স্বরচিত কবিতা: "মনের খোলা জানালা"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করার জন্য।

IMG_20250601_023805.jpg

কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।

আজকের কবিতাটি লেখা হয়েছে ভালোবাসাকে কেন্দ্র করে।ভালোবাসা এমন একটি বন্ধন যেটা ভেঙে গেলে কিংবা প্রিয়জনের হাত সরে গেলে মনে হয় নিজেকে মনের খোলা জানালার মতো।যেখানে অস্তিত্বহীন জীবন অনুভূত হয় সর্বদা।যদিও আমি এটি আমার কল্পনা দিয়ে ব্যক্ত করেছি।তো এই ভাবনাতেই লিখে ফেললাম ছোট্ট একটি কবিতা।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

মনের খোলা জানালা


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

কাঁধের উপর থেকে সরে যায়
ভরসামাখা দুটি সেই চিরচেনা কল্পনার হাত,
মনে এক উত্তাল ঝড়ো হাওয়ার বাঁধ ভেঙে
বইতে থাকে সমুদ্রের কিনারা জুড়ে।
কোথাও না কোথাও গিয়ে ঠিক আটকায়
সেই যে ঘরের কোণে ছোট্ট জানালায়,
শাঁ শাঁ করে ওঠে মনের খোলা পিঞ্জর---
বারবার সজোরে আঘাত হয় জানালার ফ্রেমে
মনটা ভেঙে চৌচির হয় আত্মবিশ্বাসের জোয়ারে।
চারিপাশের আত্মারা যেন খিল্লি উড়ায়
মনহীন শুন্য দেহকে অবলোকন করে,
চঞ্চল হৃদয় তার আবেগকে হারায়--
অনুভূতিগুলি মিশে যায় বাতাসে
কল্পনাগুলি মিলে যায় জনসমুদ্রের ঢেউয়ে।
কিন্তু আমি পড়ে থাকি
সেই মনের খোলা জানালার কিনারে,
এক অস্তিত্বহীন মানুষ হয়ে---
যা কেবলমাত্র ব্যর্থতা দিয়ে ঢাকা
শুধুই সঙ্গী হয় চার দেওয়াল আর খোলা জানালা।।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 last year 

আপনি আজকের এই কবিতার মধ্যে অনেক সুন্দর অনুভূতিকে প্রকাশ করেছেন, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। মনের অনুভূতি দিয়ে এরকম কবিতাগুলো লিখলে খুবই সুন্দর হয়, আর পড়তে অনেক ভালো লাগে। আমার কাছে আপনার কবিতার প্রতিটা লাইন খুব ভালো লেগেছে।

 last year 

আমার কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম আপু,ধন্যবাদ আপনাকে।

 last year 

খুবই সুন্দর একটি কবিতা তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন৷ আপনার কাছ থেকে সুন্দর কবিতা পড়ে খুব ভালোই লাগছে৷ যেভাবে আপনি এই সুন্দর কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তার মধ্যে লাইনে সামঞ্জস্যতা যেভাবে বজায় রেখেছেন এখানে একের পর এক কবিতার লাইন গুলো যখন পড়ছিলাম তখন আরো অনেক বেশি ভালো লাগছিল৷

 last year 

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63092.89
ETH 1689.94
USDT 1.00
SBD 0.42