স্বরচিত কবিতা: তোমাকে পেয়ে গেলে Original Poetry by @narocky71

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB ২৬-৫- 2K24 রবিবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


2023-02-19-22-29-14-726.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে কবিতা লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

আমরা সবাই প্রিয় মানুষকে খুব ভালোবাসি। জীবনে তাকে পাওয়ার অনুভূতির মতো অনুভূতি কখনোই পাওয়া যায় না। সর্বোচ্চ অনুভূতি প্রিয় মানুষকে পাওয়া। তেমনি প্রিয় মানুষকে ফেলে কি হয় আর তাকে হারালে কি হয় এমন কিছু লাইন লেখার চেষ্টা করেছি। আসলে প্রিয় মানুষটিকে পেয়ে গেলে জীবনের সব সুখ পেয়ে যায়। আর তাকে হারালে জীবনের সব কিছুই যেন হারিয়ে ফেলে। অর্থাৎ জীবনের মর্মার্থ হারিয়ে ফেলে। সাত সমুদ্র পাড়ি দিয়ে প্রিয় মানুষকে পেতে সবাই চায়। আর হারালে সবকিছু যেন নিমিষে হারিয়ে যায়, যেন সাগরে ডুবে মারা যায়। এভাবেই বিভিন্ন অনুভূতি থেকে আমি এই কবিতা লেখার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সবার আজকের এই চমৎকার কবিতাটি অনেক বেশি ভালো লাগবে। কবিতাটি কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করবেন। আগামী পোস্ট দেখার আহ্বান জানিয়ে আজকের মত এখানে শেষ করলাম। চলুন কবিতাটি শুরু করা যাক 👇👇👇👇

স্বরচিত কবিতা: তোমাকে পেয়ে গেলে


তোমাকে পেয়ে গেলে,
জীবনের সব সুখ যেন পেয়ে যাব।
আর তোমাকে হারালে,
জীবন অথৈ জলে ভাসবো।

তোমাকে পেলে গেলে,
সাত সমুদ্র পাড়ি দিয়ে থাকব তোমার পাশে।
আর তোমাকে হারালে,
জীবন অথৈ জলে ডুববো।

তোমাকে পেয়ে গেলে,
চাঁদনী রাতে তোমার পাশে বসে রাত কাটিয়ে দেবো।
আর তোমাকে হারালে ,
গভীর রাতে চোখের জলে ভাসবো।

তোমাকে পেয়ে গেলে,
তোমার সাথে হাসিখুশিতে জীবন পার করে দেব।
আর তোমাকে হারালে ,
আমার হাসি খুশির জীবনটা দুখে বাসবো।

তোমাকে পেয়ে গেলে,
জীবনের মর্ম কথা বুঝবো ।
আর তোমাকে হারালে ,
জীবনের মর্মার্থ হারাবো।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

রতত.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন, এই কবিতাটি পড়ে ভালো লাগলো। ভালোবাসায় জড়ানো ছিল এই কবিতাটি। সুন্দরভাবে মনের অনুভূতি শেয়ার করেছেন, কবিতাটি পড়ে তাই অনেক ভালো লেগেছে আমার।

 2 years ago 

কবিতার লাইনগুলো আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই। ধন্যবাদ

 2 years ago 

আসলে যদি প্রিয় মানুষটাকে পাওয়া যায় মনে হবে পৃথিবীর সুখ পেয়ে গিয়েছি। আর যদি প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলি মনটা বিষন্নতায় ভুগে ভুগে শেষ হয়ে যাবে। আপনার কবিতাটা অনেক ভালো হয়েছে

 2 years ago 

আপনি ঠিক বলেছেন ভাই। প্রিয় মানুষকে পেয়ে গেলে পৃথিবীর সব সুখ যেন নিজের কাছে চলে আসে।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে আরো নতুন একটি কবিতা নিয়ে হাজির হয়েছেন। আজকে আপনার শেয়ার করা স্বরচিত কবিতাটি ছিল তোমাকে পেয়ে গেলে। কবিতাটি খুবই ভালো লাগলো করতে পেরে। এই কবিতার মাঝে অপরাসীম ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই। আসলে ভালোবাসা এমনই হওয়া প্রয়োজন।

 2 years ago 

বাহ ভাই আপনি আজকে আমাদের মাঝে আপনার স্বরচিত লেখা কবিতা শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন আমাকে বেশি মুগ্ধ করেছেন। আসলে ভালোবাসার মানুষকে যদি নিজের করে পাওয়া যায় সত্যি সে অনুভূতি কাউকে বলে বোঝানো যায়। আর যদি সেই মানুষটাকে হারিয়ে ফেলা যায় তাহলে জীবনের সবথেকে বড় একটা ধাক্কা। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।

 2 years ago 

কে বলেছেন জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে প্রিয় মানুষকে পাওয়া। অনেক ধন্যবাদ মন্তব্যটি করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

তুমি যে ভালো কবিতা লেখ এটা কিন্তু আমার জানা রয়েছে। বিশেষ করে আজকে কবিতার লাইনগুলো কিন্তু খুবই অসাধারণ হয়েছে। আসলে প্রিয় মানুষ সবার জীবনেই অনেক গুরুত্বপূর্ণ। আর যদি প্রিয় মানুষকে নিজের পাশে পাওয়া যায় তাহলে তো আনন্দের সীমা থাকে না। প্রিয় মানুষকে নিয়ে সারাটা জীবন হাসিমুখে কাটানো সম্ভব। এই বিষয়টা নিয়ে কবিতা লেখা পড়ে ভীষণ ভালো লেগেছে।

 2 years ago 

এটা একদমই ঠিক বলেছ। জীবনে হাসি মুখে থাকার জন্য প্রিয় মানুষকে পাওয়া খুব গুরুত্বপূর্ণ। আমি পেয়ে গেলাম

 2 years ago 

প্রত্যেকবারের মতোই দারুণ কবিতা লিখেছেন। আপনি বেশিরভাগ সময় আপনার প্রিয় মানুষকে নিয়ে কবিতা গুলো লেখেন। বেশ ভালো লাগে কবিতা গুলো। আজকের কবিতা ও তার ব্যতিক্রম নয়। কবিতার প্রত্যেকটা লাইন বেশ দারুন হয়েছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি সব সময় চেষ্টা করে সুন্দর কবিতা লেখার জন্য আপু। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কবিতার সাথে সুন্দর অনুভূতি লিখলেন আপনি ভালো লাগলো পড়ে। প্রিয় মানুষকে পাওয়ার জন্য মানুষ অনেক সংগ্রাম করে থাকেন। অনেকেই আবার কষ্ট করে সংগ্রাম করে তার প্রিয় মানুষকে পেয়ে যায় জীবনে সফলতা আসে। আপনার আজকের লেখা কবিতা পড়ে খুব ভালো লাগলো।

 2 years ago 

চেষ্টা করেছি কবিতার সাথে সুন্দর অনুভূতি লিখার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে আপু

 2 years ago 

ভাইয়া আপনি প্রতিনিয়ত আমাদের মাঝে সুন্দর ও নতুন নতুন স্বরচিত কবিতা শেয়ার করেন। আপনার স্বরচিত কবিতা গুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আপনার আজকের কবিতা টি দারুণ ছিল ভাই। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার অনেক বেশি ভালো লেগেছে আপনার সুন্দর মন্তব্যটি ভাই। কবিতা লিখলে যেমন ভালো লাগে তেমনি সুন্দর মন্তব্য ফেলে আরো বেশি ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63940.55
ETH 1852.67
USDT 1.00
SBD 0.39