[ফোটোগ্রাফি পোস্ট] বর্ষায় প্রকৃতি - পর্ব ০২
বর্ষার প্রকৃতির ফোটোগ্রাফি পোস্টের আজকে দ্বিতীয় পর্ব শেয়ার করতে চলেছি আপনাদের সাথে । এবছর কি আর বলবো বৃষ্টি আসলেই অনেক কম হচ্ছে । আজকেও সকাল থেকে আকাশ কালো করে মেঘ করে এসেছিলো, কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই সেই মেঘ কোথায় জানি চলে গেলো । বৃষ্টির দেখা নেই । এমনিতে বর্ষা ঋতু আমার সব চাইতে প্রিয় একটি ঋতু । বৃষ্টি পড়া দেখতে আমার এত্ত ভালো লাগে যে কি বলবো । অঝোর ধারায় যখন বৃষ্টি নামে তখন খোলা জানালার পাশে দাঁড়িয়ে থাকতে আমার খুব ভালো লাগে ।
মন উদাস করা একটা দারুন অনুভূতির জন্ম নেয় এই সময় । বিশেষ করে সন্ধ্যেবেলায় । রুমের লাইট অফ করে দিলে বাইরের আবছায়া আঁধারে অঝোর ধারায় বৃষ্টি পড়ার রূপটা বেশ প্রত্যক্ষ করা যায় । গায়ে এসে লাগে বৃষ্টির ছাঁট । ভিজে এলোমেলো বাউল হাওয়ায় মন উড়ে যায় তেপান্তরের কোনো এক দিকশূন্যপুরে । বৃষ্টি তাই আমি বড্ড ভালোবাসি ।
এদিন দুপুরের পর থেকে বেশ ভালোই বৃষ্টি নেমেছিল । যাকে বলে ঝুম বৃষ্টি । বৃষ্টিটা একটু ধরে গেলে আমরা সবাই দলবেঁধে ছাদে গিয়ে ফটো তুললাম । গত পর্বে আমি বেশ কিছু ফটো শেয়ার করেছিলাম । এছাড়াও তনুজাও তার ব্লগে এদিনকার অনেকগুলো ফোটো শেয়ার করেছিল । আজকে আমি লাস্টে আরো কিছু ফটো শেয়ার করে দিলাম । আর এরই সাথে শেষ হয়ে গেলো দুই পর্বের ছোট্ট এই ধারাবাহিক ফোটোগ্রাফি সিরিজটি - "বর্ষার প্রকৃতির অপরূপ সাজ"।
বৃষ্টির পরে ভেজা জোলো হাওয়ায় প্রজাপতি, মৌমাছি আর ফড়িং বেশ ওড়াওড়ি করে দোল বেঁধে । একটা দলছুট প্রজাপতি এসে বসেছে আমাদের ছাদ বাগানের একটি ফুলের টবের অস্ফুট পুষ্পমঞ্জরীতে ।
তারিখ : ২৬ জুলাই ২০২৩
সময় : দুপুর ১ টা ১৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
বর্ষার জলে স্নাত হয়ে ফুলের ডালে নব নব কুঁড়ির সাজ দেখা দিয়েছে ।
তারিখ : ২৬ জুলাই ২০২৩
সময় : দুপুর ১ টা ১৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
লেমন গ্রাসের পাতায় বৃষ্টির ফোঁটা জমে আছে, দেখতে ভারী সুন্দর লাগছে ।
তারিখ : ২৬ জুলাই ২০২৩
সময় : দুপুর ১ টা ১৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
অর্ধ-প্রস্ফুটিত টগর ফুলের কুঁড়ি বেয়ে বৃষ্টির ফোঁটা পড়ছে - টুপ্ টুপ্ টুপ্ ...
তারিখ : ২৬ জুলাই ২০২৩
সময় : দুপুর ১ টা ১৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
সদ্য ফোটা ফুলের পাঁপড়ি আর গাছের পাতা বৃষ্টির জলে স্নান সমাপন করে এখন হাওয়ায় মৃদু দোল খাচ্ছে ।
তারিখ : ২৬ জুলাই ২০২৩
সময় : দুপুর ১ টা ১৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
রজনীগন্ধা বর্ষার নবধারায় স্নান সমাপন করে এখন তৈরী হয়েছে তার গন্ধ সুধা ঢালার জন্যে ।
তারিখ : ২৬ জুলাই ২০২৩
সময় : দুপুর ১ টা ১৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
তীব্র তাপদাহে হলুদ হয়ে যাওয়া এলোভেরা নবজীবন লাভ করেছে বৃষ্টিতে । আরো একবার বেঁচে থাকার স্বপ্নে বিভোর হয়ে ।
তারিখ : ২৬ জুলাই ২০২৩
সময় : দুপুর ১ টা ১৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
ক্যামেরা পরিচিতি : NIKON
ক্যামেরা মডেল : D5600
ফোকাল লেংথ : ৮৬ মিমিঃ
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫২৫ ট্রন জমানো (Today's target : To collect 525 trx)
তারিখ : ২৯ জুলাই ২০২৩
টাস্ক ৩৩৯ : ৫২৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫২৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : d02362c01449a3b999bbb3eb8e6500d5a3e08bd8f8790ed68070def994c028ea
টাস্ক ৩৩৯ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
ঘরে বসে বৃষ্টি দেখতে আমারও বেশ ভালো লাগে।কিন্তু কোন কাজে বাহিরে যেতে হলে বিরক্ত লাগে। কিন্তু বৃষ্টিতে ভিজতে যেতে ভালোই লাগে। আপনার ফটোগ্রাফি বেশ সুন্দর হয়েছে। বৃষ্টি স্নাত গাছের কি সুন্দর ফটোগ্রাফি করেছেন।লেমন গ্রাসের পাতায় বৃষ্টির ফোঁটা জমে থাকার ও অর্ধ-প্রস্ফুটিত টগর ফুলের কুঁড়ি বেয়ে বৃষ্টির ফোঁটা পড়ার ফটোগ্রাফিটি আমার কাছে বেশি ভাল লেগেছে।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
Beautiful colors and shades of plants. Nature after the rain always looks fabulously beautiful. Thank you very much for posting.
Upvoted! Thank you for supporting witness @jswit.
বর্ষা ঋতু আপনার কাছে অনেক বেশি ভালো লাগে এটা জেনে খুবই ভালো লাগলো দাদা। বর্ষা ঋতু বরাবরই আমার কাছে অনেক বেশি ভালো লাগে তবে এবার তেমন একটা বৃষ্টি নেই আকাশে মাঝে মাঝে প্রচন্ড মেঘ করে মনে হয় এই বৃষ্টি এসে সবকিছু ঠান্ডা করে দেবে কিন্তু আফসোস নিজের দেখা ঠিকই পাই বৃষ্টির দেখা পাই না। মাঝে মাঝে একটু বৃষ্টি হয় বৃষ্টি হলেই জানালা দিয়ে হাত বের করে দেই কিছুটা বৃষ্টি ধরার জন্য কিন্তু বৃষ্টি যেন এক অধরা যে কখনোই ধরা দিতে চায় না। বর্ষা মৌসুমীর কিছু সুন্দর ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। চমৎকারভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ দাদা।
প্রতিটা ফটোগ্রাফিতে বৃষ্টির ছোঁয়া লেগে আছে আর এতেই বোঝা যায় যে এটা বর্ষার ফটোগ্রাফি। আসলে কোনটার প্রশংসা করব আমি বুঝতে পারছি না প্রতিটা ফটোগ্রাফিতো অসাধারণ সুন্দর। চোখ ধাঁধানো এমন ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
অনেক ভালো লাগলো দাদা ফটোগ্রাফি গুলো দেখে।বৃষ্টির পর চারিদিকের সতেজতা সত্যি ই মনটা কেড়ে নেয়।বর্ষার প্রকৃতির অপরুপ সাজ দেখে সত্যি ই দাদা মুগ্ধ হয়ে গেলাম।সেই সাথে আপনার বিবরনগুলো দারুন লাগলো দাদা।অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর বর্ষার ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঝুম বৃষ্টি আমারও খুব ভালো লাগে। তবে একটানা কয়েকদিন বৃষ্টি হলে, সেটা ভালো লাগে না আমার। যাইহোক ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে দাদা। বিশেষ করে টগর ফুলের কুঁড়ি এবং লেমন গ্রাসের পাতার ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনার ফটোগ্রাফির দক্ষতার প্রশংসা করতেই হয় দাদা। যাইহোক এতো মনোমুগ্ধকর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। আপনার জন্য শুভকামনা রইল।
সত্যি দাদা, আজকে আমাদের এই খানে একই রকম অবস্থা হয়েছে, হঠাৎ আকাশ কালো হয়ে চারপাশ অন্ধকার হয়ে আসে, ভেবেছিলাম বেশ বৃষ্টি হবে কিন্তু কি হতে কি হয়ে গেলো এবং হুট করেই মেঘ আবার উধাও। বৃষ্টি সত্যি এবার অনেক কম হয়েছে। আপনার ফটোগ্রাফি সত্যি বরাবরের মতো দারুণ হয়েছে। ধন্যবাদ।