোগিতা ছোট্টবেলার সেই স্মৃতিতে ফিরে যাওয়া হয়েছিল। আপনার কাছ থেকে স্পেশাল পুরস্কার পাওয়াও কিন্তু অনেক আনন্দের।
আমাদের মতো ইউজারদের এতো সুন্দর ভাবে
অনুপ্রেরণা দেন যা কাজের প্রতি আগ্রহ দ্বিগুণ বাড়ে। অনেক ধন্যবাদ দাদা সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.074
BTC 63618.85
ETH 1675.97
USDT 1.00
SBD 0.41