বৈশাখের প্রচন্ড গরমে আমের জুস রেসিপি।
এই বৈশাখের প্রচন্ড গরমে এক গ্লাস টক, ঝাল, মিষ্টি মজাদার আমের সরবত হলে কেমন হয় বলুনতো?? নিশ্চয়ই খুব ভালো হয়। তৃষ্ণা মেটানোর জন্য এই গরমে কাচা আমের সরবতের তুলনা নেই। আর এই সময়ের চারদিকে গাছে গাছে কাচা আম থাকে।দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজাদার। আমারতো গাছের কাচা আম দেখলেই লোভ লেগে যায়। শুধু আমার না , আসলে কাচা আমের প্রতি ভালোবাসা সবারই আছে। এটি একটা লোভনীয় খাবার।
আর রমজানের ইফতারিতে আমের সরবতের তুলনা হয়না। সারা দিন রোজা রেখে, দিনশেষে আমাদের গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। আর তখন ইফতারিতে সরবত অথবা জুসের মূল্য অনেক। আমার মনে হয় এই গরমে সবার এই কাচা আমের সরবত কম বেশি পছন্দ। আর এমন ফল পছন্দ না করে উপায় আছে আমাদের, ফলের রাজা যেখানে আমকে বলা হয়। কাচা আমের আচার ও খুব মজার।
আম কাচা থাকাতে উপরটা সবুজ আবরন ঢাকা থাকে। ভেতরটাও সবুজ থাকে। তবে আম যখন পাকে তখন হলুদ বর্ন ধারন করে। যা দেখতে লোভনীয় এবং খেতেও অনেক সুস্বাদু। তাদের মাঝে কাচা আমের তুলনা হয়না। কাচা আমের অনেক গুনাগুন রয়েছে। আমে প্রচুর পরিমান ভিটামিন রয়েছে। এটি আমাদের শরীরের জন্য খুবেই উপকারি। কাচা আমের সরবত আমাদেরকে সতেজ করে তোলে।
আজ আমি আপনাদের সাথে কাচা আমের সরবতের রেসেপিটি শেয়ার করবো। এই কাচা আমের সরবত তৈরি করা অনেক সহজ। যা আপনি অনায়াসেই পারবেন। আর এটি তৈরই করা একদম ঝামেলাহীন। খুভ অল্প সময় দরকার হয়। আর এতটাই মজা হয় যে আপনি একবার এটি তৈরি খেলে,বার বার খেতে ইচ্ছে হবে আপনার।
আপনার বাসার একজন মেহমান আসলেও আপনি ঝটপট এই কাচা আমের সরবত তৈরি করে দিতে পারেন। এই গরমের সময়ে এর থেকে ভালো সরবত আর হতেই পারেনা। এমনি দুপুরের করা রোদে এই আমের সরবত আপনার প্রানকে করবে সতেজ ও দেহকে করবে চাঙ্গা,শরীর হবে ঠান্ডা।
গরমের এই সময়ে রাস্তা ঘাটেও দেখা যায় বিক্রেতার কাচা আমের সরবত বিক্রি করে। তা অনেক সময় সাস্থকর নাও হতে পারে। তাই বাসায় বানিয়ে নিলে এতে সাস্থঝুকি থাকেনা। রাস্তার পাশে আমাদের খাবার না খাওয়াই ভালো। বাসায় তৈরই করলে খাবারের গুনাগুন ভালো থাকে।
আমের সরবত বানাতে যে সব উপাদান দরকার হবে তা আমি বলে দিচ্ছি। এবং কিভাবে প্রস্তুত করবেন তাও বলে দিচ্ছি। আশা করি আপনাদের আমের এই রেসেপিটা অনেক ভালো লাগবে।
উপাদানঃ
১। অবশ্যই প্রথমে আপনাকে কাচা আম নিতে হবে। আমি ৩ টা আম নিয়েছি প্রায় ২০০গ্রাম পরিমাণ মতো নিয়েছি। যাতে ২/৩ গ্লাস আমের সরবত হবে। আমি ৩ গ্লাসের পরিমান হিসাবে বলে দিচ্ছি সবটা উপাদান ।
২। চিনি( আপনি কতোটা চিনি খাবেন তার উপর নির্ভর করে চিনি দেয়া। আর আম কতোটা টক তার উপর নির্ভর করে। আবার আপনি যদি চিনি বেশি খেয়ে থাকেন তাহলে আপনার ইচ্ছে অনুযায়ী দিবেন, আর চাইলে নাও দিতে পারেন। তবে চিনি দিলে ভালো লাগে মিষ্টি লাগে হালকা।আমি চায়ের চামচে 6 চামচ চিনি দিয়েছি।)
৩। বিট লবন এক চা চামচ।
৪। ফ্রুটকালার ( এটি আপনার ইচ্ছের উপর নির্ভর করে,আপনি চাইলে কাচা আমের সবুজ কালার হালকা দিয়ে দিতে পারেন,এতে কাচা আমের কালার আসবে।তবে আমি ফ্রুটকালার ব্যবহার পছন্দ করিনা তাই দেইনি। পুদিনা পাতা আর ধুনিয়া পাতা দিলেই বেশ ভালো কালার আসে তাতে আর ফ্রুটকালার না দিলেই হয়)
৫। ২ টুকরো লেবু দিয়ে দিতে পারেন ১ চা চামচের মতো।
৬। বরফ টুকরো ( এটি আপনার ইচ্ছেমতো ব্যবহার করতে পারেন,যেহেতু জুস ঠান্ডা পছন্দ বরফতো লাগবেই।)
৭। পুদিনা পাতা ১০/১২ টা
৮। ধুনিয়া পাতা ২ চায়ের চামচ
৯। কাচা মরিচ ২ টি ( মরিচের ঝালের উপর নির্ভর করে, চাইলে ১ টাও দিতে পারেন।)
১০। গোলমরিচ গুড়া আধা চায়ের চামচ গোল মরিচ গুড়া দিয়ে দিতে হবে।
১১। জিরা গুড়া আধা চা চামচ।
১২। লবন আপনি চাইলে বিটলবন বাড়িয়ে দিয়ে, নর্মাল লবন না দিলেও হবে।
১৩। ঠান্ডা অথবা নর্মাল পানি ( যেহেতু আপনি বরফ দিবেন তাই নর্মাল পানিও ব্যবহার করতে পারেন)
প্রস্তুত প্রনালীঃ
প্রথমে আমের খোসা ছাড়িয়ে একটা পাত্রে রাখুন,আমের বিজ ফেলে দিন। তারপর ভালো ভাবে ধুয়ে নিন। তারপর ছোট ছোট টুকরো করে নিন। ছোট করে টুকরো করে নিলে ব্লান্ডার করতে সুভিধা হয়।
তারপর আমের টুকরো গুলোর সাথে একে একে ধনেপাতা কুচি, পুদিনাপাতা, জিড়া গুড়া,চিনি, বিটলবন ও গোলমরিচের গুড়া দিয়ে দিন। এরপর ব্লান্ডারে দিন।
এক কাপের মতো পানি দিয়ে দিন পথমে আর লেবুর রস দিয়ে দিন। তাতপর ভালোভাবে ব্লান্ডার করে নিন। একদম ভালো ভাবে পেষ্ট হয়ে গেলে নামিয়ে নিয়ে সাথে ঠান্ডা অথবা নর্মাল পানি মিশিয়ে নিন।অনেক ঘনো, আবার অনেকে পাতলা পছন্দ করেন। আপনার ইচ্ছে অনুযায়ী পানি মিশিয়ে নিবেন।
অবশেষে আপনি পরিবেশন করার সময় আগে গ্লাসে কিছু বরফ টুকরো দিয়ে দিন তারপর আমের সরবতটা দিয়ে দিন। উপর থেকে সামান্য পরিমাণে বিট লবন দিয়ে দিতে পারেন।
আপনি চাইলে একটু লেবুর রস দিয়ে দিতে পারেন লেবু টুকরো করে দিতে পারেন। তবে আমার কাছে লেবুর রস দেয়াই ভালো মনে হয় । তারপর উপরে ২ টি পুদিনা পাতা লেবু দিয়ে পরিবেশন করিতে পারেন এভাবে করলেই হয়ে যাবে আপনার ঝটপট মজাদার টক, ঝাল,মিষ্টি আম এর মজাদার সরবত। এটি আমার কাছে যেমন পছন্দের আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর একটি ঝামেলামুক্ত । যা তৈরি করা খুব সহজ।
দেখলেনতো কতোটা ঝটপট হয়ে গেল টক ঝাল মিষ্টি এই কাচা আমের সরবত । আশা করি আপনাদের সকলের রেসিপিটা অনেক ভালো লাগবে। আর অবশ্যই আমার এই রেসেপিটা আপনারা বাসায় চেষ্টা করবেন দেখবেন একবার খেলেই বার বার খেতে ইচ্ছে করবে।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন।
ঘরে থাকেন সুস্থ থাকেন।
Facebook | Twitter| Discord
E-mail: [email protected]
home made mango juice, it's so healthy food which i think,i also drink it in my home my mother make it for us. In the ramadan we drink it continue.
❤️💝
অনেক সুন্দর হয়েছে ভাইয়া♨️
All I understand here is that the drink look more of juice and must thaist sweet
Your post has been upvoted by @around-theworld Community Curation Trail.
JOIN WITH US ON DISCORD SERVER:
Thank you for sharing in AROUND THE WORLD ! Your post has been selected for today as part of the Steemit Communities support Program.
I appreciate a lot your engagement with this community.
JOIN WITH US ON DISCORD SERVER:
Beautiful recipe, thanks for sharing the recipe
উফ! জীবে জল চলে আসছে ভাইয়া, খুবই মুখরোচক জুস।
🙂🙂,, Thanks apu
Dear brother @rex-sumon your mango juice 🥤 recipe was brilliant..
I am also eating Mango juice in this Ramadan....
You have been upvoted by @rex-sumon A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.
Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject
There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,
For general information about what is happening on Steem follow @steemitblog.