লাইফস্টাইল পোস্ট || বন্ধুর বাসার ছাঁদে এই বছরের প্রথম ফিশ ফ্রাই এবং চিকেন তন্দুরি পার্টি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। বেশ কিছুদিন ধরে প্ল্যানিং করছি যে ফিশ ফ্রাই এবং চিকেন তন্দুরি পার্টি করবো। প্রথমে ভেবেছিলাম যে বারবিকিউ পার্টি করবো, কিন্তু পরবর্তীতে আমরা কয়েকজন মিলে ঠিক করলাম বারবিকিউ পার্টি পরবর্তীতে করার। কারণ আমাদের যে বারবিকিউ চুলা রয়েছে, সেটা একজন নিয়েছে কয়েকদিনের জন্য। মূলত সেই বারবিকিউ চুলাটা আমাদের বন্ধু শাকিলের। প্রতিবছর আমরা সেই বন্ধুর বারবিকিউ চুলা দিয়েই বারবিকিউ পার্টি করে থাকি। যাইহোক মূল কথায় আসা যাক, আমরা ফিশ ফ্রাই এবং চিকেন তন্দুরি পার্টি করেছিলাম ৭/৮ দিন আগে অর্থাৎ ২১ শে নভেম্বর। আমরা বিকেলে বের হয়ে প্রথমে ১১ টা সুরমা মাছ কিনলাম এবং দুই কেজি ফার্মের মুরগি কিনলাম। মূলত আমাদের প্ল্যান হচ্ছে পার্টিতে আমরা ৬ জন থাকবো এবং সবকিছুর আয়োজন করা হবে সন্ধ্যার পর বন্ধু আলামিনের বাসার ছাঁদে। আমার সেই বন্ধুর বাসা আমার বাসার কাছাকাছি অবস্থিত।


Notes_231129_134952_9bf.jpg

Notes_231129_135647_3bd.jpg

Notes_231129_135000_600.jpg

Notes_231129_134948_314.jpg


যাইহোক মাছ এবং মুরগি কেনার পর আমরা তন্দুরি মসলা, টমেটো সস,চিলি সস,২৫০ গ্রাম রসুন, ৩ কেজি আটা এবং আরো প্রয়োজনীয় জিনিসপত্র কিনলাম। আটা দিয়ে ২০/২৫ টা রুটি বানিয়ে আনার দায়িত্ব দেওয়া হয়েছিল এক বন্ধুকে। সেই বন্ধু তার বাসা থেকে ২০/২৫ টা রুটি বানিয়ে নিয়ে আসবে। যাইহোক বন্ধু শাকিল তার বাসায় মাছ এবং মুরগি নিয়ে গেল কাটাকাটি ও মেরিনেট করার জন্য। মেরিনেট করে সন্ধ্যার পর আলামিনের বাসার ছাঁদে নিয়ে আসবে। যাইহোক সবাই যার যার মতো বাসায় চলে গেল। তারপর মাগরিবের নামাজ আদায় করে সন্ধ্যা ৬.৩০ টার দিকে আমরা সবাই আলামিনের বাসার ছাঁদে চলে গেলাম। মূলত সেই বিল্ডিংয়ের নির্মাণ কাজ চলছে। দুই তলার ছাঁদ দিয়ে রুম তৈরি করার পর তিনতলার ছাঁদের কাজ শুরু করা হবে। সেই বিল্ডিংয়ে ভাড়াটিয়াও কম ছিলো। তাই জায়গাটা একেবারে পারফেক্ট মনে হয়েছিল আমাদের কাছে। যাইহোক আমরা ইট দিয়ে চুলার মতো তৈরি করলাম এবং চুলায় আগুন ধরিয়ে দিয়ে রুটি ভাজার তাওয়া বসিয়ে নিলাম।


Notes_231129_135117_2cb.jpg

Notes_231129_135154_95c.jpg

Notes_231129_135150_1b3.jpg

Notes_231129_135125_d04.jpg


প্রথমে একটি তাওয়ার মধ্যে তিনটি সুরমা মাছ দিলাম ফ্রাই করার জন্য। হঠাৎ এক বন্ধু বললো যে, তিনটি করে মাছ দিলে অনেক সময় লাগবে। কারণ ফিশ ফ্রাই খাওয়ার পর তন্দুরি চিকেনও খেতে হবে। তাই আরেকটি রুটি ভাজার তাওয়া যোগাড় করতে হবে। তাই বন্ধু আলামিন নিচতলার ভাড়াটিয়ার বাসায় গিয়ে একটি রুটি ভাজার তাওয়া নিয়ে এলো। এরপর ইট দিয়ে আরও একটি চুলা তৈরি করে, দুটি তাওয়ার মধ্যে মেরিনেট করে রাখা মাছ গুলো দেওয়া হলো। প্রথমে আমরা ৫ জন ছিলাম বলে ৫ টি মাছ দেওয়া হলো। পরবর্তীতে আরেকজন জয়েন করবে আমাদের সাথে। ফিশ ফ্রাই গরম গরম খাওয়ার মজাই আলাদা। এদিকে একজন শশা,টমেটো, কাঁচামরিচ, ধনিয়াপাতা এবং দধি দিয়ে সালাদ তৈরি করছে। ফিশ ফ্রাই করা হয়ে গেলে, রসুনগুলো তাওয়ার মধ্যে দিয়ে দেওয়া হলো,কারণ রসুন দিয়ে এক ধরনের ভর্তা তৈরি করা হবে। রুটির সাথে সেই ভর্তা খেতে দারুণ লাগে।


Notes_231129_135121_e92.jpg

Notes_231129_134943_d55.jpg

Notes_231129_135320_f3e.jpg

Notes_231129_135319_ed3.jpg


আমি শুধু ঘুরে ঘুরে ফটোগ্রাফি করছিলাম, আর সব কাজ ওরা সবাই করছিল😂। সবাই আড্ডা দিতে দিতে ফিশ ফ্রাই, রসুন ভর্তা এবং সালাদ তৈরি করা হয়ে গেল। এরপর সেগুলো গরম গরম খেয়ে, আবারও ফিশ ফ্রাই করা হবে এবং চিকেন তন্দুরি শেষে খাওয়া হবে। একসাথে সব তৈরি করলে ঠান্ডা হয়ে যাবে এবং খেতেও সুস্বাদু লাগবে না। যাইহোক ফিশ ফ্রাই খাওয়া শুরু করার আগেই আরো দুইজন আমাদের সাথে জয়েন করলো। ওরা আসার সময় দুই লিটারের মোজো ড্রিংকস নিয়ে এসেছিল। আমরা সবাই ভাগাভাগি করে রুটি দিয়ে ফিশ ফ্রাই এবং রসুন ভর্তা খেয়ে নিলাম। সালাদ, টমেটো সস এবং চিলি সস দিয়ে খেতে খুব ইয়াম্মি লেগেছিল। যাইহোক এরপর আবারও ফিশ ফ্রাই করে সবাই খেলাম এবং শেষে চিকেন তন্দুরি খেলাম। চিকেন তন্দুরি বরাবরই আমার ভীষণ পছন্দ। খাওয়া দাওয়া শেষ করে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা যার যার বাসায় চলে গেলাম। সবমিলিয়ে দুর্দান্ত সময় কাটিয়েছি আমরা ৭ জন।


Notes_231129_135135_4d3.jpg

Notes_231129_135147_972.jpg

Notes_231129_134929_7ed.jpg


2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিলাইফস্টাইল
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ২৯.১১.২০২৩
লোকেশনw3w

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG_20220605_234413_388.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  
 3 years ago 

এরকম বন্ধুদের বাসায় গিয়ে হঠাৎ করে আনন্দ করতে ভীষণ ভালো লাগে। আর সেখানে যদি কয়েকটা বন্ধু একসাথে হয় তাহলে তো আরো মজা হয়। আপনার খাওয়া দাওয়ার পাশাপাশি আড্ডা দিলেন দারুন। বিশেষ করে মাছ ভাজা আর এবং চিকেন তান্দুরি খেলেন। এরকম মজার খাবার খেয়ে আমার নিজেরও লোভ লেগে গেল। সুন্দর মত মুহূর্তটা আমাদের মাঝে এত সুন্দর ভাবে উপস্থাপনা করছেন তার জন্য ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ আপু আমরা কয়েকজন মিলে খাওয়া দাওয়া করে এবং আড্ডা দিয়ে দুর্দান্ত সময় কাটিয়েছি। যাইহোক এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 
 3 years ago (edited)

মাঝে মাঝে বন্ধুদের সাথে এমন আনন্দ উদ্দীপনায় সময় কাটালে কিন্তু খারাপ হয় না। বেশ মজা করেছেন পোস্টটি পড়ে বুঝা গেল। আমার কিন্তু বন্ধুদের সাথে এমন আনন্দ করতে অনেক ভালো লাগে। আপনাদের মাছ ভাজা গুলো দেখে আমার বেশ খেতে মনে চাচ্ছে।

 3 years ago 

হ্যাঁ আপু আমাদের সবার উচিত মাঝেমধ্যে এভাবে সময় কাটানো, যাতে করে মানসিক প্রশান্তি পাওয়া যায়। যাইহোক সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

মাঝেমধ্যে বন্ধুদের সাথে এরকম পার্টি দিতে বেশ ভালোই লাগে। আপনার পোস্ট পড়ে বেশ বোঝা গেল সবাই মিলে খুব আনন্দ করেছেন। এবং খাওয়া দাওয়া করেছেন। বিশেষ করে আপনার ফিস ফ্রাই গুলো দেখে লোভনীয় লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য।

 3 years ago 

ফিশ ফ্রাই গুলো খেতে খুবই ইয়াম্মি লেগেছিল আপু। সবমিলিয়ে বেশ আনন্দ করেছি আমরা। যাইহোক গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ভরপুর খাওয়া দাওয়া এবং বন্ধুদের সাথে অনেক মজা করলাম দেখতেছি ভাইয়া। নিজের প্রিয় কাছের মানুষগুলোর সাথে এরকম সময় কাটানোর সবার উচিত। তাহলে মনটা অনেকটা ফ্রেশ থাকে। সময় কাটানোর সাথে খাওয়া-দাওয়া টাও ভালোই করলেন। ফিশ ফ্রাই আর তান্দুরি চিকেন সাথে সালাদ গুলো সব মিলিয়ে জমে গিয়েছে মনে হয়। আপনার সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যাঁ ভাই বন্ধু বান্ধবদের সাথে এভাবে সময় কাটাতে সত্যিই খুব ভালো লাগে। যাইহোক গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ফিশ ফ্রাই এবং চিকেন তন্দুরি পার্টি বাহ্ দারুন ভাইয়া। আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। সমুদ্রের এধরনের মাছ গুলো খেতে ভীষণ মজা লাগে। বন্ধুদের সাথে জমিয়ে খাওয়া দাওয়া করেছেন। খুব ভালো লাগলো ভাইয়া আপনার অনুভূতি গুলো পড়ে। আপনাদের বন্ধুত্ব অটুট থাকুক এই কামনা করি।

 3 years ago 

হ্যাঁ ভাই ফিশ ফ্রাই এবং চিকেন তন্দুরি খেতে দারুণ লেগেছিল। সবাই আড্ডা দিয়ে এবং খাওয়া দাওয়া করে দুর্দান্ত সময় কাটিয়েছি আমরা। যাইহোক পোস্ট পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ফ্রাই এবং চিকেন তন্দুরি খাওয়ার অনুভূতি সত্যি বেশ অসাধারণ। বন্ধুরা সবাই মিলে বেশ চমৎকার খাওয়া-দাওয়া মুহূর্ত অতিবাহিত করেছেন। সবাই মিলে নিশ্চয় বেশ আনন্দ উপভোগ করেছেন। ফ্রাই এবং চিকেন তন্দুরি নিজেরা তৈরি করেছেন বেশ অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago 

হ্যাঁ ভাই নিজেরা তৈরি করে খাওয়ার মজাই আলাদা। খাওয়া দাওয়া এবং গল্প গুজব করে চমৎকার সময় কাটিয়েছি আমরা। যাইহোক গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 64568.68
ETH 1677.08
USDT 1.00
SBD 0.42