ফটোগ্রাফি পোস্ট: কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
সোমবার, ০৮ ই জুলাই ২০২৪ ইং


আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী শেয়ার করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।


RIYAN_20240705_112123_🌈Sky Blue by Expert Mistry-2.jpg

  • উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত একটি মাশরুমের ফটোগ্রাফি। এই মাশরুমের সাথে আপনারা হয়তো সকলেই পরিচিত আছেন।আর বিশেষ করে গ্ৰাম এলাকা গুলোর মধ্যে এই মাশরুম কে ব্যাঙের ছাতা নামে চিনে থাকে। বৃষ্টির সময় এই ব্যাঙের ছাতা গুলো বিভিন্ন ধরনের গাছের শিকড়ের মধ্যে জষ্ম নেয়। তবে অন্যান্য সময়ের থেকে বর্ষা মৌসুমে এই মাশরুম গুলো বেশি দেখতে পাওয়া যায়। সেদিন আমি আমাদের একটি আম গাছের মধ্যে আম পাড়ার সময় এই মাশরুম টি দেখেছিলাম।আর এই মাশরুম টি মূলত গাছের ডালের মধ্যে হয়েছিল। মাশরুম টি দেখতে বেশ দারুন লাগছিল আমার কাছে।তাই আমি আমার মোবাইল ক্যামেরার মাধ্যমে একটি ফটোগ্রাফি ধারণ করেছি এবং তা আপনাদের সাথে শেয়ার করলাম।

RIYAN_20240707_152530_🌈Sky Blue by Expert Mistry-2.jpg

  • উপরে আপনারা যে ফটোগ্রাফী টি দেখতে পারছেন, এটি মূলত একটি ফসলের মাঠের ফটোগ্রাফি। এই ফসলের মাঠ টি আমাদের বাসার পাশেই অবস্থিত। এই ফসলের মাঠ টি আমাদের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের একদম পাশেই। বর্তমান সময়ে বাংলাদেশের প্রতিটি মাঠে ঘাটে বৃষ্টির পানিতে ভরপুর হয়ে গিয়েছে। আসলে বর্তমান সময়ে প্রতিটি কৃষকের জন্য বৃষ্টির পানি অতীব জরুরী। কেননা আর অল্প কিছু দিনের মধ্যেই আমন ধান চাষ শুরু হয়ে যাবে।আর আমন ধান চাষ করতে প্রচুর পরিমাণ পানির প্রয়োজন হয়।তাই এই বৃষ্টির পানিতে প্রতি বছর আমন ধান চাষ করে থাকে বাংলার কৃষকেরা। তবে ইরি ধানের সময় সেচ দিয়ে চাষ করতে হয়।

RIYAN_20240603_163134_🌈Sky Blue by Expert Mistry-2.jpg

  • উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন, এটি মূলত বারসুঙ্গা ফলের গাছ। আবার অনেকেই এই ফল গুলো কে কারিপাতা হিসেবে চিনে থাকেন। তবে এই ফল গুলো খাওয়া যায় কি না সে বিষয়ে আমি নিশ্চিত নই। কেননা এই ফল গুলো আমি গুলো বেশিরভাগ সময় বিভিন্ন ধরনের জঙ্গলের মধ্যে বেশি দেখতে পেরেছি। কিন্তু কখনো এই ফল গুলো খাওয়া দেখিনি। তবে আমাদের দেশের বিভিন্ন বিনোদন পার্ক এবং বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে এই গাছ গুলো দেখতে পাওয়া যায়।তারা মূলত সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই গাছ গুলো লাগিয়েছেন। তবে আমি সেদিন রংপুর সিটি চিকলি ওয়াটার পার্কের মধ্যে এই ফলের গাছ টি দেখেছিলাম, তাই সেখান থেকে আমি একটি ফটোগ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করলাম।

RIYAN_20240608_130957_🌈Sky Blue by Expert Mistry-2.jpg

  • উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত একটি সাদা গোলাপ ফুলের ফটোগ্রাফী। আপনারা হয়তো সকলেই সাদা গোলাপ ফুলের সাথে পরিচিত। গোলাপ ফুল চিনে না এমন মানুষ বাংলাদেশের মধ্যে খুবই কম খুঁজে পাওয়া যাবে। তবে লাল গোলাপ ফুলের থেকে বর্তমান সাদা গোলাপ ফুলের টান একটু বেশি। তবে আমার কাছে সাদা গোলাপ ফুলের থেকে লাল গোলাপ ফুল টি একটু বেশি ভালো লাগে।লাল গোলাপ টি একদম রক্তের মতো লাল।আর‌ গোলাপ ফুলের পাপড়ির সৌন্দর্য টি আমাকে সব সময় মুগ্ধ করে তোলে। তবে সাদা গোলাপ ফুলের সৌন্দর্য অনেক। বর্তমান সময়ে লাল গোলাপ ফুলের থেকে সাদা গোলাপ ফুল একটু বেশি দেখতে পাওয়া যায়।আর এই গোলাপ ফুল বাংলাদেশের প্রায় সর্বত্রই পাওয়া যায়।আমি এই গোলাপ ফুলের ফটোগ্রাফী টি আমার বাসা থেকে সংগ্রহ করেছি।

RIYAN_20240608_125601_🌈Sky Blue by Expert Mistry-2.jpg

  • উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন, এটি মূলত একটি সাদা জবা ফুলের ফটোগ্রাফি। আপনারা হয়তো সকলেই এই জবা ফুলের সাথে পরিচিত। তবে , বাংলাদেশের মধ্যে বেশ কয়েক প্রজাতির জবা ফুল রয়েছে, তারমধ্যে সাদা জবা ফুল টি অন্যতম। আমার কাছে অন্যান্য সব কালারের জবা ফুলের থেকে সাদা কালারের জবা ফুল টি একটু বেশি ভালো লাগে। আসলে সাদা রঙ প্রায় সকলেরই কাছে অনেক পছন্দের। তবে সকলের পছন্দ এক রকম হয় না, কিছু কিছু মানুষের পছন্দের মধ্যে কিছু ভিন্নতা রয়েছে। তবে আমার কাছে জবা ফুল টি দেখতে বেশ ভালো লাগে।আর এই জবা ফুল বাড়ির মধ্যে থাকলে সেই বাড়ির সৌন্দর্য অনেক টা বৃদ্ধি পায়।এক সময় আমার বাড়িতে ছিল, কিন্তু এখন আর নেই।

আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের সকলের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।আর আজকে আমি এখানেই শেষ করছি।আর খুবই তাড়াতাড়ি পরবর্তী পোস্টের মাধ্যমে দেখা হবে আপনাদের সাথে।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

ক্যামেরা পরিচিতি
DeviceRedmi 10C
Camera48 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZgVZdqZ9AUgf5Dh9tPCVSMJjmz4iSjio1sgieZcJZbXwsJenERqhqYdWeMAUgLkAioGGFL6yNaEi.jpg

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1699613681956.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করে রংপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।আমি ফটোগ্রাফী ও ভ্রমণ করতে অনেক ভালোবাসি।

Sort:  
 2 years ago 

সাদা রংয়ের মাশরুমটা তো খুবই সুন্দর লাগছে দেখতে। দারুন ফটোগ্রাফি ক্যাপচার করেছেন আপনি। জবা ফুলটাও খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন। বেশ ভালো লাগলো প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে। মুগ্ধ হয়ে দেখছিলাম আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে এত চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

খুব চমৎকার কয়টি এলোমেলো ফটোগ্রাফি আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি অনেক সুন্দর দেখতে বেশ কয়েকটা ফটোগ্রাফি করে আজকে আমাদের মাঝে ভাগ করে নিয়েছেন। যেগুলো দেখে আমি তো জাস্ট মুগ্ধ হয়েছি। আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি অনেক বেশী সুন্দর ছিল। ফুল ফটোগ্রাফির প্রশংসা একটু বেশি করবো এটাই তো আমি ভেবে পাচ্ছিলাম না। কারন আমার কাছে আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। সাদা মাশরুমের এই সুন্দর ফটোগ্রাফি টা দেখে প্রথমে মনে করেছিলাম ছোট একটা হাতপাখা। এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। অন্যগুলো ও অনেক মনোমুগ্ধকর ছিল।

 2 years ago 

আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন ভাইজান। প্রতিটি ফটোগ্রাফি আমার কাছ থেকে ভীষণ ভালো লেগেছে মনে হচ্ছে যেন আপনি ডিএসএলআর ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি গুলো উঠিয়েছেন এত সুন্দর ক্লিয়ার ছিল। সবথেকে বেশি ভালো ছিল সাদা জবা ফুলের ফটোগ্রাফিটি ধন্যবাদ।

 2 years ago 

আপনার এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে। আর সবগুলো ফটোগ্রাফির মধ্যে থেকে গ্রামীন প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য দেখে অনেক বেশি মুগ্ধ হলাম। ফসলের মাঠ দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। এরকম সবুজ শ্যামল দৃশ্য দেখলে মনটা একেবারে জুড়িয়ে যায়। সাদা জবা ফুলের এবং গোলাপ ফুলের ফটোগ্রাফিও আমার কাছে অসম্ভব ভালো লেগেছে দেখতে। সাদা সুন্দর মাশরুমটাও দেখতে খুব ভালো লাগতেছে। অনেক ভালো লাগলো আমার কাছে আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি।

 2 years ago 

আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হলেন। মাশরুমের ফটোগ্রাফি অসাধারণ ভালো লেগেছে আমার। এছাড়া ও অন্যান্য ফুলের ফটোগ্রাফি গুলো চমৎকারভাবে ক্যাপচার করলেন। অনেক ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে জবা ফুলের ফটোগ্রাফি এবং মাশরুম এর ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 2 years ago 

প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালো লাগে। বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি উপহার দিয়েছেন। সাদা রঙের জবা ফুল আমার ভীষণ প্রিয়। মাশরুম এর ফটোগ্রাফি ভিন্ন রকম ভাবে তুলেছেন দেখতে অনেক আকর্ষণীয় লাগতেছে ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে আপনার ফটোগ্রাফি করার দক্ষতা অনেক ভালো। প্রতিটি ফটোগ্রাফি বেশ চমৎকার হয়েছে। আর ফোকাস ও যথাযথ ছিল, যার কারণে ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর বর্ণনার মাধ্যমে সুন্দর কিছু ফটোগ্রাফি উপহার দেওয়ার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.077
BTC 62136.92
ETH 1631.41
USDT 1.00
SBD 0.40