উপজেলা পরিষদে ঘোরাঘুরি মূহুর্ত
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও জানিয়ে শুরু করছি আজকের পোস্ট ।
উপজেলা পরিষদে ঘোরাঘুরি মূহুর্ত
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা ঘোরাঘুরি পোস্ট নিয়ে। ঘুরতে আমরা সবাই পছন্দ করি। আর যদি প্রিয় জায়গা হয় তাহলে তো কথায় নেই। আসলে আমরা সবাই চায় ঘুরতে। আর ঘুরলে মন ও অনেক ভালো থাকে। তাই তো সময় পেলে ভালো কোন জায়গা হলে ঘুরতে মিস করি না।গতকাল আমরা দুই জা মিলে গিয়েছিলাম উপজেলায়। আসলে উপজেলায় আমরা মাঝে মাঝে যায় কিন্তু সব সময় ঘুরার মত সময় থাকে না। এবার দুজনে রিক্সা দিয়ে ঘুরতে গিয়েছিলাম। সত্যি এমনি যতই যায় না কেন ঘুরতে গেলে আলাদা একটা অনুভূতি কাজ করে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
আসলে উপজেলায় আমাদের দুটি সমিতি আছে। যদিও সমিতির লোন নেই শুধু সঞ্চয় জমা রাখি।আসলে সঞ্চয় জমা রাখলে এক সময় কিছু টাকা হলে অনেক ভালো লাগে। সত্যি বলতে প্রতি মাসে দুইশ বা তিনশ টাকা আমাদের হাতে থাকে না। কিন্তু এভাবে সমিতিতে কিছু কিছু করে জমা রাখলে এক সময় অনেক টাকা হয়ে যায়।তাই আমরা সমিতি থেকে সঞ্চয় উত্তোলন করেছি কিন্তু আমাদের সই দেওয়া হয়নি।তাই সই দেবার জন্য আমরা গিয়েছে। যদিও সই করতে আমাদের দশ মিনিট এর মত লেগেছে কিন্তু তারপর আমরা ঘুরেছি।সত্যি উপজেলার ভিতরের পরিবেশ অনেক সুন্দর। আসলে ভিতরে ফুলের বাগান গুলো দেখতে অনেক সুন্দর। এমন পরিবেশে ঘুরলে মন অনেক ভালো থাকে।বৃষ্টি পেয়ে ফুল গাছ গুলো তার সজীবতা ফিরে পেয়েছে।
তারপর আমরা একটু সামনের দিকে এগিয়ে গেলাম। আসলে উপজেলা তো অনেক জায়গা মিলে তাই ঘুরতে অনেকটা সময় লাগে। যাইহোক তারপর আমরা যতটা সম্ভব ঘুরার চেষ্টা করেছি।আসলে রিক্সা নিয়ে অনেক দিন ঘুরা হয়নি। যেহেতু আমরা বিকেলের দিকে গিয়েছি। আসলে বিকেলে লোকজন কম ছিল তারপর আবার ঠান্ডা আবহাওয়া ছিল ঘুরতে অনেক ভালো লেগেছে। সত্যি বলতে চারদিকে মনোরম পরিবেশে ঘুরলে মন ভরে উঠে। তারপর ভিতরে সেবাগ্রহীতার দিকে এগিয়ে দেখতে পেলাম একজন চালমুড়ি বিক্রি করেছে। আসলে সামনে এমন চালমুড়ি দেখলে পড়ন্ত বিকেলে খেতে মন কার না চায়। তারপর কিছু চালমুড়ি কিনে খেতে লাগলাম।
আমরা কিছু দূরে হেঁটে যেতেই দেখি আমাদের রিক্সাওয়ালা ভাই দাঁড়িয়ে আছে।তারপর তাকে বললাম আর একটু ঘুরে আসতে।এমন সময় চলে আসলো হালকা বৃষ্টি। তারপর আমরা এক জায়গায় দাঁড়িয়ে ছিলাম। এদিকে সন্ধ্যা হয়ে আসছে তাই আমার তাড়াটা একটু বেশি।সত্যি বলতে বাচ্চাদের রেখে গেলে পিঁছুটান অনেক থাকে। আসলে ওদের না নেওয়ার কারণ হলো আমরা যখন গিয়েছি তখন তাদের প্রাইভেট পড়ায়। আসলে সামনে পরিক্ষা তাই আর নেওয়া হয়নি।যদিও আমার জা আর একটু ঘুরতে চেয়েছিল কিন্তু আমার জন্য তা আর সম্ভব হয়নি।যাইহোক তারপরে আমরা বেশ ভালোই ঘোরাঘুরি করেছি। বেশ ভালো একটা সময় কাটিয়েছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
| প্রয়োজনীয় | তথ্য |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/MimiRimi1683671/status/1831328235613036810?t=o_GU4Reox-RpRcu4XQ5flg&s=19
আরো ভালো থাকুন সবাই!!! 👍💖
বাংলাদেশ এর মধ্যে আপনার সুন্দর অভিজ্ঞতা থেকে আমি সব খুব ইচ্ছা নিই। 👍💖
ভালো বেশি থাকতে চাইন। 😊