ফোটোগ্রাফি পোস্ট : "বাংলাদেশের পুজো -১৪"

in আমার বাংলা ব্লগ3 years ago

_fd4ec150-b877-4d3a-bbcc-cc119028600d.jpeg


প্রায় পাঁচশত বছর পূর্বে নবদ্বীপে জন্মগ্রহণ করেন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু । কথিত আছে তাঁর নাম সংকীর্ত্তন এর এমন জাদু ছিল যে বনের সকল পশু-পাখি এমনকি হিংস্র বাঘ, সিংহ পর্যন্ত সেই নাম সংকীর্তন শ্রবণ করে আনন্দে উদ্বেলিত হয়ে উঠতো ।
তারিখ : ২০ অক্টোবর, ২০২৩
সময় : সন্ধ্যা ৮ টা ০০ মিনিট
স্থান : শিকদারবাড়ি, বাগেরহাট, খুলনা, বাংলাদেশ ।


হরিদাস ছিলেন যবন । যদিও হিন্দুর ঘরে জন্ম তাঁর কিন্তু পালিত পিতা-মাতা ছিলেন মুসলিম । এই যবন হরিদাস মহাপ্রভুর শিষ্য এবং খুবই সাধু প্রকৃতির মানুষ ছিলেন । হরিদাসের মৃত্যু হয় বার্ধক্যজনিত কারণে । এবং, কথিত আছে মহাপ্রভুর কোলেই জীবনাবসান হয় এই মহাত্মার । হরিদাসের মৃত্যুতে স্বয়ং মহাপ্রভু মৃতদেহ নিয়ে হরিনাম সংকীর্তন করেছিলেন ।
তারিখ : ২০ অক্টোবর, ২০২৩
সময় : সন্ধ্যা ৮ টা ০০ মিনিট
স্থান : শিকদারবাড়ি, বাগেরহাট, খুলনা, বাংলাদেশ ।


মহাপ্রভু যখন নবদ্বীপ ধামে পথে পথে নাম সংকীর্তন করতেন তখন অনেক দুর্বৃত্তকে তিনি সুপথে ফিরিয়ে এনেছিলেন । এদের মধ্যে উল্লেখযোগ্য হলো জগাই ও মাধাই নামক দুই গুন্ডা । নবদ্বীপে জগাই-মাধাই ছিল নামকরা গুন্ডা । তাদের অত্যাচারে নবদ্বীপের মানুষজন বেশ কষ্টে ছিল । মহাপ্রভুর পথে পথে নাম সংকীর্তন তাদের দুই ভাইয়ের চোখে চক্ষুশূল হলো । কিন্তু, মহাপ্রভুকে কিছুতেই একা পাচ্ছিলো না তারা দু'জন । বহু শিষ্য পরিবৃত থাকতেন মহাপ্রভু । একদিন রাতের অন্ধকারে দুই দুর্বৃত্ত মহাপ্রভুকে একা পেয়ে গেলো । এবং, মাটির কলসি ভেঙে তার কানা ছুঁড়ে মারলো তারা মহাপ্রভুর মাথায় । ঝর ঝর করে রক্ত পড়ছে মাথা দিয়ে, সেই অবস্থায় মহাপ্রভু জগাই-মাধাইকে কাছে ডেকে তাদের মাথায় হাত রেখে ক্ষমা করে দিলেন । সেই সাথে তাদের কৃত মহাপাপের বোঝা নিজের কাঁধেই নিয়ে নিলেন । দুর্দান্ত দুই দস্যু এই ঘটনায় একদম অবিভূত হয়ে পড়লো । সেই দিন থেকেই তারা দুজনেই মহাপ্রভুর শিষ্যত্ব গ্রহণ করলো ।
তারিখ : ২০ অক্টোবর, ২০২৩
সময় : সন্ধ্যা ৮ টা ০০ মিনিট
স্থান : শিকদারবাড়ি, বাগেরহাট, খুলনা, বাংলাদেশ ।


পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর অবতার ।
তারিখ : ২০ অক্টোবর, ২০২৩
সময় : সন্ধ্যা ৮ টা ০০ মিনিট
স্থান : শিকদারবাড়ি, বাগেরহাট, খুলনা, বাংলাদেশ ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ১০ নভেম্বর ২০২৩

টাস্ক ৪১০ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : e7dd88a8646cdfb00d659419d10f93c00b6a7512f04b2732bb1566c36fc41e59

টাস্ক ৪১০ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Sort:  
 3 years ago 

ঝর ঝর করে রক্ত পড়ছে মাথা দিয়ে, সেই অবস্থায় মহাপ্রভু জগাই-মাধাইকে কাছে ডেকে তাদের মাথায় হাত রেখে ক্ষমা করে দিলেন । সেই সাথে তাদের কৃত মহাপাপের বোঝা নিজের কাঁধেই নিয়ে নিলেন । দুর্দান্ত দুই দস্যু এই ঘটনায় একদম অবিভূত হয়ে পড়লো । সেই দিন থেকেই তারা দুজনেই মহাপ্রভুর শিষ্যত্ব গ্রহণ করলো ।

আসলেই দাদা ক্ষমা একটি মহৎ গুণ। এমন ঘটনা দেখলে যে কেউ অভিভূত হয়ে যাবে। কিন্তু বর্তমানে এমন ঘটনা একেবারেই দেখা যায় না। যাইহোক এই পর্বের ফটোগ্রাফি গুলো দেখেও ভীষণ ভালো লাগলো দাদা। তার সাথে অনেক অজানা তথ্য জানতে পারলাম। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আজকের ফটোগ্রাফি গুলো এবং ফটোগ্রাফির থিমগুলো বেশ আলাদা ছিল। তবে বেশ চমৎকার। দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো। মহাপ্রভু শ্রী চৈতন্য এর ব‍্যাপার টা আমি একেবারেই জানতাম না। সবমিলিয়ে দারুণ ছিল। পাশাপাশি বেশ চমৎকার ফটোগ্রাফি করেছেন দাদা। একেবারে চমৎকার ছিল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ননা ভীষণ ভালো লাগলো। দাদা আপনি বাংলাদেশের পুজোর প্রায় অনেকগুলো ফটোগ্রাফিই শেয়ার করলেন। চমৎকার ছিল সবগুলো ফটোগ্রাফি। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

দাদা আপনার পোস্টটা পড়ে অনেক ভালো লাগলো। আসলে দাদা মহাপ্রভু শ্রী চৈতন্য এর সম্পর্কে আমি কিছুই জানতাম না। তবে আপনার পোস্ট পড়ে কিছু হলেও জানতে পারলাম। পূজোর ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ পূজোর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Respected @rme sir,
You have shown us so many heart-touching incidents related to the life of Sri Sri Chaitanya Mahaprabhu Haridas Ji and vivid pictures that give authenticity to these incidents, I am deeply grateful to you for this.

I have never seen so much liveliness in any statue or picture till date. And I may hardly get their good fortune because this place is now a part of Khulna Bangladesh, which was once a part of India.

In the end, I pay my humble respects to those sculptors/painters who have created such lifelike paintings/statues.

With respect and honor.

 3 years ago 

জগাই - মাধাই এর ঘটনাটা জেনে ভালো লাগলো ভাই। আপনি যে বরাবরই বলেন ক্ষমা মহৎ গুণ, এই উদাহরণটা যেন আবারও পেয়ে গেলাম।

বেশ ভালো লাগলো এবারের পর্বটি পড়ে।

 3 years ago 

দেখতে দেখতে আপনার মাধ্যমে বাংলাদেশের পুজোর প্রায় অনেক ফটোগ্রাফিই দেখা হয়ে গেল। আপনি তো শুধু আমাদের মাঝে ফটোগ্রাফিই শেয়ার করেন নি। সেই সাথে শেয়ার করেছেন অনেক সুন্দর কিছু বর্ণনা। যা পড়ে আমরা অনেক অজানা বিষয় জানতে পেরেছি। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

জগাই মাধাইয়ের শিষ্যত্ব গ্রহণ করা ঘটনাটি দারুন লাগলো দাদা । আসলে ক্ষমা মহৎ গুণ ক্ষমা মানুষের অনেক কিছুর পরিবর্তন করে দিতে পারে এই ঘটনা তার বাস্তব প্রমান । ।মহাপ্রভুর মাথা ফেটে ঝরঝর করে রক্ত পড়ছিল তারপরও সে ওদের মাথায় হাত দিয়ে ওদের বাপের বোঝা নিয়ে নিল । ঘটনাটা আগে জানা ছিল না আজকের জেনে নিলাম ভালো লাগলো ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61656.65
ETH 1638.79
USDT 1.00
SBD 0.41