ভিডিওগ্রাফি পোস্ট || পতেঙ্গা সমুদ্র সৈকতের সামনে থেকে ধারণকৃত চমৎকার ভিডিওগ্রাফি
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত নিত্য নতুন পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে। সেই প্রেক্ষাপটে আজকে আবারো ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। অনেকের ভিডিওগ্রাফি পোস্ট দেখে আমি ভীষণ অনুপ্রাণিত হই প্রতিনিয়ত। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বা কোনো সুন্দর কিছু চোখে পরলে ফটোগ্রাফি করি সচরাচর। তবে অনেক সময় ফটোগ্রাফির মাধ্যমে সবকিছু তুলে ধরা সম্ভব হয় না। তাই মাঝে মধ্যে ভিডিওগ্রাফি করার প্রয়োজন হয়।
এই ভিডিওগ্রাফিটা আমি প্রায় ২ মাস আগে পতেঙ্গা সমুদ্র সৈকতের সামনে থেকে ক্যাপচার করেছিলাম। পতেঙ্গা সমুদ্র সৈকত যে এতো সুন্দর, সেটা আমার জানা ছিলো না। আমি কক্সবাজার সমুদ্র সৈকতে বেশ কয়েকবার গেলেও, পতেঙ্গা সমুদ্র সৈকতে এর আগে কখনো যাওয়া হয়নি। তবে সমুদ্র সৈকত বরাবরই আমার ভীষণ পছন্দ। কারণ সমুদ্রের গর্জন শুনতে আমার খুব ভালো লাগে। পতেঙ্গা সমুদ্রে প্রচুর জাহাজ দেখা যায়। কারণ সেটা যেহেতু পোর্ট এরিয়া, তাই এতো এতো জাহাজ থাকাটা স্বাভাবিক। তবে সন্ধ্যার পর পতেঙ্গা সমুদ্র সৈকতের দৃশ্য দেখতে ভীষণ ভালো লেগেছিল। সমুদ্র সৈকতের আশেপাশে খাবারের দোকান ছিলো প্রচুর। আর মানুষের আনাগোনা দেখে তো অবাক হয়ে গিয়েছিলাম। সাধারণত এতো মানুষ কক্সবাজার সমুদ্র সৈকতেও দেখা যায় না। তাছাড়া সেখানে অনেক ঘোড়া দেখা যায়। ঘোড়ার পিঠে চড়ে সমুদ্র সৈকতে অনেকে ঘুরে বেড়ায়। সবমিলিয়ে এককথায় দুর্দান্ত একটি জায়গা। এমন জায়গায় গিয়ে সময় কাটাতে আসলেই খুব ভালো লাগে। আমার বাসার আশেপাশে এমন জায়গা থাকলে আমি প্রায়ই চলে যেতাম সময় কাটাতে।
ভিডিওগ্রাফির পাশাপাশি কিছু ফটোগ্রাফিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করতে। কারণ আপনাদের সাথে যেকোনো কিছু শেয়ার করতে পারলে ভালো লাগা দ্বিগুণ হয়ে যায়। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে আমার সবসময়ই ভীষণ ভালো লাগে। কারণ সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দী করা আমার এক ধরনের শখ বলা যায়। সবমিলিয়ে সেই মুহূর্তের অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না। মানুষের চিৎকার চেচামেচির সাউন্ড থাকা সত্ত্বেও, আমি ব্যাকগ্রাউন্ডের অরিজিনাল সাউন্ড রেখে দিয়েছি। নয়তো আপনারা সমুদ্রের গর্জনের সাউন্ড মিস করতেন। যাইহোক ভিডিওগ্রাফিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
👇ভিডিওগ্রাফির লিংক👇
ভিডিওগ্রাফিটা ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | ভিডিওগ্রাফি |
|---|---|
| ভিডিওগ্রাফার | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy Note 20 Ultra 5g |
| তারিখ | ১৬.৮.২০২৪ |
| লোকেশন | w3w |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
X-promotion
Upvoted! Thank you for supporting witness @jswit.
এখনো পতেঙ্গা সমুদ্র সৈকতে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি আমার।আজকে আপনার ভিডিওগ্রাফিতে পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য দেখতে পেরে খুবই ভালো লাগছে।আসলে সমুদ্র মানেই ভালোলাগার জায়গা।কক্সবাজার অনেকবার গিয়েছি কিন্তু এখনো পতঙ্গাতে যাওয়া হয়নি,ইনশাল্লাহ খুব শীঘ্রই সেখানে ঘুরে আসবো।পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য ভিডিওগ্রাফির মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।।
সময় পেলে অবশ্যই পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরতে যাবেন ভাই। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
পতেঙ্গা সমুদ্র সৈকতে কয়েকবার যাওয়া হয়েছে তবে অনেক আগে সেখানে গিয়েছিলাম। বড় এই রোডটা তখন ছিল না যখন গিয়েছিলাম। লাস্ট যেবার গিয়েছিলাম তখন দেখছিলাম এই বড় রোডটার কাজ চলছিল। এরপর আর যাওয়া হয়নি। সমুদ্র আমার ও বেশ পছন্দের একটা জায়গা। আপনার ক্যাপচার করা ভিডিওগ্রাফি টা দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
সমুদ্র পছন্দ করে না এমন মানুষ আসলেই খুব কম আছে। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ আপু।
আমার বাবা যখন চট্টগ্রামে চাকরি করতেন তখন পতেঙ্গা সমুদ্র সৈকতে যাওয়ার সুযোগ হয়েছিল। সেটা অবশ্য অনেক আগের কথা। আপনার শেয়ার করা ভিডিওগ্রাফি দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। দারুন হয়েছে ভিডিওগ্রাফি।
আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা আপু। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এভাবে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
পতেঙ্গা সমুদ্র সৈকতে আমি কয়েকবার গিয়েছি তবে ভিডিও করতে পারিনি। আপনার ভিডিও দেখে পুনরায় আগের পুরনো স্মৃতি মনে পড়ে গেল ভাইয়া। ধন্যবাদ আপনাকে ভিডিওগ্রাফির মাধ্যমে স্মৃতি উত্তোলন করে দেওয়ার জন্য ভালো থাকবেন।
পরবর্তীতে গেলে অবশ্যই ভিডিও করে আমাদের সাথে শেয়ার করবেন আপু। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
কিছু মাস আগে আমি নিজেও চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলাম। আর ওইখানে পরিবেশ দেখতে এমনিতে বেশ ভালো লাগে। পতেঙ্গা সমুদ্র সৈকতের চমৎকার একটি ভিডিওগ্রাফি করেছেন। তবে উপরে দোকানগুলো সারিবদ্ধ দেখতে বেশ ভালই লাগে।আপনার ভিডিওগ্রাফিটি অসাধারণ হয়েছে। চমৎকার একটি ভিডিও গ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ ভাই সেখানকার পরিবেশ আসলেই খুব সুন্দর। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।