রেইন লিলি ফুলের ভিডিওগ্রাফি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
আজকে আপনাদের সাথে একটি ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করছি। আপনারা অনেকেই খুব সুন্দর সুন্দর ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করেন। আমিও চেষ্টা করছি সুন্দর ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করার। আশা করছি এই ভিডিওগ্রাফি পোস্টটাও আপনাদের কাছে ভালো লাগবে।
আজকে আমি আপনাদের সাথে গাছে ফুটে থাকা সুন্দর কিছু রেইন লিলি ফুলের একটা ভিডিওগ্রাফি শেয়ার করছি। যেহেতু এখন বর্ষাকাল চলছে তাই কম বেশি সব জায়গাতে সুন্দর এই ফুলগুলো দেখা যায়। আমাদের ছাদ বাগানেও দুই রকমের রেইন লিলি ফুল রয়েছে। একটি হচ্ছে গোলাপি রঙের আরেকটা একদম সাদা রংয়ের। দুটো ফুলে খুবই চমৎকার লাগে দেখতে। বৃষ্টি হলে ছোট ছোট চিকন পাতার মধ্যে ফুলগুলো ফুটে থাকে। একদিন বৃষ্টির পর ছাদে গিয়ে দেখি অনেকগুলো রেইন লিলি ফুল একসাথে ফুটেছে। ভিডিওগ্রাফি টা দেখলেই বুঝতে পারবেন এই গাছের পাতাগুলো কেমন চিকন ঘাসের মত হয় শুধু একটু লম্বা হয়। পাতাগুলো সাথে সাথে অনেক ফুল ফুটে থাকে যেগুলো দেখতে সুন্দর লাগে। ভিডিও করার মাঝখানে মাঝেমধ্যে বাতাসে যখন ফুলগুলো দোল খাচ্ছিল তখন আরো বেশি ভালো লাগছিল দেখতে। সব মিলিয়ে আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আশা করি।
যাইহোক আশা করছি আমার আজকের ভিডিওগ্রাফি টি আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না। যেহেতু ভিডিওগ্রাফি করার ক্ষেত্রে তেমন দক্ষতা নেই আমার। তাই জানি না কত টুকু ভালো ভাবে ক্যাপচার করতে পেরেছি।
এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕
ধন্যবাদান্তে
@isratmim
https://x.com/IsratMim16/status/1960540598118834519?t=huguPv-hm9_3H6la416HQw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
রেইনলিলি ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর। ভিডিওগ্রাফিতে আরো বেশি সুন্দর লাগছে। ফুল গুলো দেখতে যতটা সতেজ লাগছে সামনাসামনি দেখতে হয়তোবা এর থেকে বেশি সুন্দর লাগছিল। রেইন লিলি ফুল সম্পর্কে অনেক কিছু লিখেছেন এবং চমৎকার একটি ভিডিওগ্রাফি আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন আপনাকে ধন্যবাদ জানাই আপু।
এটা ঠিক ফুল গুলো সামনাসামনি আরো খুব সুন্দর ও সতেজ লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
ভালো লাগার মত আজকে আপনি চমৎকার একটি ভিডিওগ্রাফি করেছেন। তবে আপনার বাসার ছাদ বাগান থেকে করা লিলি ফুলের ভিডিওগ্রাফি সত্যি অনেক ভালো লাগলো। আর বর্ষার সময় ফুল গুলো দেখতে অনেক সতেজ লাগে। ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওগ্রাফিটি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার ভিডিওগ্রাফিটি আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
অনেক ফুল ফুটেছোতো! তাই দেখতে বেশ সুন্দর লাগছে। আর ভিডিওগ্রাফিটিও বেশ সুন্দরভাবে করেছেন।রেইন লিলির রংটি বেশ সুন্দর লাগে।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।
রেইন লিলি ফুল অনেক সুন্দর হয়ে থাকে এবং এই সৌন্দর্য আমাকে অনেক বেশি মুগ্ধ করে থাকে৷ আর আজকে যেভাবে আপনি এই সুন্দর ফুলের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে আরো অনেক বেশি ভালো লাগলো৷ এখানে এই ভিডিওগ্রাফি শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে যেভাবে চমৎকার একটি ফুলের ভিডিওগ্রাফি দেখতে পেলাম৷ তার পাশাপাশি আপনারা ভিডিওগ্রাফির দক্ষতা আপনি খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাদের জন্য শুভকামনা রইল।