স্বরচিত কবিতা: শুভ জন্মদিন Original Poetry by @narocky71steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG20230909212440.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি আমার কলিজাটাকে নিয়ে একটি কবিতা লিখেছি। আশা করি আপনাদের সবার কবিতাটি অনেক বেশি ভালো লাগবে।

গতকাল নয় সেপ্টেম্বর আমার একমাত্র মেয়ের জন্মদিন ছিল। গত তিন বছর আগে এই দিনে আমার মেয়ে দুনিয়াতে আগমন করে। গতকাল খুব সুন্দর একটি অনুষ্ঠান করেছিলাম তার জন্য। ছোট এ অনুষ্ঠান দেখে নাশিয়া খুব আনন্দিত হয়েছিল। পুরো সন্ধ্যাটা সবার সাথে অনেক হাসিখুশি ভাবে কাটিয়েছে। আসলে এই দিনটা আমার জন্য খুবই স্পেশাল একটি দিন। আমার লক্ষ্য হচ্ছে আমার মেয়েটা যেন মানবিক একজন মানুষ হয়। মানবতা নিয়ে কাজ করতে পারে। সারাক্ষণ মানবতার পক্ষ নিয়ে কাজ করে। বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন।

স্বরচিত কবিতা: শুভ জন্মদিন


তোমার শুভ জন্মদিনে
দোয়া করি মন থেকে,
হাজার বছর বেঁচে থাকো
সবার হৃদয়ের প্রিয় হয়ে।

তোমার মুখে যেন উঠে
মানবতার জয় গান,
মানুষ হয়ে মানুষের পাশে
থেকো তুমি মানবিক হয়ে।

তোমার মাঝে আমাকে যেন
পায় সবাই হৃদয় জুড়ে।
তাকালে সবাই তোমার দিকে
পায় যেন আমাকে খুঁজে।

মানবতার পক্ষ নিয়ে
বেঁচে থেকো সবার মাঝে,
সারা বিশ্বের মানুষকে নিয়ে
ভাবো তুমি মানবিক মানুষ হয়ে।

আজকের দিনে তুমি এলে
আমার ঘর আলোকিত করে,
বড় হয়ে সবার ঘর
আলোকিত করো মানবিক মানুষ হয়ে।

সবার কাছে দোয়া চাই
করো সবাই প্রার্থনা,
বেঁচে থাকে যেন বাবা
নামটি তার নাশিয়া।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

নাশিয়ার জন্মদিনে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। কবিতাটি পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে সব বাবা-মায়ের চায় সন্তান বড় হয়ে মানুষের মত মানুষ হবে। আপনার মেয়েকে নিয়ে লেখা কবিতাটি পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। তার জন্য দোয়াও অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

সুন্দর করে কবিতাটা লেখার চেষ্টা করলাম। সুন্দর একটা মন্তব্য পেয়ে ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

সময়টা যেহেতু চলে গেছে তারপরও বলতেছি ভাই শুভ জন্মদিন আপনার মেয়ের জন্য। দোয়া করি মেয়ে যেন মানুষের মত মানুষ হতে পারে। মেয়ের জন্মদিন উপলক্ষে আপনি শুভ জন্মদিন নিয়ে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি দারুন লেগেছে আমার কাছে। মনের আকুল আবেদন গুলো আপনি কবিতার মধ্য দিয়ে প্রকাশ করেছেন। সব মিলে চমৎকার হয়েছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এভাবেই দোয়া করবেন আমার মেয়েটার জন্য। কেন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে।

 3 years ago 

গত ৯ সেপ্টেম্বর আপনাদের মেয়ের তিন বছর পূর্ণ হয়েছে।দেখতে দেখতে তিনটা বছর পার হয়ে গেল। আল্লাহ তা'আলা তাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুক।মেয়ের জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটি কবিতা রচনা করেছেন ভাই।এই কবিতাটি আমার মন ছুঁয়ে গেছে।আপনার কলিজার টুকরা মেয়ের জন্মদিন উপলক্ষে এত সুন্দর একটি কবিতা রচনা করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ভাই দেখতে দেখতে তিন বছর পার হয়ে গিয়েছে। মেয়েটার জন্য সব সময় দোয়া করবেন।

 3 years ago 

তুমি নাশিয়ার জন্মদিন নিয়ে এত সুন্দর একটা কবিতা লিখেছ দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। তোমার লেখা কবিতাটা অনেক সুন্দর হয়েছে। আসলে এই দিনটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল। সবসময়ই সৃষ্টিকর্তার কাছে এটাই দোয়া করি, যেন আমাদের মেয়েটা অনেক বড় হয় এবং মানবিক হয়ে ওঠে। আর সবার পাশে দাঁড়াতে পারি।

 3 years ago 

নাশিয়ার জন্মদিন নিয়ে লেখা কবিতাটা তোমার ভালো লেগেছে জেনে খুশি হলাম। আসলেই আমাদের জন্য স্পেশাল ছিল এই দিনটা।

 3 years ago 

আপনার মেয়ের জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। আসলে প্রত্যেক মা-বাবা চাই তাদের সন্তানগুলো বড় হয়ে মানুষের মতো মানুষ হওয়া। ঐদিন নাশিয়ার জন্মদিন খুব সুন্দর করে অনুষ্ঠান করেছেন। এবং অনুষ্ঠানের আমার কাছে অনেক ভালো লাগলো। সবচেয়ে বড় কথা আপনার মেয়েকে নিয়ে এত সুন্দর কবিতা লিখেছেন যা পড়ে সত্যি অনেক ভালো লাগলো। এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

চেষ্টা করলাম নিজের মেয়ের জন্মদিন উপলক্ষে একটা সুন্দর কবিতা লেখার।

 3 years ago 

প্রথমেই নাশিয়া মামনিকে জন্মদিনের শুভেচ্ছা, হ্যাপি বার্থডে। নাশিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। নাশিয়ার এই হাসিমাখা মুখ যেন আজীবন থাকে সেটাও কামনা করছি সেই সাথে সে যেন মানবিক মানুষ হতে পারে, মানুষের পাশে দাঁড়াতে পারে সেটাও আশা করছি। আপনি নাশিয়ার জন্মদিন উপলক্ষ চমৎকার একটি কবিতা শেয়ার করলেন

 3 years ago 

আসলে চাই মানবিক মানুষ হিসেবে মেয়েটা কে বড় করে তোলার। আপনারা সবাই দোয়া করে পাশে থাকবেন ‌।

 3 years ago 

ভাইয়া নাশিয়ার তৃতীয় জন্মবার্ষিকী উপলক্ষে তার জন্য দোয়া ও শুভকামনা রইল। নাশিয়াকে নিয়ে আপনার রচিত কবিতাটা দারুন লেগেছে। আমরাও চাই নাশিয়া হাজার বছর বেঁছে থাকুক মানুষের হৃদয়ে। তার মুখে যেন মানুষের জয় গান বাজে। ধন্যবাদ।

 3 years ago 

মানুষের মত মানুষ হিসেবেই বড় করে তুলতে চাই মেয়েটাকে।

 3 years ago 

দেরিতে হলে ও নাশিয়ার জন্মদিনের জন্য অনেক অভিনন্দন। আপনি আমার মেয়েকে নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন। সত্যি ভাইয়া প্রত্যেক বাবা মা চায় তাদের সন্তান মানুষের মতো মানুষ হোক।দোয়া করি এমন দিন নাশিয়ার জীবনে বারবার ফিরে আসুক। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন প্রত্যেক বাবা মা চায় তার সন্তান যেন মানুষের মতো মানুষ হয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62472.38
ETH 1778.94
USDT 1.00
SBD 0.38