ফটোগ্রাফি- আমার রান্না করা কয়েকটি খাবারের ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। তাই যখনই রান্না করি তখনই বেশ কিছু ফটোগ্রাফি করা হয়। আর যেগুলোর রেসিপি পোস্ট শেয়ার করি সেগুলোর জন্য অনেক ফটোগ্রাফি করা হয়। হয়তো অনেক সময় রেসিপি পোস্ট করা হয়। কিন্তু অনেক ফটোগ্রাফি থেকে যায়। আর সেখান থেকেই আমার রান্না করা কয়েকটি খাবারের ফটোগ্রাফি আজকে শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।


আমার রান্না করা কয়েকটি খাবারের ফটোগ্রাফি:

IMG_20250626_141349.jpg
Device-OPPO-A15
Location


মজার মজার খাবার তৈরি করতে যেমন ভালো লাগে তেমনি ছবি তুলতে আরো বেশি ভালো লাগে। কুমড়ো পাতার মুচমুচে বড়া খেতে চমৎকার হয়েছিল। কিতোমধ্যে আপনাদের মাঝে রেসিপি তুলে ধরেছিলাম। রেসিপিটা আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছিলেন। আসলে মজার খাবার গুলোর ফটোগ্রাফি করতে যেমন ভালো লাগে তেমনি ফটোগ্রাফি গুলো রেখে দিতেও ভালো লাগে। আর আজকে যেহেতু খাবারের ফটোগ্রাফি শেয়ার করতে চলে এসেছি তাই এই মজার খাবারের ফটোগ্রাফি শেয়ার করলাম।


IMG_20250626_140434.jpg
Device-OPPO-A15
Location


ভর্তা ভাত খেতে আমার অনেক ভালো লাগে। কয়েকদিন আগে এই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। শুটকি মাছ দিয়ে হেলেঞ্চা শাকের ভর্তা খেতে যেমন দুর্দান্ত হয়েছিল তেমনি সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করেছিলাম। রেসিপি পোস্টও শেয়ার করেছিলাম কয়েকদিন আগেই। আজকে যখন খাবারের ফটোগ্রাফি শেয়ার করার প্রস্তুতি নিয়েছিলাম তখন হঠাৎ করে মনে হলো এই সুন্দর খাবারের ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করি। ভর্তা ভাত সুন্দর করে ডেকোরেশন করতে অনেক ভালো লেগেছে।


IMG_20250626_141804.jpg
Device-OPPO-A15
Location


মোচা চিংড়ি খেতে সবারই অনেক ভালো লাগে। আর মোচা চিংড়ি খেতে যেমন দুর্দান্ত হয়েছিল তেমনি এই রেসিপি উপস্থাপন করতেও ভালো লেগেছিল। হঠাৎ করে ফটোগ্রাফিটি যখন সামনে চলে এলো তখন ভাবলাম দারুন এই খাবারের ফটোগ্রাফিটি আপনাদের মাঝে উপস্থাপন করি। আসলে মজার সব খাবারের ফটোগ্রাফি গুলো তুলে ধরতে অনেক বেশি ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে।


IMG_20250626_141543.jpg
Device-OPPO-A15
Location


খিচুড়ি খেতে সবারই অনেক ভালো লাগে। সাথে যদি থাকে মাছ ভাজা আর শুটকি ভর্তা হয় তাহলে তো খিচুড়ির মজা আরো বেড়ে যায়।।অনেকেই খিচুড়ি খেতে পছন্দ করে। কিছুদিন আগে আমরা পিকনিক করেছিলাম। আর সেখানেই খিচুড়ি রান্না করা হয়েছিল। দুপুরে অবশ্য অন্যরকমের আয়োজন ছিল। আর রাতের বেলায় পাতলা খিচুড়ি, মাছ ভাজা আর শুটকি ভর্তা করা হয়েছিল।


IMG_20250626_141013.jpg
Device-OPPO-A15
Location


শুটকি মাছ দিয়ে কলার মোচা ভাজি করলে খেতে অনেক ভালো লাগে। কয়েকদিন আগেই এই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি। এই খাবারটি আমার ভীষণ প্রিয় একটি খাবার। কলার মোচা যেভাবেই রান্না করা হোক না কেন খেতে অনেক ভালো লাগে। আর মজার সব খাবারগুলো তৈরি করার পর যখন সবার মাঝে উপস্থাপন করি তখন বেশি ভালো লাগে। খাবার সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে আমার বেশি ভালো লাগে।


মজার মজার সব খাবারের ফটোগ্রাফি গুলো আপনাদের কেমন লেগেছে জানিনা আর বিভিন্ন সময়ের করা রেসিপি গুলো হয়তো আপনাদের মাঝে শেয়ার করা হয়েছে। তবে বেশ কিছু ফটোগ্রাফি এখনো রয়ে গেছে। আর সেখান থেকে কিছু ফটোগ্রাফি শেয়ার করলাম।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

1750930155427.png

 last year 

ভীষণ সুন্দর এবং লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখেই লোভ হচ্ছে। প্রত্যেকটি খাবার ভীষণই লোভনীয় এবং আমার পছন্দের।

 last year 

লোভনীয় সব খাবারের ছবিগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি আপু। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 last year 

আজকে আপনি আপনার বানানো রেসিপির চমৎকার কিছু খাবারের ফটোগ্রাফি করেছেন। আসলে খাওয়ারের ফটোগ্রাফি দেখলে এমনিতে ভালো লাগে মন চাই ওই রেসিপিগুলো খেতে। তবে আপনার সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ধন্যবাদ প্রতিটি খাবারের ফটোগ্রাফি সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

খাবারের ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে। তাই দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করেছি ভাইয়া।

 last year 

এমন করে রান্না করা খাবারের ফটোগ্রাফি দিয়ে কষ্ট দিতে নেই। বুকটা ফেটে যাচ্ছে আপু। তবে আপনার রান্নার প্রশংসা না করে পারছি না। আশা করি ভাইজান আরও বেশী প্রশংসা করে ।

 last year 

আপনি প্রশংসা করেছেন এতেই আমি অনেক খুশি। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো।

 last year 

এমন সুস্বাদু খাবারের ফটোগ্রাফি দেখিয়ে আপনি তো রীতিমত লোভ ধরিয়ে দিচ্ছেন। আপনার রেসিপি গুলো খুবই লোভনীয়। আর আমার এই ধরনের খাবার খেতে ভীষণই ভালো লাগে। বেশ ভালো লাগলো আপনার এত সুন্দর কিছু খাবারের ফটোগ্রাফি দেখে।

 last year 

খাবারের ফটোগ্রাফি গুলো দেখে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো দাদা। আমার তৈরি করা এই খাবারগুলো খেতে খুবই ভালো হয়েছিল দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59571.00
ETH 1563.34
USDT 1.00
SBD 0.42