ফোটোগ্রাফি সিরিজ : "কক্সবাজার সমুদ্র সৈকতে মেরিন অ্যাকোয়ারিয়াম পরিদর্শন" - পর্ব ০৬
এই ফোটোগ্রাফ সিরিজটি প্রায় শেষ করেই এনেছি । আজ আমার কক্সবাজার সমুদ্র সৈকতে মেরিন অ্যাকোয়ারিয়াম পরিদর্শনের ষষ্ঠ পর্ব । আর বড়জোর দু'পর্ব । তারপরেই শেষ হয়ে যাবে এই সিরিজটি । দীর্ঘদিন ধরে মনের মাঝে একটা ভালো লাগার অনুভূতি রয়েই যাবে এই অ্যাকোয়ারিয়াম দেখা শেষে ।
এমন কিছু বিচিত্রদর্শন অদ্ভুত মাছের প্রজাতি নিজের চোখে দেখার পরে চিরকাল তা মনের গভীরে দাগ কেটে রয়ে যাবে । আমাদের সাথে সাথে টিনটিনবাবুও সমান ভাবে এনজয় করেছিল এদিন । ভেতরে ঢোকার আগে হালকা একটু কান্নাকাটি করলেও ভেতরে গিয়ে এতো এতো মাছ দেখে আর কান্না টান্না সব বেমালুম ভুলে শুধু অবাক হয়ে তাকিয়ে ছিল ।
একতলা, দোতলা আর তিনতলা সব ঘুরে ঘুরে দেখেছিলো টিনটিন বাবু । আর এটা কি, ওটা কি - এসব জিজ্ঞেস করে করে আমার মাথা নষ্ট করে দিচ্ছিলো । আজকের পর্বেও হাজির হয়েছি বিশেষ কিছু মাছের ফোটো নিয়ে । মাছ শুধু খেতেই মজার নয় দেখতেও খুব মজার । আমি মাছপ্রেমী মানুষ । গতজন্মে হয়তো বা বেড়াল টেড়াল ছিলাম । এ জন্মে মানুষ হয়ে জন্মেছি । কিন্তু কথায় বলে না স্বভাব যায় না ম'লে ! আমারও তাই হয়েছে । মানুষ হয়ে জন্মালে কি হবে, গতজন্মের বেড়ালের স্বভাবটা রয়েই গিয়েছে ।
এ পর্বে আপনারা দেখতে পাবেন - ভেটকি মাছ (Barramundi), সামুদ্রিক বৈদ্যুতিক ঈল মাছ (electric eels), সামুদ্রিক ছোট লাল কাঁকড়া, Barred bichir এবং ক্রোকোডাইল ফিশ (Suckermouth catfish)।
এদের মধ্যে আমি ইতিপূর্বে ভেটকি আর লাল কাঁকড়া দেখেছি । কিন্তু, এই বৈদ্যুতিক ঈল মাছ আর ক্রোকোডাইল ফিশ (Suckermouth catfish) আগে কখনো দেখিনি । তবে, দুটি মাছই youtube ভিডিওতে প্রচুর দেখেছি । প্রথম মাছটি সম্পর্কে ছোটবেলা থেকেই শুনে আসছি ।
বৈদ্যুতিক বান মাছ বা ইলেকট্রিক ঈল এমনই একটি মাছ যে তার দেহের অভ্যন্তরে উচ্চ ভোল্টেজের (৬০০-৯০০ ভোল্টেজ) বিদ্যুৎ উৎপন্ন করতে পারে । এদের দেহে রয়েছে বায়ো ইলেকট্রিক সেল । এই সেল ব্যবহার করেই এরা এত উচ্চশক্তির বৈদ্যুতিক শক দিয়ে শিকারকে সম্পূর্ণ কাবু করে ফেলতে পারে । মানুষ তো কোন ছার্, বড় বড় ঘোড়াকে অব্দি এরা বৈদ্যুতিক শক দিয়ে কাবু করে ফেলে । দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকায় সব চাইতে এদের বেশি পাওয়া যায় । তবে সমুদ্রে দেদার পরিমাণে রয়েছে এরা ।
এবার আসি ক্রোকোডাইল ফিশ (Suckermouth catfish) এর কথাতে । এই মাছ এক শ্রেণীর ক্যাটফিশ, অর্থাৎ মাগুর জাতীয় মাছ । কিন্তু, এদের মুখ থাকে মাথার নিচে, চ্যাপ্টা আকৃতির মুখ এবং চোষনাকৃতির । গায়ে থাকে সাদা কালো ডোরা । দেহের আকৃতি অনেকটা ক্রোকোডাইল এর মতো, তাই এই নাম । এই মাছ এখন আমাদের গঙ্গাতেও প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে ।
ভেটকি বা কোরাল ফিশ (Barramundi)
তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩
সময় : সকাল ১১ টা ৫০ মিনিট
স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।
সামুদ্রিক বৈদ্যুতিক ঈল মাছ (electric eels)
তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩
সময় : সকাল ১১ টা ৫০ মিনিট
স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।
সামুদ্রিক ছোট লাল কাঁকড়া
তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩
সময় : সকাল ১১ টা ৫০ মিনিট
স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।
অ্যাকোয়ারিয়ামে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছি আমরা, তাই একটু রেস্ট নিচ্ছি ।
তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩
সময় : সকাল ১১ টা ৫০ মিনিট
স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।
Barred bichir
তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩
সময় : সকাল ১১ টা ৫০ মিনিট
স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।
ক্রোকোডাইল ফিশ (Suckermouth catfish)
তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩
সময় : সকাল ১১ টা ৫০ মিনিট
স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।
ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫১০ ট্রন জমানো (Today's target : To collect 510 trx)
তারিখ : ১০ এপ্রিল ২০২৩
টাস্ক ২৩১ : ৫১০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫১০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : a072dfdd26417115001bc8a99f7cf9b993449483337d978ed1054fbb700048b2
টাস্ক ২৩১ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR














আপনি দারুণ ঘোরাফেরা করেছেন দাদা কক্সবাজার এসে রেডিয়েন্ট ফিস ওয়ার্ডএ। এই জায়গা আমার বাচ্চাদের অনেক প্রিয় একটি জায়গা। প্রায় সময় যাওয়া হয় যদিও ফিশ দেখতে সব সময় যাওয়া হয়না কিন্তু বাচ্চাদের খেলার জন্য যে রাইটস গুলো আছে সেখানে প্রায় সময় যাওয়া হয়। আপনি খুব সুন্দর ফটোগ্রাফি নিয়েছেন ফিশের অনেক ভালো লেগেছে। বৌদি এবং টিন টিন বাবুকে অনেক ভালো দেখাচ্ছে ফটোগ্রাফিতে সবার জন্য অনেক শুভকামনা রইল।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আজকাল ক্রোকোডায়েল মাছটা অনেক ভেড়িতে ও পুকুরে দেখা যাচ্ছে। আঁশ গুলো ভীষণ শক্ত হয়। আর মাটির উপরেও বেশ কিছুক্ষণ বেঁচে থাকতে পারে। দেখতে দারুন হলেও খুবই ইনভেসিভ স্পিসিস নাকি।
https://steemit.com/alnassr/@krra/about-al-nassr-football
আমার তো মনে হয় আপনি মৎস্য কন্যার প্রেমিক ছিলেন। সেই মৎস্য কন্যার খুঁজেই এখনো ছুটে চলেছেন। বিড়াল হওয়ার চেয়ে মৎস কন্যার প্রেমিক হওয়াই ভালো দাদা😅। টিনটিন বাবু আপনাদের সাথে ঘুরে ঘুরে সবটা দেখেছে জেনে ভালো লাগলো। আসলে এরকম সুন্দর দৃশ্যগুলো দেখলে সেই স্মৃতিগুলো অনেক দিন পর্যন্ত মনে থেকে যায়। ফটোগ্রাফি গুলোও দারুন হয়েছে দাদা।
পর্বগুলো যতই দেখছি ততই যেন জানতে পারছি ভিন্ন কিছু, বৈদ্যুতিক বান মাছ বা ইলেকট্রিক ঈল মাছ সম্পর্কে যে তথ্যগুলো দিয়েছেন তা অনেকটাই অজানা ছিল।
অপেক্ষায় থাকলাম পরবর্তী পর্বের জন্য ভাই।
দাদা ভেটকি মাছ দেখে সাথে সাথে খেয়ে ফেলতে ইচ্ছে করেনি আপনার?🫢
বিড়াল এর ঘটনা সত্য হলেও হতেও পারে,যা মাছ প্রেমী আপনি!
😂😂😂
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://steemit.com/alnassr/@krra/about-al-nassr-football
একুরিয়াম মানেই মাছের সমাহার।নাম না জানা বিভিন্ন মাছ এখানে।কালারফুল এসব মাছের সমাহার দেখে টিনটিন বাবু আর কান্নাকাটি করেনি।কিছু মাছের নাম তো একদমই জানা ছিলনা আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম দাদা।ধন্যবাদ পরবর্তী দুটি সিরিজের অপেক্ষায় রইলাম।
কক্সবাজার সমুদ্র সৈকতে মেরিন অ্যাকোয়ারিয়াম পরিদর্শন করে অনেক সুন্দর সুন্দর বৈচিত্র্যপূর্ণ মাছের চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন দাদা। বিশেষ করে বৈদ্যুতিক ইল মাছ এবং লাল কাঁকড়ার ফটোগ্রাফিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে দাদা আপনার নিকট থেকে বৈদ্যুতিক ইল মাছ সম্পর্কে আপনার আগামী পোস্টে বিস্তারিত জানতে চাই।
I know about that sucker mouth catfish or commonly known as crocodile fish as I have them in my aquarium and they always sticks to the walls of my aquarium, and also they eat the caracas of a fish if he dead.