গান || বিজয় দিবস উপলক্ষে দেশাত্মবোধক গান কভার (হায়রে আমার মন মাতানো দেশ)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



আজকে আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন ধরনের পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে। আমি ইতিমধ্যে বলেছি যে প্রতি সপ্তাহে একটি করে গান আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আজকে আমি বিজয় দিবস উপলক্ষে একটি জনপ্রিয় দেশাত্মবোধক গান গাওয়ার চেষ্টা করেছি। এই গানটি শিল্পী রুমানা ইসলাম গেয়েছেন। আমি যে গানটির কভার তৈরি করেছি, সে গানটির নাম হচ্ছে হায়রে আমার মন মাতানো দেশ। এই গানটি শুনলে কলিজা একেবারে শীতল হয়ে যায়। তাই এই গানটি মাঝে মধ্যে আমার শোনা হয়। গান গাইতে সবসময়ই আমার খুব ভালো লাগে। যদিও তেমন ভালো গাইতে পারি না। তবে গান গাইলে মন ভালো হয়ে যায়।



thumbnail-1702792213890.png

কভার ছবি থাম্বনেল মেকার অ্যাপ দিয়ে তৈরি


গান হচ্ছে এমন একটি জিনিস, যেটা অনেক সময় মানুষ মন খারাপ হলেও গায়,আবার মন ভালো থাকলেও গায়। একটা সময় অনেক গান গাইতাম। বাংলা এবং হিন্দি গান বেশি গাইতাম। গানের পুরোটা লিরিক্স মুখস্থ করে পুরো গানটা গাওয়ার চেষ্টা করতাম। কিন্তু এখন ব্যস্ততার জন্য সেগুলো আর হয়ে উঠে না। কয়েকজন বন্ধুরা একসাথে হলে প্রায় সময় গানের কলি খেলতাম। আমি মনে করি গান হচ্ছে মানুষের মনের খোরাক। যাইহোক অনেক কথা বলে ফেললাম, গানটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যেহেতু আমি কোনো প্রফেশনাল গায়ক নই,সেহেতু কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

গান : হায়রে আমার মন মাতানো দেশ
শিল্পী : রুমানা ইসলাম
গীতিকার : খান আতাউর রহমান
সুরকার : খান আতাউর রহমান
কভার : @mohinahmed



গানের লিরিক্স

হায়রে আমার মন মাতানো দেশ
হায়রে আমার সোনা ফলা মাটি
রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না
তোরে এতো ভালোবাসি তবু পরান ভরে না...
হায়রে আমার মন মাতানো দেশ
হায়রে আমার সোনা ফলা মাটি
রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না
তোরে এতো ভালোবাসি তবু পরান ভরে না

যখন তোর ঐ গাঁয়ের ধারে
ঘুঘু ডাকা নিঝুম কোন দুপুরে
হংস মিথুন ভেসে বেড়ায়
শাপলা ফোঁটা টলটলে কোন পুকুরে
নয়ন পাখি দিশা হারায়
প্রজাপ্রতির পাখায় পাখায়
নয়ন পাখি দিশা হারায়
প্রজাপ্রতির পাখায় পাখায়
অবাক চোখে পলক পড়ে না

রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না
তোরে এতো ভালোবাসি তবু পরান ভরে না

যখন তোর ঐ আকাশ নীলে
পাল তুলে যায় সাত সাগরের পসরা
নদীর বুকে হাতছানি দেয়
লক্ষ ঢেউয়ে মানিক জ্বালা ইশারা
হায়রে আমার বুকের মাঝে
হাজার তারের বীণা বাঁজে
হায়রে আমার বুকের মাঝে
হাজার তারের বীণা বাঁজে

কাজের কথা মনে ধরে না
রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না
তোরে এতো ভালোবাসি তবু পরান ভরে না…
হায়রে আমার মন মাতানো দেশ
হায়রে আমার সোনা ফলা মাটি
রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না
তোরে এতো ভালোবাসি তবু পরান ভরে না
রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না
তোরে এতো ভালোবাসি তবু পরান ভরে না

সোর্স



গানের লিংক👇👇

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিগান
গানের কভার তৈরি@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ১৭.১২.২০২৩
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG_20220605_234413_388.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  
 3 years ago 

বিজয় দিবস উপলক্ষে খুবই সুন্দর একটা গান কভার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। মাঝে মাঝে এই গানটা শুনতাম কিন্তু এখন খুব একটা বেশি শোনা হয়ে ওঠেনি তবে আপনার কন্ঠ শুনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা গান কভার করে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এই গানটি আমি আগে অনেক শুনতাম, তবে এখন মাঝেমধ্যে শোনা হয়। যাইহোক গানটি শুনে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

ভাইয়া আপনি কিন্তু সব সময় বেশ সুন্দর সুন্দর গান করে আমাদের কে আনন্দ দিয়ে যান। আজও বিজয় দিবস নিয়ে দারুন একটি গান আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। গানটি কিন্তু ছেলেবেলা হতেই আমি বেশ পছন্দ করি । তবে আমিও কিন্তু গতকাল বিজয় দিবস উপলক্ষ্যে একটি গান কভার করেছিলাম। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর গানটি আরও সুন্দর করে কভার করার জন্য।

 3 years ago 

আপনি ও বিজয় দিবস উপলক্ষে গান কভার করেছিলেন,জেনে ভীষণ ভালো লাগলো আপু। যাইহোক আমার কন্ঠে গানটি শুনে এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

এই গানটা শুনলে আমার নিজেরও কলিজা একেবারে শীতল হয়ে যায়। আপনার খালি গলায় শুনতে আমার কাছে আরো বেশি ভালো লেগেছে এই গানটা। হায়রে আমার মন মাতানো দেশ গানটা আমার খুবই পছন্দের। আর পছন্দের গানের কভার যদি কেউ করে, তাহলে এটা শুনতে তো ভালোই লাগবে। বিজয় দিবস উপলক্ষে দেশাত্মবোধক গান কভার করেছেন এটা ভাবতেই ভালো লাগতেছে। এই গানটা আগে বেশিরভাগ সময় শোনা হতো আমার। তবে এখন খুব একটা সোনা হয় না। যার কারণে অনেক দিন পর আপনার কন্ঠে পুরো গান শুনতে পেরে ভালো লেগেছে।

 3 years ago 

হ্যাঁ আপু পছন্দের গান অন্যের কন্ঠে শুনতে দারুণ লাগে। যাইহোক প্রতিনিয়ত এভাবে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

দেশাত্মবোধক গানের কভার শুনে মুগ্ধ হয়ে গেলাম। এধরনের দেশাত্মবোধক গান গুলো যত শুনি তত বেশি ভালো লাগে। আপনার কন্ঠে গানটি শুনতে পেয়ে অনেক বেশি ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

গানটি শুনে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন,জেনে বেশ অনুপ্রাণিত হলাম ভাই। যাইহোক এভাবে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুবই সুন্দর একটা দেশের গান কভার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। দেশের গান শুনতে আমার কাছে খুবই ভালো লাগে আপনার কন্ঠে গানটা শুনতে পেরে আরো ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা আপু। যাইহোক এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার কন্ঠে গান সবসময় আমার অনেক ভালো লাগে আপনি হ্যাংআউটে গান করেন শুনতে বেশ ভালো লাগে। আজকে এই গানটি অসম্ভব সুন্দর হয়েছে। দেশাত্মবোধক গানটি শুনলে মনে দেশের প্রতি প্রেম জন্ম নেয়। মাঝে মাঝে সুন্দর একটি গান শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন, দেশাত্মবোধক গান শুনলে মনের মধ্যে দেশপ্রেম জেগে উঠে। যাইহোক এভাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ভাইয়া আপনার গানের প্রশংসা যত করব ততই কম হবে। প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর গানের কভার আমাদের মাঝে শেয়ার করেন, যেগুলো আমি সব সময় শোনার চেষ্টা করি। আজকে বিজয় দিবস উপলক্ষে দেশাত্মবোধক গান কভার করেছেন, যেটা শুনেই মনটা ভরে গেল একেবারে। আপনার কন্ঠ এমনিতেই অনেক বেশি সুন্দর‌। আর এরকম সুন্দর কন্ঠে দেশাত্মবোধক গান যদি কভার করা হয়, তাহলে তো ভালো অবশ্যই লাগবে।

 3 years ago 

ভাই আপনাদের কাছ থেকে প্রতিনিয়ত সাপোর্ট পাচ্ছি বলেই, আপনাদেরকে বিনোদন দিতে পারছি সবসময়। যাইহোক সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 63643.15
ETH 1790.33
USDT 1.00
SBD 0.39