📸ফটোগ্রাফি পোস্ট📸|| সাতটি রেনডম ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। বেশিরভাগ সময় আমি ফুলের ফটোগ্রাফি শেয়ার করি আপনাদের সাথে। তবে আজকে ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করবো। যাইহোক সেই ভাবনা থেকেই আজকের পোস্টে আমি আপনাদের সাথে সাতটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করবো। একটি ফটোগ্রাফি আমি দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপ এবং একটি ফটোগ্রাফি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের সামনে থেকে ক্যাপচার করেছিলাম। তাছাড়া একটি ফটোগ্রাফি রাঙামাটি থেকে এবং কিছু ফটোগ্রাফি অন্যান্য জায়গা থেকে ক্যাপচার করেছিলাম। মোটকথা ফটোগ্রাফি গুলো আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ক্যাপচার করেছিলাম। আপনারা অনেকেই জানেন যে ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে। আমি বাহিরে গেলে কোনো সুন্দর কিছু চোখে পড়লে সাথে সাথে ফটোগ্রাফি করে ফেলি। আমাদের কমিউনিটির অনেকেই প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছেন। যাইহোক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
📸১নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S9 Plus
এই ফটোগ্রাফিটা আমি ২০২০ সালের শেষের দিকে ক্যাপচার করেছিলাম হামদক বীচের সামনে থেকে। হামদক বীচ দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপে অবস্থিত। হামদক বীচে পাশাপাশি দুটি বীচ রয়েছে। বীচ দুটি দেখতে খুবই সুন্দর। তাছাড়া সমুদ্রের পানির এতো সুন্দর কালার দেখে সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। হামদক বীচ ছাড়াও জেজু দ্বীপে ঘুরাঘুরি করার জন্য প্রচুর দর্শনীয় স্থান রয়েছে। আমরা প্লেনে চড়ে জেজু দ্বীপে গিয়েছিলাম। অনেকে জাহাজে চড়েও জেজু দ্বীপে যায়।
📸২নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g
এই ফটোগ্রাফিটা ২ মাস আগে রাঙ্গামাটি থেকে ক্যাপচার করেছিলাম। আমরা বোটে চড়ে কাপ্তাই লেকে বেশ কয়েকঘন্টা ঘুরাঘুরি করেছিলাম। তো বোটে চড়ে নির্বাণনগর মন্দিরে ঘুরতে গিয়েছিলাম এবং মন্দিরের সামনে থেকে এই ছবিটা তুলেছিলাম। সবুজের সমারোহ দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গিয়েছিলো। বৃষ্টির পর গাছগুলো একেবারে সতেজ হয়ে গিয়েছিলো।
📸৩নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g
এই ফটোগ্রাফিটা পতেঙ্গা সমুদ্র সৈকতের সামনে থেকে ক্যাপচার করেছিলাম ২ মাস আগে। আমরা রাঙ্গামাটি ঘুরাঘুরি করে আসার পথে পতেঙ্গা সমুদ্র সৈকতে গিয়েছিলাম। পতেঙ্গা সমুদ্র সৈকত আসলেই খুব সুন্দর। সন্ধ্যার দিকে সেখানে সময় কাটাতে দারুণ লেগেছিল।
📸৪নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g
এটা হচ্ছে মাধবপুর লেকের ফটোগ্রাফি। মাধবপুর লেকের বেশ কয়েকটি ফটোগ্রাফি ইতিমধ্যেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আরও কিছু ফটোগ্রাফি পরবর্তীতে শেয়ার করার চেষ্টা করবো। মাধবপুর লেকটা ভীষণ সুন্দর। এই লেকের সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে বলে আমি মনে করি।
📸৫নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S9 Plus
গতকাল বিকেলে প্রয়োজনীয় কাজে একটু বের হয়েছিলাম। প্রয়োজনীয় কাজ শেষ করে বন্ধুদের সাথে ডকইয়ার্ড এর ভিতরে গিয়ে একটু হাঁটাহাঁটি করেছিলাম। শীতলক্ষ্যা নদী দিয়ে তখন একটি জাহাজ চলাচল করছিলো। তাছাড়া নদীর এক পাশে আদমজী ইপিজেড দেখা যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে বিকেলে সময় কাটাতে ভীষণ ভালো লেগেছিল।
📸৬নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S9 Plus
গত সপ্তাহে ওয়াইফকে নিয়ে নারায়ণগঞ্জের চাষাড়া তে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে গিয়েছিলাম। তো নবীগঞ্জ ঘাট দিয়ে নদী পার হওয়ার সময় এই ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলাম। তখন আকাশ একেবারেই মেঘলা ছিলো। নদী পার হওয়ার পরপরই বৃষ্টি নেমে গিয়েছিল। মেঘলা আকাশটা দেখতে কিন্তু দারুণ লেগেছিল।
📸৭নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g
দুই মাস আগে আমরা যে রাঙ্গামাটি এবং পতেঙ্গা ভ্রমণ করতে গিয়েছিলাম,সেদিন বাসায় পৌঁছাতে রাত ১ টার বেশি বেজে গিয়েছিল। তো রাত ১২ টার পর আমরা যখন মেঘনা ব্রিজের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম,তখন আমি গাড়ির ভিতর থেকে এই ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলাম। এমন রাস্তায় গাড়ি দিয়ে ঘুরতে ভীষণ ভালো লাগে।
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | ফটোগ্রাফি |
|---|---|
| ফটোগ্রাফার | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy S9 Plus |
| তারিখ | ১৭.৮.২০২৪ |
| লোকেশন | দক্ষিণ কোরিয়া এবং বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
দারুন কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম ভাইয়া। আর এই ফটোগ্রাফির মাধ্যমে কোরিয়ার জেজু দ্বীপের ফটোগ্রাফিও দেখার সুযোগ হলো। যাইহোক যথাযথ বর্ণনার মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন।
দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপ বেশ জনপ্রিয় এবং অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে সেখানে। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এতো সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। সত্যি রাতের বেলা এমন রাস্তা দিয়ে ঘুরতে অনেক ভালো লাগে। মাধবপুর লেকের ফটোগ্রাফি দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। পানির ভিতরটা দেখতে অসাধারণ। প্রতিটি ফটোগ্রাফির পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপু, মাধবপুর লেকের পানি একেবারে স্বচ্ছ এবং খুবই সুন্দর। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এতো চমৎকার মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
ওয়াও আপনার তোলা রেনডম ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে ভাই। রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি দারুন ছিল।ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা শেয়ার করছেন।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনার কাছ থেকে এমন প্রশংসনীয় মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো ভাই। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
আপনি তো দেখছি ফটোগ্রাফিতে সমস্ত বাংলাদেশ কে তুলে এনেছেন। তবে আপনার ফটোগ্রাফির প্রশংসা না করে পারছি না। আপনি কিন্তু বেশ দারুন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রকৃতি সত্যি বেশ সুন্দর। আর সেই প্রকৃতিকে যদি ফ্রেমে বন্দী করা যায় তাহলে তো এর আকর্ষণ আরও বেড়ে যায়। ধন্যবাদ সুন্দর করে পোস্টটি শেয়ার করার জন্য।
শুধু বাংলাদেশ না,বরং দক্ষিণ কোরিয়াকেও তুলে এনেছি এই পোস্টের মাধ্যমে 😂। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
চট্টগ্রাম সমুদ্র সৈকত বা রাঙ্গামাটি এই জায়গা গুলো সত্যি অনেক সুন্দর। আর এই ধরনের সুন্দর জায়গা গুলোতে গেলে ফটোগ্রাফি করতে সত্যিই অনেক ভালো লাগে। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো অনেক ভালো লেগেছে ভাইয়া। দারুন হয়েছে।
ঠিকই বলেছেন আপু, দর্শনীয় স্থানগুলোতে গিয়ে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
প্রথম ফটোগ্রাফিটা দেখেই বুঝতে পেরেছিলাম এটা বাংলাদেশের বিচ নয়। কারন এত সুন্দর পানি বাংলাদশের কোন বিচে দেখা যায় না। বাহিরের দেশ গুলো পরিষ্কার পরিছন্নতা দিক দিয়ে অনেক সতর্ক। যার প্রমান দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপে অবস্থিত হামদক বীচ। ধন্যবাদ।
হ্যাঁ ভাই বাহিরের দেশগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে খুবই যত্নশীল। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও ধন্যবাদ ভাই।
প্রথম ফটোগ্রাফি টা দেখেই বুঝতে পেরেছিলাম এটা হয়তো বাংলাদেশের বাইরে কোথাও হবে। যাই হোক আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল ভাই পুরোপুরি স্বচ্ছ ভাবে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার কাছ থেকে এতো চমৎকার মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো ভাই। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।