আর্ট :- নতুন বছর উপলক্ষে একটি পেইন্টিং।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর নতুন বছর উপলক্ষে একটি পেইন্টিং করলাম।
আসলে কিছুদিন ধরেই ভাবছিলাম যেহেতু নতুন বছর এসেছে, তাহলে এই জন্য একটা পেইন্টিং করব। আসলে নতুন বছরে পদার্পণ করে বেশ ভালই অনুভব হয়েছে। আঁকতে বসে কি আঁকবো ভেবে পাচ্ছিলাম না। পরবর্তী একটা খুব সুন্দর সূর্যাস্তের দৃশ্য আঁকার চিন্তা করলাম। আর তার মধ্যে ভেসে উঠবে আমাদের নতুন বছরের নতুন সাল। আমার মনে হয়েছিল এই পেইন্টিংটা দেখতে ভীষণ ভালোই লাগবে। তাই জন্য আসলে এই পেইন্টিংটা করা। যদি ওটা করতে অনেক টাইম লেগেছিল। কিন্তু পেইন্টিংটা করার পর সত্যিই অসাধারণ লেগেছে। আশা করি আপনাদের ও ভালো লাগবে।
যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।
আঁকার উপকরণ
• আঁকার বই
• পোস্টার কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি
আঁকার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি ক্যানভাস বোর্ড নিলাম। এরপর আমি একটা গোল আর ঢাকনা ব্যবহার করে চারপাশে হলুদ রং দিয়ে রং করে নিলাম।
ধাপ - ২ :
এরপরে হলুদ রঙের পাশে কমলা রং দিয়ে রং করে দুইটা কালার মিক্স করে নিলাম।
ধাপ - ৩ :
এরপরে আমি বাকি অংশ টার মধ্যে লাল এবং খয়রি কালার দিয়ে ভালোভাবে রং করে নিলাম।
ধাপ - ৪ :
এরপরে আমি কালো রং দিয়ে একটা অনেক বড় গাছ আঁকা শুরু করি। গাছের অনেকগুলো ডালপালা দিলাম।
ধাপ - ৫ :
এরপরে আমি নিচের অংশে কালো রং দিয়ে কিছু ঘাস এঁকে নিলাম।
ধাপ - ৬ :
এরপর আমি গাছের ডাল থেকে নিচের দিকে কিছু দাগ টেনে এরপর 2024 লিখলাম।
ধাপ - ৭ :
এরপর আমি সাদা রং দিয়ে গাছের মধ্যে কিছু পাতার মতো করে এঁকে দিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | পেইন্টিং |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|

সবার অনেক সুন্দর সুন্দর পেইন্টিং দেখলাম নতুন বছর উপলক্ষে। আপনিও খুব সুন্দর একটি পেইন্টিং শেয়ার করলেন। আপনার শেয়ার করা পেইন্টিং অনেক ভালো লেগেছে। আপনি খুব সুন্দর করে কালার গুলো ম্যাচিং করেছেন। অনেক ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
আসলে আগের থেকে চিন্তাভাবনা করে রেখেছিলাম আর সেই চিন্তা থেকে এটা অঙ্কন করলাম।
https://twitter.com/TASonya5/status/1742146567178703194?t=lmCsYtyA_Gxl0JMr-E7c5g&s=19
নতুন বছর উপলক্ষে অসাধারণ একটি পেইন্টিং করেছেন আপু। আপনার পেইন্টিংটি অনেক সুন্দর হয়েছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে খুব ভালো লেগেছে। আর্টের প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে আমাদের মাঝে দেখিয়েছে। সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি আমার পেইন্টিং দেখে মুগ্ধ হয়েছেন এবং আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম
এক নজরে দেখে মুগ্ধ হয়ে গেলাম। নতুন বছর উপলক্ষে খুবই ইউনিক এবং চমৎকার একটি পেইন্টিং করেছেন। আপনি সব সময়ই ভিন্ন কিছু করার চেষ্টা করেন। নতুন করে কি বলবো আপু আপনার পেইন্টিং আমার কাছে ভীষণ ভালো লাগে। নতুন বছরের শুভেচ্ছা রইল আপু।
চমৎকার এবং ইউনিক একটা পেইন্টিং অঙ্কন করার চেষ্টা করেছি।
নতুন বছরের উপলক্ষে অনেক সুন্দর একটি আর্ট করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এরকম আর্টগুলো দেখতে সত্যিই খুব ভালো লাগে। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।
নতুন বছর যেহেতু চলে এসেছে তাই পেইন্টিং না করলে তো হয় না। এজন্যই তো এটা অংকন করলাম।
নতুন বছর উপলক্ষে দারুন একটি পেইন্টিং আমাদেরকে উপহার দিলেন আপু। দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আপনি খুব ধৈর্য সহকারে এবং দক্ষতার পরিচয় দিয়েছেন এই পেইন্টিংটিতে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
আসলেই ভাইয়া খুব ধৈর্য এবং দক্ষতার সাহায্যে এটা অঙ্কন করেছি।
নতুন বছরকে শুভেচ্ছা জানিয়ে দারুন একটা পেইন্টিং করেছেন। যেটা ধারাবাহিকভাবে করে চলেছেন। আজকের পেইন্টিং খুবই সুন্দর হয়েছে আপু । নতুন বছরে আপনাকেও শুভেচ্ছা আপনার পথচলা শুভ হোক সেটাই প্রত্যাশা করি। ভালো লাগলো আপনার পেইন্টিং দেখে।
দোয়া করবেন সব সময়। আপনাদের সবার জন্য ও দোয়া করি।
নতুন বছরে চমৎকার একটি পেইন্টিং করেছেন আপনি। গাছের মাঝে ২০২৪ সালে পেইন্টিংটি সুন্দর হয়েছে আপু। রঙ করাতে দারুণ লাগছে। ধাপে ধাপে সুন্দর করে পেইন্টিংটি দেখিয়েছেন 🌼
রংটা সুন্দর ভাবে করার চেষ্টা করলাম যেন আকর্ষণীয় লাগে।
আপনাকে নতুন বছরের শুভেচ্ছা আপু। আশাকরি নতুন বছরটা আপনার অনেক ভালো কাটবে। সূর্যাস্তের সঙ্গে ২০২৪ লেখা পেইন্টিং সত্যি বেশ চমৎকার। পেইন্টিং টা অনেক সুন্দর হয়েছে। একেবারে প্রাকৃতিক দৃশ্য। এইভাবে দারুণ স্বাগত জানিয়েছেন নতুন বছর কে আপু। আপনি বরাবরই বেশ ভালো পেইন্টিং করেন। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে পেইন্টিং টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা ভাইয়া। বরাবরই চেষ্টা করি সুন্দর পেইন্টিং করার এবং সবার মাঝে শেয়ার করার।
আপু খুব সুন্দর একটি পেন্টিং করেছেন। দেখতে অনেক সুন্দর লাগছে সত্যি অসাধারণ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পেন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।
খুব সুন্দর একটি পেইন্টিং করার চেষ্টা করলাম।