টিনটিন সোনামণির জন্মদিনের শুভেচ্ছা | Original Poetry by @hafizullah
ব্যানার ক্রেডিটঃ @rex-sumon ভাই।
হ্যালো বন্ধুরা,
ব্যানার ক্রেডিটঃ @rex-sumon ভাই।
তুমি এসেছো এই বসুন্ধরায়
ভালোবাসার পরম মমতায়,
হৃদয়ের আকাংখাগুলোকে আলোকিত করে
পরিবারের সকলের মুখে হাসি ফুটিয়ে।
তোমার জন্য রোদেলা স্বপ্ন সকাল
তোমার জন্য রাঙানো স্নিগ্ধ বিকাল,
সকলের ভালোবাসায় বেড়ে উঠো তুমি
মানবতার কান্ডারী হয়ে নেতৃত্বে আসো তুমি।
তোমার তরে ফুটেছে সুবাসিত গোলাপ
তোমার তরে ভালোবাসার কাব্যিক আলাপ,
সূর্যের ন্যায় প্রখর করো জ্ঞানের সীমা
সাম্যের গানে আলোকিত করো এই ধরা।
তোমার জন্য প্রকৃতি সেজেছে নতুর রূপে
তোমার জন্য পাখিরা গাইছে গান মুগ্ধতা নিয়ে,
জীবনের প্রতিটি দিন হোক আরো আলোকময়
কর্মে-সৃষ্টিতে পূর্ণতা নিয়ে হোক আরো সফলময়।
তোমার অনাগত প্রতিটি ক্ষন হোক রঙিন
শুভেচ্ছা জানাই তোমায়, শুভ জন্মদিন!
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
প্রথমেই টিনটিন বাবুকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই।বাবুর জীবনে এই দিনটি বারবার শুভ হয়ে ফিরে আসুক।গত বছর আমরা এই দিনটি ভার্চুয়ালি সেলিব্রেট করেছিলাম।আর এবারও একইভাবে সেলিব্রেট হবে।ইতিমধ্যে ডিসকোর্ড সার্ভারে ঘোষণা দেওয়া হয় গিয়েছে।টিনটিন বাবুর জন্য অনেক শুভকামনা।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
প্রথমে টিনটিন বাবুকে জানাই মনের অন্তরস্থল থেকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা। ছোট ছেলেটা দেখতে দেখতে পাঁচটা বছর পূর্ণ হয়ে গেল। টিনটিনের জন্মদি নিয়ে আপনি খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে বেশ ভালো লেগেছে ভাই। আমার তরফ থেকে টিনটিনের জন্মদিনে জন্য দোয়া ও ভালোবাসা রইলো।
প্রথমেই জানাই টিনটিন বাবুর জন্মদিনের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।এমন দিন টিনটিন বাবুর জীবনে বারবার ফিরে আসুক। সত্যি কিছু অনুভূতি বলে বা প্রকাশ করে শেষ করা যায় না। সত্যি ভাইয়া দোয়া করি গত বছরের মতো এবারো অনেক ভালো ভাবে টিনটিন এর জন্মদিন পালন করা হবে। আপনার জন্য শুভকামনা রইল।
প্রথমে জানাই টিনটিন বাবুকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। ধীরে ধীরে বড় হয়ে উঠছে।সবার মন জয় করছে।বড় হোক, ভালো মানুষ হোক এই কামনাই করি।কবিতাটি খুব সুন্দর হয়েছে ভাইয়া। মনের অনুভূতি কবিতায় খুব সুন্দর করে প্রকাশ করলেন।অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আজকের স্পেশাল হ্যাংআউটে আমরা অবশ্যই জয়েন করবো এবং খুব মজা করবো। টিনটিন বাবুকে জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। দোয়া করি বড় হয়ে মানুষের মতো মানুষ হোক এবং মা বাবার স্বপ্ন পূরণ করুক। টিনটিন বাবুকে চমৎকার একটি কবিতা উৎসর্গ করেছেন ভাই। কবিতার প্রতিটি লাইন এককথায় দুর্দান্ত হয়েছে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
টিনটিন বাবুর জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি এবার প্রথম টিনটিন বাবুর জন্মদিন পালন করার সুযোগ পাবো আজকের স্পেশাল হ্যাংআউটের মাধ্যমে । টিনটিন বাবুর জন্মদিন কে কেন্দ্র করে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া। দুর্দান্ত ছিল কবিতার প্রত্যেকটি লাইন।
টিনটিন বাবুর জন্মদিন উদযাপন করার জন্য আমরা সবাই অপেক্ষা করছি ভাইয়া। টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে দারুন একটি কবিতা লিখেছেন ভাইয়া। আমরা সবাই চাই সে যেন সুস্থভাবে বেড়ে ওঠে এবং ভালো একজন মানুষ হয়। দারুন একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
ভাইয়া কি আর বলব এই তো কিছুক্ষণ আগেই আমরা সকলে মিলে হ্যাংআউটে খুব দারুণভাবে টিনটিনের শুভ জন্মদিন উপভোগ করলাম। সেই সাথে লুঙ্গি ডান্স করলাম। আজকে অনেক মজা পেলাম হ্যাংআউটে জয়েন হয়ে। ধন্যবাদ ভাইয়া টিনটিন বাবুকে শুভ জন্মদিনে উইশ করে এটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।