স্বরচিত কবিতা: পাহাড়ের মত বিশাল Original Poetry by @narocky71

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

ABB ২১ ফেব্রুয়ারি 2K24

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


2023-02-19-22-29-14-726.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে কবিতা লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

আজ আমি খুব সুন্দর একটি পাহাড়ের মত বিশাল নামে একটি কবিতা লিখেছি। আসলে ভালোবাসার মন গুলো পাহাড়ের মত বিশাল হয়ে থাকে। তাদের ভালোবাসার উচ্চতা এবং বড় দুটোই পাহাড়ের মত হয়ে থাকে। এই বিশালতা দিয়েই প্রিয় মানুষকে ভালবাসে। এবং বড় মন দিয়ে যখন প্রিয় মানুষটাকে ভালোবাসে এবং যখন প্রিয় মানুষটাকে কাছে প্রায় তখন অনেক বেশি আনন্দ হয়। গত কয়েকদিন আগে পাহাড় দেখতে গিয়েছিলাম। পাহাড়ের কাছে বসেই এই কবিতাটি লিখেছি। এজন্য অনেক বেশি ভালো লেগেছিল।

স্বরচিত কবিতা: পাহাড়ের মত বিশাল


পাহাড়ের মত বিশাল,
আমার এই মন।
তাকালে আমি তোমার দিকে
ভালোবাসা খুঁজে মন।।

পাহাড়ের মত মন থেকে,
লাভ কি হবে আমার ।
যদি না পাই তোমার মন
মূল্যহীন আমার এ জীবন।

ভালোবাসি শুধু তোমায়,
জানো তুমি সবই ।
আমার সাথে অভিনয়,
কেন যে কর তুমি।

ভালোবাসি বলে বলে,
করছি দিন পার।
কখন আমি পাবো তোমায়
রয়েছি ওই অপেক্ষায়।

ভালোবাসার মাঝে আছে,
আছে স্বর্গের সুখ।
সময় পেলে পাব আমি
হাজার স্বর্গের সুখ।।

জানি তুমিও ভালোবাসো,
আমার এ মনকে।
অপেক্ষার প্রহর শেষ কর
ভালোবাসি বলে।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

রতত.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ
💖ধন্যবাদ💖

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

পাহাড় ঘুরতে গিয়ে, পাহাড়ে বসে সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করেছেন ভাইয়া। পাহাড়ের মত বিশাল শিরোনামে কবিতাটি ভালো লিখেছেন। শব্দের পরে শব্দ সাজিয়ে কত সুন্দর ভাবে মনের অনুভূতি গুলো প্রকাশ করেছেন। কবিতায় ছন্দেও দারুণ মিল ছিল। ভালো লেগেছে আপনার লেখা কবিতাটি। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আসলে কবিতা লেখার জন্য বিভিন্ন অনুভূতির দরকার হয়। আর কোথাও গেলে সেই অনুভূতিটা বেশি কাজ করে। তাই সেখানেই বসে লিখে নিলাম কবিতাটা।

 2 years ago 

কবিতা আপনি চমৎকার লিখেন প্রতিনিয়ত। আজকে লিখলেন পাহাড়ের মত বিশাল কবিতাটি নামটা বেশ সুন্দর হয়েছে। ঠিকই বলেছেন আপনি কবিতার ভাষায় পাহাড়ের মত মন থাকলে হবে কি। যদি প্রিয়জনের ভালোবাসা পাওয়া না যাই তাহলে সবকিছু ব্যর্থ। অনেক সুন্দর সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন কবিতায়। অনেক ধন্যবাদ ভালো লেগেছে পড়ে।

 2 years ago 

ঠিক বলেছেন প্রিয় মানুষের ভালোবাসা না পেলে সবকিছুই ব্যর্থ।

 2 years ago 

আপনার স্বরচিত কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার নামটি অনেক চমৎকার ছিল পাহাড়ের মত বিশাল।আসলে কাউকে ভালবাসলে পাহাড়ের মত বিশাল মন নিয়ে ভালোবাসা উচিত। আর ভালবাসার প্রতিদানে ভালোবাসা মেলে। অনেক চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

একেবারে একটা সত্য কথা বলেছেন। ভালোবাসার প্রতিদানে ভালোবাসা মেলে, কথাটা ভালো লাগলো।

 2 years ago 

আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। সত্যি বেশ অসাধারণ কবিতা লিখেছেন আপনি। আসলে আমাদের পাহাড়ের মতোন উদার মন হওয়া বেশ প্রয়োজন। সত্যিই ভালোবাসার মাঝে আছে স্বর্গের সুখ। এত চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন ভালোবাসার মাঝে রয়েছে স্বর্গের সুখ।

 2 years ago 

অনেক সুন্দর কবিতা লিখেছেন ভাইয়া। আপনার কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম আপনি। আমি জানি আপনি প্রত্যেক সপ্তাহে বেশ দারুন দারুন কবিতা লিখে থাকেন আমাদের মাঝে। ঠিক তেমনি আজকের দারুন কবিতাটা আমাকে মুগ্ধ করলো। আশা করব এভাবে আরও সুন্দর সুন্দর কবিতা লিখবেন।

 2 years ago 

আমার লেখা কবিতাটা আপনাকে মুগ্ধ করেছে এটা ভাবতেই ভালো লাগতেছে।

 2 years ago 

পাহাড়ের মত বিশাল এই মন কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে। বিশাল মন থাকলে হবেনা মনের মানুষকে বুঝতে হবে। আপনার লেখা কবিতাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার অনুভূতিগুলো কবিতার মাধ্যমে প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন বিশাল মন থাকলেও হবে না, মনের মানুষ কেও বুঝতে হবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63266.22
ETH 1878.27
USDT 1.00
SBD 0.37