"রাতের প্রাকৃতিক দৃশ্য অঙ্কন"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।কিন্তু আমি ভালো নেই।কয়েকদিন ধরে শরীরে বেশ ব্যথা অনুভব করছি।😤🤒তার উপরে প্রচন্ড গরম, বৃষ্টি হলেও গরম কমছে না।আজ আমি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী আর্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

রাতের প্রাকৃতিক দৃশ্য অঙ্কন:

IMG_20240704_144535.jpg

প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তাই যেকোনো আর্ট করতে আমার বরাবরই খুব ভালো লাগে।আজ একটি আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।অনেকদিন পর মোম রং দিয়ে রাতের প্রাকৃতিক দৃশ্যের অঙ্কন করলাম।যদিও খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারিনি।কারন কয়েকটি রং একটু ফিকে হয়ে গিয়েছে দীর্ঘদিন হয়ে যাওয়ার কারণে।তবুও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে অঙ্কনটি।তো চলুন শুরু করা যাক---

IMG_20240704_142524.jpg

উপকরণসমূহ:

1.সাদা কাগজ
2.কালো বলপেন
3.রঙিন মোম রং
4.পেন্সিল ও
5.কাঁটা কম্পাস

IMG_20240704_142306.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20240704_142320.jpg
প্রথমে আমি একটি পেন্সিল ও কাটা কম্পাস দিয়ে বৃত্ত একে নিলাম।

ধাপঃ 2

IMG_20240704_142337.jpg
এখন প্রথমে গাড় নীল,বেগুনি ও শেষে গোলাপি রঙের মোম দিয়ে একে নিলাম।

ধাপঃ 3

IMG_20240704_142401.jpg
এরপর একটি টিস্যু পেপার দিয়ে ঘষে নিলাম রঙের উপর।

ধাপঃ 4

IMG_20240704_142416.jpg
এবারে কালো রঙের মোম দিয়ে দুটি গাছ একে নিলাম সার্কেলের একপাশে।

ধাপঃ 5

IMG_20240704_142430.jpg
এরপর হলুদ ও কালো রঙের মোম দিয়ে উপরে একটু লাইটের দৃশ্য একে নিলাম।

ধাপঃ 6

IMG_20240704_142445.jpg
এখন সার্কেলের উপর এককোণে চাঁদ একে নিলাম সাদা রঙের মোম দিয়ে।

ধাপঃ 7

IMG_20240704_142541.jpg
সবশেষে আমার নাম লিখে নিলাম অঙ্কনের নীচে কালো রঙের বলপেন দিয়ে।

ছবি উপস্থাপন:

IMG_20240704_142506.jpg

IMG_20240704_144535.jpg
তো আমার অঙ্কন করা হয়ে গেল "রাতের প্রাকৃতিক দৃশ্য"। এটি অঙ্কনের পর সুন্দর লাগছিলো দেখতে।যদিও কিছু মোম রংয়ের জন্য ফিকে হয়ে গিয়েছে অঙ্কনটি।


আশা করি আমার আজকের আর্টটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীআর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

Thanks.

 2 years ago 

শরীরের ব্যথা হলে খুবই খারাপ লাগে। মনে হচ্ছে জ্বর আসতে পারে। আপু আপনার সুস্থতা কামনা করছি। আপনি রাতের দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে দারুন একটি আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মতামত তুলে ধরার জন্য।

 2 years ago 

আপনি আজ আমাদের মাঝে অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন। সেটি হচ্ছে রাতের প্রাকৃতিক দৃশ্য অঙ্কন, আপনি বেশ দক্ষতা এবং অভিজ্ঞতার সহিত আমাদের মাঝে দৃশ্য অংকন করেছেন প্রতিটি ধাপ অসাধারণ লেগেছে।আমার কাছ থেকে ভীষণ ভালো ছিল শুভকামনা রইল আপনার জন্য এত সুন্দর একটি পোস্ট উপহারস্বরূপ দেওয়ার জন্য।

 2 years ago 

অনুপ্রাণিত হলাম আপনার সুন্দর মন্তব্য পড়ে, ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

অনেক সুন্দর একটি আর্ট করেছেন আপু। রাতের দৃশ্যটি দেখতে চমৎকার লাগছে। তবে লাইটের দৃশ্য গুলো সাদা রং করলে দেখতে বেশি ভালো লাগতো। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু, চেষ্টা করেছিলাম।আসলে বললাম না,কিছু রং ফিকে হয়ে গিয়েছে, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার রাতের প্রাকৃতিক দৃশ্য আর্ট দেখে খুব ভালো লাগলো। বেশ দুর্দান্ত প্রাকৃতিক দৃশ্য আর্ট
করেছেন । ‌ প্রাকৃতিক দৃশ্য আর্ট দেখতে বেশ সুন্দর লাগছে। আসলে রাতের দৃশ্য উপভোগ করার আনন্দটাই বেশ অসাধারণ হয়ে থাকে। প্রাকৃতিক দৃশ্য আর্ট করার প্রক্রিয়া খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। কালার কম্বিনেশন দারুন হয়েছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রশংসামূলক মন্তব্যের জন্য, অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

রাতের প্রাকৃতিক দৃশ্য অংকন চমৎকার সুন্দর হয়েছে দিদি। খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরেছেন রাতের প্রাকৃতিক দৃশ্য অংকনটি।মনে হচ্ছে সত্যিকারের রাতের ফটোগ্রাফি করেছেন। ধাপে ধাপে অংকন পদ্ধতি চমৎকার সুন্দরভাবে আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার সুন্দর মতামত পড়ে উৎসাহ পেলুম, ধন্যবাদ আপু।

 2 years ago 

গোল বৃত্তের মাঝে রাতের প্রাকৃতিক দৃশ্য অংকন অনেক সুন্দর করে এঁকেছেন। রাতের দৃশ্যটি বেশ দারুন ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এবং অনেক দক্ষ ভাবে এঁকেছেন। অংকনের কালার কম্বিনেশন টাও সুন্দর ছিল। ধন্যবাদ আপু এত সুন্দর একটি অংকন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপু, কালারটি সেভাবে ফুটিয়ে তুলতে পারিনি যদিও তারপরও আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ আজকে আপনি অনেক সুন্দর করে প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করেছেন। প্রাকৃতিক দৃশ্য গুলো দেখতে এবং অঙ্কন করতে দুটোই বেশ চমৎকার লাগে। আর এই দৃশ্যগুলো আর্ট করতে অনেক সময় লাগে। তবে আপনার প্রাকৃতিক দৃশ্য অঙ্কন অসাধারণ হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত প্রাকৃতিক দৃশ্য অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া, এ ধরনের আর্ট করতে একটু সময় লাগে।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.081
BTC 63253.25
ETH 1685.08
USDT 1.00
SBD 0.42