লাইফস্টাইল-পহেলা বৈশাখে ঘোরাঘুরি পর্ব ৫ ||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ভালোলাগার মুহূর্তগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। বেশ কিছুদিন আগে পহেলা বৈশাখে ঘোরাঘুরির কয়েকটি পর্ব উপস্থাপন করেছি। আজকে কি পোস্ট করবো ভেবে পাচ্ছিলাম না। তাই হঠাৎ করে মনে হল পহেলা বৈশাখে ঘোরাঘুরির নতুন একটি পর্ব উপস্থাপন করি। আশা করছি সবার ভালো লাগবে।
পহেলা বৈশাখে ঘোরাঘুরি পর্ব ৫:
Location
আজকে লিখতে গিয়েও কেন জানি লিখতে পারছি না। বারবার হাত থেমে যাচ্ছে। এরপর মনে হল পহেলা বৈশাখের সেই সুন্দর মুহূর্তগুলো নিয়ে লিখে ফেলি। আসলে পহেলা বৈশাখ আমাদের সবারই অনেক আনন্দের একটি দিন। বিশেষ করে বাঙালিরা এই দিনটি নানান ভাবে উদযাপন করে। যে যার জায়গা থেকে দিনটি আনন্দের সাথে কাটানোর চেষ্টা করে। সবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা আর সবার আনন্দ দেখতে অনেক ভালো লাগে।
Location
পহেলা বৈশাখে আমরা সবাই মিলে সুন্দর একটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম। বাসার সবাই সেখানে গিয়েছিল। আর সবার আনন্দ দেখতে ভালো লেগেছে। আমরা যেখানে গিয়েছিলাম সেখানে গিয়ে ছোট ছোট বাচ্চারা অনেক আনন্দ করেছে। তাদের আনন্দ দেখতে অনেক ভালো লেগেছে। বিভিন্ন রকমের খেলনা সেখানে বিক্রি হচ্ছিল। বাচ্চারা তো খেলনা পেয়ে অনেক খুশি হয়ে গেছে। আমার কাছেও বেশ ভালো লেগেছে। নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল।
Location
বাচ্চাদের পাশাপাশি বড়রাও বিভিন্ন রকমের খেলনা সামগ্রী গুলো নিয়ে ঘুরাঘুরি করছিল। ব্যাপারটি বেশ ভালো লেগেছে। আসলে যখন কোন উৎসবের দিন আসে তখন সবার মনেই অন্যরকম আনন্দ দেখতে পাওয়া যায়। আর সবাই মনের আনন্দে ঘুরে বেড়ায়। তাদের এই সুন্দর আনন্দের মুহূর্তগুলো দেখতে অনেক ভালো লাগে। আমার কাছেও ভীষণ ভালো লেগেছিল। আর সুন্দর সময় গুলো ক্যামেরাবন্দি করেছিলাম।
Location
পহেলা বৈশাখের বিশেষ দিনে সবাই যে যার মত করে উদযাপন করে। পহেলা বৈশাখের উদযাপন মানেই একেবারে বাঙালিয়ানা একটি উদযাপন। আর চারপাশে উৎসবমুখর পরিবেশ। পহেলা বৈশাখের দিনটিকে ঘিরে বিভিন্ন রকমের আয়োজন থাকে। আর এই আয়োজনে সামিল হতে পেরেও ভালো লাগে। পহেলা বৈশাখের দিনটি একসাথে পরিপূর্ণ একটি দিন।
Location
পহেলা বৈশাখের এই দিনটিতে আনন্দ বাড়িয়ে তুলতে সবাই মিলে ঘুরতে গিয়ে দারুন সময় অতিবাহিত করেছিলাম। আর সবার সাথে ঘুরতে গিয়ে অনেক ভালো লেগেছে। সেখানে অনেক কিছুই দেখেছি। আর সময়টা দারুন ভাবে উপভোগ করেছি। অন্য রকমের কেটেছে। সুন্দর সময় গুলো সব সময় দ্রুত কেটে যায়। কিন্তু স্মৃতিগুলো সব সময় আমাদের কাছে জমা হয়ে থাকে। আর সেই স্মৃতিগুলো বারবার চোখের সামনে ভেসে ওঠে।
পহেলা বৈশাখে কাটানো সুন্দর মুহূর্ত গুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1940362188964954599?t=IVrl6ltb47j-_b4f2jTWkw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
@tipu curate
Upvoted 👌 (Mana: 5/7) Get profit votes with @tipU :)
https://x.com/Monira93732137/status/1940415929072165282?t=vDlK9oT0Cum5AsUXNVd-Gg&s=19