কয়েকটি ফুলের আলোকচিত্র।
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ফটোগ্রাফি পোস্ট। আজকের ফটোগ্রাফির মূল বিষয়বস্তু হল ফুল। ফুল পছন্দ করে না এমন মানুষ খুবই কম রয়েছে। ফুলের সৌন্দর্য সামনাসামনি যেমন উপভোগ করতে ভালো লাগে ঠিক তেমনি ফটোগ্রাফির মাধ্যমেও ফুলের সৌন্দর্য উপভোগ করতে অনেক বেশি ভালো লাগে। এই কমিউনিটিতে অনেকেই ফুলের ফটোগ্রাফি পোস্ট শেয়ার করে থাকেন। যা দেখতে আমার অসম্ভব ভালো লাগে। তাই আজ আমিও কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে এই সুন্দর পোস্টটি সাজিয়েছি। আশা করি, আপনাদের কাছে আজকের পোস্টটি ভাল লাগবে।
এই ফুলটির নাম আমার জানা নেই। তবে ফুলটি দেখতে কিন্তু অনেক সুন্দর। আমাদের বাড়িতে এই ফুলের গাছ রয়েছে। ফুল গাছটি কিন্তু অনেক বেশি বড় নয়। কিন্তু এই ছোট্ট গাছে ফুলগুলো যখন আসে তখন দেখতে অসাধারণ লাগে। ফুলটি একদম কাঁচা হলুদ বর্ণের। দেখতে অনেক কিউট। আপনাদের সাথে শেয়ার করার জন্য ফুলটির ছবি আমি ক্যাপচার করেছিলাম কিছুদিন আগে। ফুলটির নাম যদি আপনাদের কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।
এটা আমরা সবাই চিনি। এই ফুলটির নাম হলো নয়নতারা। অনেকের বাড়িতেই এই ফুলগাছ দেখা যায়। ঠিক তেমনি আমাদের বাড়িতেও এই ফুলগাছটি রয়েছে। পাঁচ পাপড়ি বিশিষ্ট এই গোলাপি ফুল গুলো দেখতে অসাধারণ লাগে আমার কাছে। গাছটি কিছুদিন আগে লাগানো হয়েছিল এখনো অনেকটাই ছোট।
এটা সম্ভবত ডায়ানথাস চিনেনসিস জাতের এক ধরনের ফুল। এর বিভিন্ন কালার রয়েছে। তবে এই কালারটির ফুল আমার সবথেকে বেশি ভালো লাগে। একই জাতের অনেকগুলো কালারের ফুল আমাদের বাড়িতে রয়েছে। নিচে আপনারা যে দুটি ছবি দেখতে পাচ্ছেন এই দুটি ছবির ফুলও কিন্তু এই জাতেরই ফুলের অন্যরুপ।
ডায়ানথাস চিনেনসিস ফুলের গাছের পাতাগুলো দেখতে প্রায় একই রকম। শুধুমাত্র ফুল গুলোর কালার ভিন্ন হয়ে থাকে। এই ফুলটিকে অনেকে আবার চায়না পিংক নামেও জেনে থাকতে পারে। আপনারা এই ফুলটিকে কি নামে জানেন তারা অবশ্যই মন্তব্য জানাবেন।
এটা হল ডায়ানথাস চিনেনসিস জাতের সাদা রঙের ফুল। এই রঙের ফুলটি দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়। ছোট্ট এই গাছে কিন্তু অনেকগুলো ফুল ধরেছে। সবুজের মাঝে সাদা এই ফুল দেখতে অসাধারণ লাগছে।
এই ছিল আমার আজকের কয়েকটি ফুলের ফটোগ্রাফি পোস্ট। পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে জানাতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
ঠিক বলেছেন আপু ফুল পছন্দ করে না এমন লোক পাওয়া যাবে না। ফুল দেখে এমনিতেই মন ভালো হয়ে যায়। তাছাড়া ইদানিং এত ধরনের ফুল দেখা যায় যে নাম শুনলেও মনে থাকে না। নামগুলো কেন যেন খুব বেশি কঠিন হয়। যাই হোক আপনার আজকের ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। নাম না জানা হলুদ ফুলটি বেশি ভালো লেগেছে আমার কাছে।
ঠিক বলেছেন আপু,, বর্তমানে অনেক বেশি ফুল দেখা যায় যেগুলোর নাম অনেক কঠিন হয়। শুনলেও পরবর্তীতে মনে থাকে না।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি কিন্তু আজ বেশ দারুন কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা আজকের প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে দারুন লেগেছে। এক কথায় অসাধারন। আপনি বেশ সুন্দর বর্ণনার মাধম্যে আপনার ফটোগ্রাফি পোস্টটি আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ সুন্দর এই পোস্টটি শেয়ার করার জন্য।
সুন্দর এই মতামত প্রদান করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
একদম ঠিক বলছেন আপু ফুল পছন্দ করে না এমন কোনো মানুষ খুজে পাওয়া যাবে না। মানুষের প্রেমে বার বার না পড়লেও ফুলের প্রেমে কিন্তু মানুষ বার বার পড়ে যায় হিহিহি ঠিক তো আপু?।আচ্ছা যাইহোক আপনি কিন্তু দারুণ দারুণ সব ফটোগ্রাফি করেছেন । আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি।অনেক অনেক ধন্যবাদ আপু।
ঠিক বলেছেন আপু।
আজকে আপনি আমাদের মাঝে বেশ কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার এই ফটোগ্রাফি মূলক পোস্ট আমার কাছে অনেক ভালো লাগলো যেখানে অনেকগুলো ফুল দেখার সুযোগ হয়েছে আমার। আসলে এই সমস্ত পোস্টগুলো দেখলে খুবই ভালো লাগে।
দারুণ মতামতের মাধ্যমে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।
ফুলের বেশ সুন্দর কিছু ফোটোগ্রাফি শেয়ার করলেন আমাদের মাঝে। খুবই সুন্দর হয়েছে আপনার এই ফোটোগ্রাফি গুলো। তবে প্রথম ফোটোগ্রাফি এর ফুল গুলো সত্যিই দারুন লাগছে। আপনাকে অসংখ্যা ধন্যবাদ।
ধন্যবাদ আপু।
চমৎকার কিছু ফুলের দুর্দান্ত ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো আপু। ডায়ানথাস চিনেনসিস ফুলের বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। সত্যি ফুলের সৌন্দর্য বেশ অসাধারণ । নয়ন তারা ফুল দেখে খুব ভালো লাগলো। এতো সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
চমৎকার মন্তব্য এর মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
সুন্দর এবং সৌন্দর্য সবসময় মানুষকে আকর্ষণ করে। আর সুন্দরের মধ্যে ফুলের সৌন্দর্য মানুষকে বিমোহিত করে। আপনি আজকে খুবই চমৎকার কিছু ফুলের আলোকচিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন। শেয়ার করা প্রত্যেকটা ফুল আমার কাছে ভীষণ ভালো লেগেছে। পাশাপাশি চমৎকার আপনি ফুলের বর্ণনাও করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।
ফুলের সৌন্দর্য সত্যিই মানুষকে বিমোহিত করে। ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।
আসলে এই বৃষ্টির জলের ছোঁয়া পেয়ে ফুলগুলো যেন তার রং আরও বেশি গাড়ো করে তুলেছে। আপনার আজকের প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভাল লাগছিল। আসলে আপনি খুব সুন্দর ভাবে প্রতিটা ছবির বর্ণনা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আর ছবি তোলার ধরনটা ঠিকঠাক ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর কতগুলো ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ফটোগ্রাফি সম্পর্কে আপনার থেকে দারুন এই মন্তব্যটি পেয়ে অনেক উৎসাহ পেলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
এটি ঠিক বলেছেন ফুলের সৌন্দর্য সামনাসামনি থেকে উপভোগ করতে যেমন ভালো লাগে ফটোগ্রাফি করত তেমনি ভালো লাগে। আজকে আপনি বেশ সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ হয়েছে। সত্যি বলতে আপনার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। সবগুলো ফটোগ্রাফি সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
ফুলের ফটোগ্রাফি সম্পর্কে দারুন একটি মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।