লাইফস্টাইল-বৃষ্টি ভেজা দিনে মজার পিঠা তৈরি||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। বৃষ্টি ভেজা দিনে মজার মজার খাবার খেতে খুবই ভালো লাগে। আজকে হঠাৎ করেই মনে হলো পিঠা তৈরি করলে ভালোই হবে। আর সেই সুন্দর মুহূর্ত গুলো আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।


বৃষ্টি ভেজা দিনে মজার পিঠা তৈরি:

IMG_20250619_125754.jpg
Device-OPPO-A15
Location


সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির দিনে মজার মজার খাবার খেতে বেশ ভালো লাগে। সকাল বেলায় যখন বৃষ্টি দেখলাম তখন ভেবে নিয়েছিলাম কিছু একটা মজার খাবার তৈরি করবো। হঠাৎ করে মনে হল মচমচে পিঠা তৈরি করলে মন্দ হবে না। যেহেতু মুরগির মাংস রান্না করাই ছিল তাই ভাবলাম মুরগির মাংস দিয়ে ঝাল পিঠা তৈরি করে ফেলি। মুরগির মাংস কিংবা যেকোনো মাংস দিয়ে পিঠা তৈরি করলে খেতে অনেক বেশি ভালো লাগে।


IMG_20250619_144339.jpg
Device-OPPO-A15
Location
IMG_20250619_144039.jpg
Device-OPPO-A15
Location


ঝাল পিঠা আমার ভীষণ পছন্দের। ছোটবেলা থেকেই ঝাল পিঠা খেতে আমি পছন্দ করি। আসলে অনেকে মিষ্টি পিঠা খেতে পছন্দ করে। কিন্তু আমি ঝাল পিঠা খেতে বেশি পছন্দ করি। সব রকমের মসলা দিয়ে এরপর মাংস ছিঁড়ে ছিঁড়ে দিয়ে যখন এই পিঠাটি তেলে ভাজা হয় তখন একদম মচমচে হয় এবং খুবই ভালো লাগে খেতে। এছাড়া চালের গুঁড়া দিয়ে যেকোন পিঠা তৈরি করলেই অনেক বেশি মচমচে হয়। আর খেতেও অনেক বেশি মজার হয়।


IMG_20250619_144102.jpg
Device-OPPO-A15
Location


যেহেতু ফ্রিজে চালের গুঁড়া ছিল তাই মাংস দিয়ে এই মজার ঝাল পিঠা তৈরি করেছিলাম। সত্যি কথা বলতে অল্প উপকরণ দিয়েই এই মজার খাবারটি তৈরি করে ফেলেছিলাম। বৃষ্টি ভেজা দিন আর সাথে এরকম গরম গরম পিঠা একেবারে জমে গিয়েছিল। বাহিরে তখনও মুষলধারে বৃষ্টি পড়ছিল। বৃষ্টির সময় এরকম মুখরোচক খাবার গুলো খেতে মন চায়। আর খেতেও ভালো লাগে। অনেকদিন পর এই পিঠা তৈরি করেছিলাম।


IMG_20250619_144135.jpg
Device-OPPO-A15
Location
IMG_20250619_144232.jpg
Device-OPPO-A15
Location


ঝাল পিঠা খেতে আমাদের বাসার সবাই মোটামুটি পছন্দ করে। যেহেতু বাসায় থাকা অল্প উপকরণ দিয়েই এই পিঠা তৈরি করা যায় তাই মাঝে মাঝেই ঝাল পিঠা তৈরি করা হয়। তবে তেলে ভাজা খাওয়ার গুলো এখন একটু কম খাওয়ার চেষ্টা করে যাচ্ছি। তাই অনেকদিন হয়ে গেল ঝাল পিঠা তৈরি করা হয়নি। আজকে বৃষ্টি ভেজা দিনে হঠাৎ করে ঝাল পিঠা খেতে ভীষণ ইচ্ছে করছিল। এরপর ঝটপট এই পিঠা বানিয়ে ফেললাম।


IMG_20250619_144207.jpg
Device-OPPO-A15
Location
IMG_20250619_144301.jpg
Device-OPPO-A15
Location


যেহেতু বাসায় সদস্য সংখ্যা কম ছিল তাই অল্প কয়েকটা পিঠা বানিয়েছিলাম। আসলে পিঠাগুলোর সাইজ মোটামুটি মিডিয়াম ছিল। তাই একটি পিঠা খেলে আর খাওয়ার মত পরিস্থিতি থাকে না। এক পিঠা খেলেই পেট একদম পরিপূর্ণ হয়ে যায়। আমি সব সময় মাঝারি সাইজের পিঠাগুলো তৈরি করি। যাতে করে খুব সহজেই তৈরি করা যায় আর অল্প সময়েই তৈরি করে ফেলা যায়। খেতে অনেক বেশি মজার হয়েছিল।


আমার কাটানো সুন্দর মুহূর্তগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি আমার কাটানো সুন্দর মুহূর্ত সবার ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 last year 

বাহ ভীষণ মজাদার একটি পিঠা তৈরি করলেন তো। আর দেখি তো একেবারে ইউনিক মনে হচ্ছে। আমি এমনিতেও সব সময় আপনার তৈরি করা রেসিপি গুলো ভীষণ পছন্দ করি। আর এই বৃষ্টির দিনে এরকম মজাদার পিঠা রেসিপি দেখে আরো লোভ লেগে গেল। ভাবতেছে আমি নিজেও এভাবে পিঠা তৈরি করে দেখব খেতে কেমন হয়। অনেক ধন্যবাদ ইউনিক একটি রেসিপি আজকে শেয়ার করার জন্য।

 last year 

মিষ্টি নাস্তার থেকে ঝাল নাস্তা আমার ও খুব পছন্দের। এভাবে পিঠা তৈরি করে কখন খাওয়া হয় নি। আপনার রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে পিঠাগুলো খেতে খুবই মজা হয়েছে। এভাবে একদিন ট্রাই করে দেখব। মজাদার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

এই পিঠা তো আগে কখনো দেখি নাই। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে দারুন লাগে। আর যদি এমন পিঠে বানিয়ে খাওয়া যায় তাহলে তো আরো ভালো লাগবে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year (edited)

খুবই মজাদার এবং ভিন্নরকম একটি পিঠা তৈরি করেছেন আপনি। একে খুবই মজাদার লোভনীয় মনে হচ্ছে খেতেও নিশ্চয়ই অনেক বেশি সুস্বাদু হয়েছে ।

 last year 

বৃষ্টির দিনে আমাদের সকলের ভিন্ন ভিন্ন অনেক কিছুই খেতে ভালো লাগে। এখানে আমাদের অনেক কিছুই মনের মধ্যে আসে৷ আর আজকে আপনি বৃষ্টি ভেজা দিনে সুন্দর পিঠা তৈরি করেছেন এবং এখানে পিঠা তৈরি করার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 last year 

বাহ দেখে সত্যি লোভনীয় লাগছে। বৃষ্টি ভেজা দিনে পিঠা টা দারুণ তৈরি করেছেন আপনি আপু। পিঠা তৈরির প্রতিটা ধাপ বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনি। সবমিলিয়ে চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 59331.41
ETH 1557.21
USDT 1.00
SBD 0.42