কচুরলতি দিয়ে ইলিশ মাছ রান্না রেসিপি

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

কচুরলতি দিয়ে ইলিশ মাছ রান্না রেসিপি

1000029587.jpg

1000029587.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেসিপি নিয়ে।নতুন নতুন রেসিপি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে রেসিপি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। আর পোস্ট এর ভিন্নতা আনার জন্য সপ্তাহে একটি করে রেসিপি করার চেষ্টা করি। আসলে কচুরলতি দিয়ে ইলিশ কিংবা চিংড়ি মাছ রান্না করলে অনেক ভালো লাগে। আর এখন বৃষ্টির দিন দুপুরে এমন খাবার হলে আর কিছু লাগে না। এটা আমার শাশুড়ির অনেক পছন্দের খাবার। তারজন্য হয়তো আমরা সবাই খেতে পেরেছি। সত্যি অনেক মজার খাবার। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000000391.png

1000029681.jpg
১.কচুরলতি
২.ইলিশ মাছ
৩.পিঁয়াজ কুঁচি
৪.হলুদের গুঁড়ো
৫.কাঁচামরিচ ফালি
৬.লবন
৭.তেল

1000000390.png
1000029327.jpg

1000029325.jpg

1000029335.jpg
প্রথমে আমি কচুরলতি গুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর মাছটা কেটে ধুয়ে নিয়েছি।

1000029316.jpg

1000029330.jpg
এখন চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে কেটে ধুয়ে রাখা কাঁচামরিচ ফালি ও পিঁয়াজ গুলো দিয়ে দেব।

1000029331.jpg

1000029332.jpg
এখন কচুরলতি দিয়ে দেব। তারপর হলুদ গুঁড়ো ও লবন দিয়ে দেব।

1000029336.jpg

1000029338.jpg
সব কিছু দিয়ে কিছু সময় নেড়েচেড়ে নেব। তারপর কেটে রাখা মাছ গুলো দিয়ে দেব। আর একটু নেড়েচেড়ে পানি দিয়ে দেব।

1000029341.jpg

1000029343.jpg
এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নেব। তারপর এভাবে পানি শুকিয়ে এলে নামিয়ে নেব।
1000029587.jpg

ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার কচুরলতি দিয়ে ইলিশ রান্না রেসিপি। এখন বাটিতে তুলে পরিবেশন করব আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

1000029682.jpg

 10 months ago 

কচুরলতি দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি দেখে ভালো লাগলো। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন। মনে হচ্ছে খেতে খুবই চমৎকার হয়েছে।

 10 months ago 

জি ভাইয়া খেতে অনেক মজা হয়েছিল,ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

কচুর লতি দিয়ে ইলিশ মাছ খাওয়া হয়নি অবশ্য তবে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে ভালোই লাগে। আপনার রেসিপিটা দেখে অনেক বেশি লোভনীয় দেখাচ্ছে। সময় পেলে আপনার পোস্ট অনুসরণ করে এরকম একটি রেসিপি বানিয়ে ফেলবো। দেখা যাক আমি কতখানি ভালো করতে পারি।

 10 months ago 

জি আপু এভাবে রেসিপি করে খাবেন নিশ্চয় অনেক ভালো হবে, ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

ইলিশ মাছের দারুন রেসিপি তৈরি করেছেন। অনেক সুস্বাদু হয়েছে দেখেই বুঝা যাচ্ছে। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আপু। অনেক ভালো লাগলো দেখে।

 10 months ago 

জি আপু অনেক সুস্বাদু হয়েছিল,ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

আপনি তো দেখছি আজকে অনেক মজাদার একটা রেসিপি তৈরি করেছেন। আমার তো আপনার তৈরি করা আজকের রেসিপিটা অনেক পছন্দ হয়েছে। মজার মজার রেসিপি গুলো দেখলে আর লোভ সামলানো যায় না। এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা রেসিপি। বোঝা যাচ্ছে খুব মজা করে খেয়েছেন।

 10 months ago 

জি আপু অনেক মজা করে খেয়েছিলাম,ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

আরে আপনি তো দেখছি আজ আমার ফেভারিট রেসিপিটা তৈরি করলেন। রেসিপিটা দেখে ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি। আসলে পছন্দের রেসিপি দেখলে লোভ সামলানো যায় না। এত মজাদার ভাবে রেসিপিটা তৈরি করেছেন দেখেই ভালো লাগছে। যে কেউ কিন্তু সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে আপনার উপস্থাপনা দেখে।

 10 months ago 

জি ভাইয়া ধাপ গুলো দেখে অনেক সহজে রান্না করা যাবে, ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

এটি ঠিক বলেছেন আপু কচুরলতি ইলিশ মাছ বা চিংড়ি মাছ দিয়ে রেসিপি করলে খেতে মজা লাগে। আজকে আপনি খুব সুন্দর করে কচুর লতি এবং ইলিশ মাছ দিয়ে মজার রেসিপি করেছেন। সত্যি বলতে আপনার রেসিপির কালার দেখে আমার জিভে জল এসে গেল। আর ইলিশ মাছের মধ্যে কাঁটা বেশি খেতে মজা বেশি। মজার রেসিপিটি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 10 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 61242.42
ETH 1634.45
USDT 1.00
SBD 0.42