" আমার বাংলা ব্লগ " প্রতিযোগিতা-৫০ || যেমন খুশি তেমন সাজো || মিনি ঘটক

in আমার বাংলা ব্লগ2 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আমার টাইটেল দেখে বুঝেই গেছেন আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর কনটেস্টের আয়োজন করা হয়।এবারের প্রতিযোগিতার বিষয়টা আমার কাছে বেশি ভালো লেগেছে কারণ এটি আমাদের ছোটবেলার কথা মনে করিয়ে দিয়েছে। ছোটবেলা থেকেই দেখেছি স্কুলে যখন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হতো তখন এই আয়োজন গুলো থাকতো।আমি নিজেও অংশগ্রহণ করেছি অনেকবার। এর জন্য অবশ্য বেশ কিছু পুরস্কারও পেয়েছিলাম ছোটবেলায়।

20231226_153427-01.jpeg

20231226_153425-01.jpeg

20231226_152356-01.jpeg

20231226_152352.jpg

20231226_152303.jpg

যাই হোক এই প্রতিযোগিতার বিষয়টি যখন আমি দেখেছি তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম যে কি করা যায়। সে আমাকে বুদ্ধি দিল আমি যেন মেকআপ করে সুন্দর করে কিছু ফটোগ্রাফি করে এখানে শেয়ার করি। এইটা কোন কথা হলো। আমি তো মেকআপ করতেই পারি না।তার কথা আমি শুনিনি কারণ তার আইডিয়া টা আমার কাছে মোটেই ভালো লাগেনি। গ্রামে এসেছি কয়েক দিন হল। ইতিমধ্যে দেখলাম প্রতিযোগিতার জন্য অনেকেই অনেক কিছু সেজেছেন। সবার জন্য শুভকামনা রইল। যাইহোক তাই আমি ভাবলাম আমার ছেলেকে মিনি ঘটক সাজাবো। কিন্তু কি করে আমার ছেলে তো ফটোগ্রাফি করতেই চায় না তার সামনে ক্যামেরা ধরলে সে যুদ্ধ শুরু করে দেয় তাই আপাতত তার চিন্তাটা মাথা থেকে বাদ দিলাম।

আসলে আমার ভাইয়ের ছেলেরা আমার বাবুর সঙ্গে খেলাধুলা করে এটাও আপনারা জানেন তাই ভাবলাম আমার ভাইয়ের ছেলেকে সাজাবো। প্রথমে সে তো অনেক লজ্জা পাচ্ছিল। আমরা ছোটবেলায় জানতাম এই খেলাগুলো সম্পর্কে কিন্তু এই বাচ্চাগুলো এই খেলার সাথে পরিচিতই হয়নি এখনো। যাইহোক আমি আমার ভাইয়ের ছেলেকে মিনি ঘটক সাজিয়েছি এই প্রতিযোগিতার জন্য।

তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে আমার ভাইয়ের ছেলেকে মিনি ঘটক সাজিয়েছি।

প্রয়োজনীয় জিনিসপত্র

পাঞ্জাবি
লুঙ্গি
টুপি
ছাতা
আইলাইনার
সাদা কাগজ
পেন্সিল
কালো রং

PhotoCollage_1703591841730-01.jpeg

মিনি ঘটক সাজার কিছু ধাপঃ

ধাপ-১

প্রথমে আমার ভাইয়ের ছেলেকে লুঙ্গি এবং পাঞ্জাবি পরিয়েছি।

20231226_151503.jpg

20231226_151450.jpg

ধাপ-২

ছোট বাচ্চা এজন্য আমি মুখে কোন রং ব্যবহার করিনি।আইলানারের সাহায্যে আমি তার গোঁফ এঁকে নিয়েছি। এক্ষেত্রে ঘটক আপনাদের ভাইয়াকে সাজাতে হতো কারণ তার গোঁফ আঁকতে হতো না। হি হি হি।
যাই হোক আমি আইলানার দিয়ে তার গালে একটা গোল তিল এঁকে দিয়েছি এবং ঠোঁটের নিচে একটু ছোট দাড়ি এঁকে দিয়েছি।

20231226_151555.jpg

20231226_151732.jpg

20231226_151810.jpg

ধাপ-৩

এবার মাথায় একটা টুপি দিয়ে দিয়েছি।

20231226_151826.jpg

ধাপ-৪

এরপর হাতে একটি ছাতা ধরিয়ে দিয়েছি।আমি এখানে সবকিছুই একটু পুরাতন জিনিস ব্যবহার করার চেষ্টা করেছি।

20231226_152111.jpg

20231226_152058.jpg

20231226_151921.jpg

20231226_151915.jpg

20231226_152156.jpg

20231226_152130.jpg

ধাপ-৫

এরপর বাহিরে ফুল গাছের কাছে এসে কিছু ফটোগ্রাফি করেছি।

20231226_152303.jpg

20231226_152259.jpg

20231226_152358.jpg

20231226_152352.jpg

20231226_152349.jpg

ধাপ-৬

এবার একটি সাদা কাগজে পেন্সিল দিয়ে মিনি ঘটক লিখে নিয়েছি। তারপর কালো রং দিয়ে সেটি গাঢ় করে এঁকে নিয়েছি।

20231226_152730.jpg

20231226_152918.jpg

20231226_152949-01.jpeg

20231226_153550.jpg

ধাপ-৭

এবার মিনি ঘটক লেখা কাগজটি ওর হাতে ধরিয়ে দিয়ে আরো কিছু ফটোগ্রাফি করে নিয়েছি।

20231226_153423-01.jpeg

20231226_153425-01.jpeg

ফাইনাল লুক

20231226_153427-01.jpeg

তো বন্ধুরা এই ছিল আমার প্রতিযোগিতায় অংশগ্রহণের চিএ।মিনি ঘটককে ভালো লাগলে আপনাদের সুন্দর মতামতের মাধ্যমে আমাকে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

বিঃদ্রঃ

যারা অবিবাহিত/অবিবাহিতা আছেন তারা চাইলে আমার এই মিনি ঘটকের সাথে যোগাযোগ করতে পারেন।আশা করছি ভালো পাএ/পাএীর সন্ধান পাবেন।😁

ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiExjDZXA9b63NAwrwLXd8Ct7t1ZtdVLLXWaLZw5onyjbiCRPr6s2tz1kz75iSS...xFU9EXxXdabqMHBsc9mJ817a2SuVogJxMBkzsHNyMz11NQwmvwuEWHWA5F82zgRf2rtHDE85bAj4sRhY9U82BY2NqNXEu8caQc9HGJHwF7D2FoRAiQKCNDCinS.png

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথম আপনাকে ধন্যবাদ জানাই। তবে আপনি অনেক সুন্দর করে ভাইয়ের ছেলেকে মিনি ঘটক সাজিয়েছেন। আমার পছন্দের একটা অভিনয় হচ্ছে ঘটক। ছোটকালে থেকে স্কুলে প্রায় অনুষ্ঠানে আমি ঘটকের অভিনয় করতাম। তবে আপনার উপস্থাপনা বেশ চমৎকার হয়েছে মিনি ঘটক এর। খুব সুন্দর করে ধাপে ধাপে মিনিকটক উপস্থাপনা করেছেন।

 2 years ago 

ছোটবেলায় আমরাও অনেক কিছুই সেজেছিলাম যেমন খুশি তেমন সাজোতে। এবার প্রতিযোগিতাটা সেই ছোটবেলার কথা মনে করিয়ে দিয়েছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

মিনি ঘটককে দেখে অনেক ভালো লাগলো আপু। তবে মিনি ঘটকের ছাতাটা কিন্তু বেশ বড়🤣। আপু আপনি অনেক সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইলো আপু।

 2 years ago 

ইচ্ছা করে একটু বড় ছোট ছাতা দিয়েছি যাতে দেখতে ঘটক ঘটক লাগে।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago (edited)

বাহ্ দারুন একটি পোস্ট নিয়ে আজ আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন। ছেলেবেলায় যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় কতজন যে এরকম ঘটক সেজে ছিল। আজ আপনার পোষ্টের মাধ্যমে ঠিক সেই ছেলেবেলায় চলে গেলাম আপু। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আসলে আপু এবাবের প্রতিযোগিতাটাই এমন। আমাদেরকে সবার ছোটবেলার কথা মনে করিয়ে দিয়েছে। যাইহোক অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

 2 years ago 

ঈশ্বর পর যদি মুখে পান দিতেন তাহলে আরো ভালো হতো। মিনি ঘটক টাকে খুবই সুন্দর লাগছে বলতে গেলে কিউট লাগছে। জীবনে কখনো কোন ঘটককে কিউট লাগেনি।
যাইহোক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই।

 2 years ago 

আসলে ও পান খেতে পারে না আপু। পান খেলে ওর বমি হয় তাই দেয়নি। তারপরও বেশ কিউট লাগছিলো।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। ঘটককে দারুন মানিয়েছে। বিশেষ করে ছাতাটা হয়েছে একদম অরজিনাল ঘটকের মত। মোটকথা অসাধারণ ছিল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

মিনি এই ঘটকের কাছে ভাবছি নিজের জন্য পাত্রী খুঁজতে দেবো🤣 হিহিহি🤣! মিনি এই ঘটক-কে আমার বেশ পছন্দ হয়েছে । স্কুলের এক অনুষ্ঠানে আমিও একবার এমন করে সেজেছিলাম।

 2 years ago 

কেমন পাএী চান জানাবেন ভাইয়া। আমার ঘটক বাবু চেষ্টা করবে খুঁজে দেওয়ার।😃

 2 years ago 

যেমন খুশি তেমন সাজো এই প্রতিযোগিতায় ঘটক থাকবে না এমন কি হতে পারে, যেমন খুশি তেমন সাজো এই প্রতিযোগিতায় এই ক্যারেক্টার সব সময় থাকে। কিন্তু এবারের ঘটকটা বয়সের তুলনায় অনেক ছোট মিনি ঘটক কিন্তু বেশ কিউট একটা নাম।

 2 years ago 

এটা ঠিক বলেছেন ভাইয়া যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতাতে ঘটক থাকবে না এটা তো হতেই পারে না। তাইতো অনেক ভেবে চিন্তে আমি ঘটক নিয়ে হাজির হয়েছি।

 2 years ago 

এবারের প্রতিযোগিতার বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। যেহেতু প্রতিযোগিতার বিষয়টি একেবারে ভিন্ন ধরনের ছিল। ইতিমধ্যে অনেকের পোস্টের মাধ্যমে দেখতে পেরেছি। যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অনেকেই অংশগ্রহণ করলেন অনেকে। বেশ সুন্দর সাজগোজ দেখতে পেলাম। আপনিও মিনি ঘটক সাজিয়ে আপনার ভাইয়ের ছেলেকে উপস্থাপন করালেন। অনেক ভালো লাগলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

 2 years ago 

সুন্দর একটি মন্তব্য করে শুভেচ্ছা জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।ভাইয়ার আইডিয়া না নিয়ে ভালো করেছেন আবার আপনার ছেলেকে না সাজিয়েও ভালো করেছেন। তবে আপনার ভাইয়ের ছেলেকে সাজিয়ে খুব ভালো করেছেন আর দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে। আপনার এই আইডিয়া আমার কাছে অনেক ভালো লেগেছে। মিনি ঘটককে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

হ্যাঁ আপু আমি খুব ভালো মেকাপ করতে পারি না। আর বাবু তো ছবি তুলতে দেয় না। তাই ভেবেচিন্তে এই আইডিয়া বের করেছিলাম। যাইহোক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 64489.43
ETH 1672.68
USDT 1.00
SBD 0.42