ছোটবেলায় বড়শি দিয়ে মাছ ধরার মজার স্মৃতিsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago


Copyright Free Image Source : PixaBay


ছোটবেলায় আমার প্রধান একটি শখ ছিল মাছ ধরা । গ্রামের ছেলে আমি, তাই স্বভাবতই মাছ-টাছ শিকারের দিকে যে ঝোঁক থাকবে সেটা তো বলাই বাহুল্য । তবে, আমি খ্যাপলা জাল দিয়ে মাছ ধরতে শিখিনি কোনোদিন । আমি মাছ ধরতাম বড়শি দিয়ে । বিকেলবেলা স্কুল থেকে ফিরেই আগে আমার মাছ ধরার ছিপের পরিচর্যা করতাম । বেশ কয়েকটা ছিপ ছিল আমার ছোটবেলায় । মৎস্য শিকারের উপযুক্ত সরঞ্জাম । একদম ছোট ছিপ আর বড়শি দিয়ে ধরতুম পুঁটি । পুকুরের ঘাটের কাছে যেখানে থালা ঘটি বাসন মাজা হতো ঐখানে জলে কিছুটা ভাত ছড়ানোই থাকতো প্রতিদিন । তাই প্রায় প্রতিদিনই ঘাটের কাছে পুঁটি মাছের আনাগোনা থাকতো ।

একদম খুদে সাইজের বড়শি ছিল পুঁটি মাছ শিকারের জন্য । মায়ের কাছ থেকে কিছু বাসি ভাত চেয়ে নিয়ে সেগুলো একটি একটি করে বড়শিতে গেঁথে টোপ হিসেবে ব্যবহার করতাম পুঁটি মাছ ধরতে । কলমীর একটা ডগা ভেঙে ফাৎনা বানাতুম । যেই কোনো পুঁটি বড়শি গিলতো সেই ফাৎনাটা তুরুক তুরুক করে কয়েকবার জলে নড়ে উঠেই ডুব মারতো । আর সঙ্গে সঙ্গে সাঁ করে ছিপ ধরে এক টান মারতাম আর মুহূর্তের মধ্যে পুঁটির গলায় বড়শি বিঁধে যেতো । এরপরে আর কি ? জল থেকে তুলে এক হাত দিয়ে পুঁটি মাছটা ধরে অন্য হাত দিয়ে গলায় বেঁধা বড়শিটা খুলে নিয়ে মাছটা একটা বালতিতে রেখে দিতাম । এই ভাবেই চলতো আমার পুঁটি শিকার ।

পুঁটি মাছের বড়শির চাইতে আকারে আরেকটু বড় বড়শির ছিপ ছিল খলসে, ট্যাংরা, তেলাপিয়া, ল্যাটা, সরপুঁটি, জাপানি পুঁটি, বান, নাইলোটিকা এসব মাছ শিকারের জন্য । টোপ হিসেবে কখনো ময়দার টুকরো, কখনো কেঁচো থাকতো । এই ছিপের সুতো বেশ মজবুত হওয়া দরকার ছিল কারণ নাইলোটিকা, ল্যাটা আর বান মাছ জলের উপরে তোলা বেশ কষ্টসাধ্য কাজ ছিল ।

নাইলোটিকাগুলো দেখতে অনেকটা তেলাপিয়ার মতো । ঘোরেও তেলাপিয়া ঝাঁকের সাথে । কিন্তু, আকারে বৃহৎ । তাই মজবুত সুতোর দরকার, না হলে সুতো ছিঁড়ে পালিয়ে যাবে । ল্যাটা মাছ মানে টাকি মাছগুলো আকারে ছোট হলেও বড়শি বিঁধলে এরা অ্যায়সা টান মারে যে মজবুত সুতো না হলে ছিঁড়তে বাধ্য । আর সব শেষে বলি বান মাছের কথা । বান বা পুকুরের ঈল মাছ যাদের আরেকটা নাম হলো পাঁকাল, কারণ এরা পুকুরের পাঁকে থাকতে ভালোবাসে । এই মাছ ছোট্ট খাট্টো হলে কি হবে বড়শি গেলার পরে এদেরকে জলের উপরে তুলতে গেলে ঘাম ছুটে যায় । মনে হয় বড়শি দিয়ে হাতি তুলছি । এর কারণ হলো এদের শরীর জলের মধ্যে পাঁক দিয়ে দিয়ে অনেকটা screw র মতো আটকে থাকে ।

বড় সাইজের এবং খুব শক্তপোক্ত বড়শি আর ছিপ ছিল রুই, কাতলা, মৃগেল, শোল, ভেটকি এসব শিকারের জন্য । টোপ হিসেবে ব্যবহৃত হতো কেঁচো এবং চিংড়ি । তবে, এদের শিকার করা বেশ কঠিন কাজ ছিল । আমি জীবনে মাত্র দু'বার মাত্র ভেটকি ধরতে পেরেছি । ভেটকি হলো রাক্ষুসে মাছ, তবে গায়ে অমিত শক্তি । বেশ সহজেই বড়শি গেলে এরা, কিন্তু জলের ওপর তোলা বেশ কঠিন । এদের মুখের ভেতর এতো শক্ত যে বড়শি ঠিকমতো না আটকালে পিছলে বেরিয়ে আসে । এরা কেঁচো গেলে না । কাঁচা চিংড়ি হলো এদের টোপ ।

শোল মাছ শিকার করা একদমই ইজি ছিল । এরা জলের উপরিভাগে ঘুরে বেড়াতো । মুখের কাছে কেঁচোর টোপ গাঁথা বড়শি ফেলা মাত্র টপ করে গিলে ফেলতো । ভীষণ রাক্ষুসে স্বভাব এদের, আর তেমনই পেটুক । তাই শোল শিকার করা খুবই ইজি ছিল । কঠিন ছিল রুই, কাতলা আর মৃগেল শিকার করা । এদেরকে বড়শি গেলানোটাই সব চাইতে কঠিন কাজ । বহুবার বড়শির কাছে ঘুরঘুর করবে, মাঝে মধ্যে ঠোঁকও মারবে, কিন্তু টোপ গিলবে না ।

এদের শিকার করতে গেলে অসীম ধৈর্য্যের দরকার হয় । কাতলা একটু দ্রুত টোপ গেলে । কম বয়সী রুইও দ্রুত টোপ গেলে । কিন্তু, পাকা রুই, কাতলা এবং মৃগেল ঘন্টা ২-৩ ধরে অসীম ধৈর্য্যের পরীক্ষা নিয়ে তারপরে টোপ গেলে । ছোটবেলায় এত ধৈর্য্য আমার ছিল না । তাছাড়া এক টানা অত সময় পাবোই বা কোথায় ? তাই কাতলা আর মৃগেল জীবনেও ধরতে পারিনি । তবে কয়েকটা বাচ্চা রুই ধরতে পেরেছিলুম । সেটাই আমার বাল্য জীবনের একটা বিশাল সাকসেস ।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫২৫ ট্রন জমানো (Today's target : To collect 525 trx)


তারিখ : ০২ জুলাই ২০২৩

টাস্ক ৩১২ : ৫২৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫২৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : f8afefc7e908b6c198df9567ca9837f29a3b130c80eb22bb174085c3e0937cf7

টাস্ক ৩১২ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Sort:  
 3 years ago 

আহা মাছ শিকারের পোস্ট পড়ছিলাম আর মনে হচ্ছিল নিজেও আপনার সাথে মাছ ধরতে নেমে পরেছিলাম 😄
ছোটবেলার মাছ ধরার স্মৃতিগুলো হঠাৎ সামনে চলে এসেছে। আমিও পুঁটি, টাকি, শোল, রুই মাছ এগুলো ধরেছি তবে ভেটকি মাছ কখনো ধরার সৌভাগ্য হয়নি।
যাই হোক আপনার পোস্টটি পড়ে সত্যিই ছেলেবেলায় হারিয়ে যাচ্ছিলাম দাদা।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

আপনার মৎস্য শিকারের বর্ণনা শুনে বুঝতে পারলাম কাজটা আপনি আসলেই অনেক পছন্দ করতেন। আপনার পোস্ট পড়ে বরশি দিয়ে মাছ ধরার ব্যাপারে অনেক ধারণা পেলাম। অবশ্য আমি ছোটবেলায় কখনোই মাছ ধরতে পারিনি। মাছ ধরার থেকে মাছ ধরা দেখতে আমার কাছে বেশি ভালো লাগতো। তবে বড়শি দিয়ে মাছ ধরা এবং মাছ ধরতে দেখা দুটোই ছিল অনেক ধৈর্যের ব্যাপার। ছোটবেলা থেকেই আমার ধৈর্য অনেক কম। তাই বরশি দিয়ে তেমন একটা মাছ ধরা হয়নি। জীবনে বোধহয় দু-একবার বরশি দিয়ে মাছ ধরেছি। পোস্টটা পড়ে অনেক মজা পেলাম দাদা।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

দাদা আপনার ব্যাপারে যতই জানতে পারছি ততই অবাক হচ্ছি। একজন মানুষ এতো কিছু কিভাবে পারে। সত্যিই দাদা আপনি ছোটবেলা থেকেই ভীষণ ট্যালেন্টেড ছিলেন। ছোটবেলায় আমিও ছিপ দিয়ে মাছ ধরেছিলাম। তবে পুঁটি মাছ এবং কৈ মাছ ধরেছিলাম। যদিও কৈ মাছ ধরার সময় বন্ধুরা বড়শিতে কেঁচো গেঁথে দিত। কারণ ছোট থেকেই কেঁচো ধরতে আমার ঘেন্না লাগতো। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতো পুঁটি মাছ ধরতে। কারণ ময়দার টুকরো দিয়ে পুঁটি মাছ ধরতে পারতাম এবং একটু পরপরই মাছ ধরা যেতো। তবে আপনার তো ছোট বড় বিভিন্ন সাইজের মাছ ধরার জন্য, বিভিন্ন সাইজের ছিপ ছিলো দেখছি। জীবনে অনেক ধরনের মাছ ধরেছেন দাদা। পোস্টটি পড়ে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল দাদা। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

দাদা আপনার বাল্য জীবনের বিশাল সাকসেসের গল্প পড়ে ভালই লাগলো। আপনি কোন মাছ কিভাবে ধরতে হয় সম্পূর্ণ বিস্তারিত ভাবেই বর্ণনা করেছেন। আপনার ব্লগ পড়ে মাছ ধরার বিষয়ে ভালোই অভিজ্ঞতা হয়েছে। ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বাহ!! খুব সুন্দর দাদা আপনার বাল্য দিনের অশেষ সাকসেস । বড়শি দিয়ে মাছ ধরতে আমার কাছে খুব ভালো লাগে। মাঝেমধ্যে আমিও বড়শি দিয়ে মাছ ধরি। তবে বড়শি দিয়ে মাছ সবাই ধরতে পারে না যাদের ধৈর্য আছে এটা তাদের জন্য। আমি অনেকবার অনেক বড় বড় মাছ পেয়েছিলাম দাদা। তবে কেঁচো দিয়ে কখনো ধরা হয়নি নতুন একটি জিনিসের অভিজ্ঞ্যতা হলো। আপনার ছোটবেলার বড়শি দিয়ে মাছ ধরার স্মৃতি পড়ে বেশ ভালো লাগলো দাদা ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর স্মৃতিময় গল্প গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

দাদা আপনার তো দেখছি সব ধরনের অভিজ্ঞতা আছে। বড়শিতে মাছ ধরার অভিজ্ঞতা আমার নেই। তবে মাছ ধরতে দেখেছি অনেক। বড় বড় মাছগুলো সত্যি বড়শিতে ধরা দিতে চায় না। আর অনেকটা সময় এবং ধৈর্য নিয়ে সেই মাছগুলোর জন্য অপেক্ষা করতে হয়। দাদা আপনার ছোটবেলার মাছ ধরার মধুর স্মৃতিগুলো জেনে অনেক ভালো লাগলো।

 3 years ago 

শৈশবের স্মৃতি মনে পড়ে গেলো দাদা, আমি যদিও গ্রামে বড় হই নাই কিন্তু থেকেছি নদীর পাড়ে তাই বেশ ভালোই সুযোগ পেয়েছিলাম মাছ ধরার, আমি পুকুরে ডুবিয়ে হাত দিয়ে মাছ ধরতে পারতাম বেশ, বরশি দিয়ে বেশ মাছ ধরেছি।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63782.23
ETH 1706.19
USDT 1.00
SBD 0.41