আবু রায়হান এর সাথে প্রথম ঈদ উদযাপন [ ৯০% বেনিফিশিয়ারি আবু রায়হানের ঈদ সালামি]

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

IMG_20240412_073724.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শুক্রবার ,১২ এপ্রিল ২০২৪

আমার প্রিয় বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই। আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। প্রথমেই আমি সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক। এবারের এই ঈদটা আমার জীবনের অন্যান্য সকল বছরের ঈদের থেকে অন্য রকমের। আবার বলা যেতে পারে আমার জীবনে যতগুলো ঈদ আমি অতিবাহিত করেছি তার মধ্যে সবথেকে খুশির ঈদ হচ্ছে এবারের এই রমজানের ঈদ। আর কেনই বা আমি এই ঈদে এত বেশি পরিমাণে খুশি তা হয়তোবা আপনারা অনেকেই বুঝতে পেরে গিয়েছেন। আমার সেই খুশির সব থেকে বড় কারণ হচ্ছে আমার সন্তান আবু রায়হান। যেহেতু তার বয়স মাত্র চার মাসের মত তাই এটাই তার প্রথম ঈদ।

IMG-20240412-WA0000.jpg

যেহেতু আমি বাবার বাড়িতে ছিলাম তাই সকাল থেকে ছেলেকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছিল না। কারণ আমাকে এর আব্বা তাদের বাড়িতে ছিল। দুপুরে যখন সে আসলো তখনই আমরা চিন্তা করলাম যে ছেলেকে নিয়ে একটু ঘুরে বেড়াবো। যেহেতু ছোট ছেলে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম খুব একটা বেশি সময় বাইরে অতিবাহিত করব না। কারণ ঈদের এই দিনে আমরা লক্ষ্য করে দেখেছি অনেক ছেলে রয়েছে যারা বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালায়। আর এই বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালানোর কারণে অনেককেই বিভিন্ন ধরনের এক্সিডেন্ট এর মধ্যে পড়ে যাই। এর জন্য আমরা চিন্তা করেছিলাম যে কোনভাবেই আমরা সেখানে খুব একটা বেশি সময় অতিবাহিত করব না।

20240412_075447.jpg

বাইরে যাবার পরে আমরা এমনই একটা জায়গা নির্ধারণ করলাম যেখানে মানুষের সমাগম খুবই কম। কেননা আমরা চাচ্ছিলাম একটু নিরিবিলি পরিবেশে সময় অতিবাহিত করতে। এইজন্যই মূলত আমরা এমন সুন্দর একটা নিরিবিলি জায়গাতে দাঁড়িয়েছিলাম। আমরা তিনজনের মোটরসাইকেলে করে সেখানে গেলাম এবং তারপরে কিছু ফটোগ্রাফি ধারণ করলাম। ফটোগ্রাফি ধারণ করার কাজ শেষ হয়ে যাবার পরেই আমরা তিনজনে চলে গেলাম আবু রায়হানের দাদি বাড়িতে।

সত্য কথা বলতে প্রথমবারের মতো আবু রায়হানের সাথে ঈদ উদযাপন করতে পেরে খুবই ভালো লাগছিল। ভবিষ্যতে আবু রায়হানের সাথে অনেক ঈদ উপভোগ করার সুযোগ পাবো কিন্তু প্রথমবারের মতো আনন্দ হয়তো পাওয়া যাবে না। তাকে নিয়েই তো আমাদের সকলের ভবিষ্যৎ। যেহেতু আমার কাছে খুব একটা টাকা পয়সা থাকে না তাই আমি এখন পর্যন্ত আবু রায়হানকে ঈদের সালামি দিতে পারি কি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই পোস্টে যা উপার্জন হবে তা পুরোটাই আমি আবু রায়হানের সালামি হিসেবে দিয়ে দিব।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাবুকে নিয়ে প্রথম ঈদ দারুন সময় অতিবাহিত করেছেন তিনজনে মিলে।
বাবর সালামী হিসেবে এই পোষ্টের ৯০% বেনিফিশিয়ারি দিয়েছেন এটি জানতে পেরেও খুব ভালো লাগলো।
দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল এবং চেহারা অনেক সুন্দর হয়ে যাচ্ছে।
অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল সৃষ্টিকর্তার আগামী দিন সুন্দর করুক।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া দোয়া করবেন আমার বাচ্চার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

আবু রায়হানের সাথে প্রথম ঈদ উদযাপন খুব আনন্দ ও সুন্দর ছিল। আসলে ঈদের আনন্দটা এক একজনের সাথে এক এক রকম। যদিও আবু রায়হানের এটা প্রথম ঈদ আর তার সাথে প্রথম ঈদ করার অনুভূতিটা আমাদের মাঝে শেয়ার করেছেন সেটা দেখে অনেক ভালো লাগলো। ভবিষ্যতের প্রতিটা ঈদ যেন আবু রায়হানের সাথে করতে পারেন সেই কামনা ও প্রত্যাশা করি আবু রায়হানের জন্য অনেক সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট করার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর মতামত জানতে পেরে খুবই ভালো লাগলো ধন্যবাদ।

 2 years ago 

ছেলেকে নিয়ে এই প্রথম ঈদ উদযাপন করেছেন। আশা করি ছেলের সাথে ঈদের আনন্দ খুব ভালোভাবে উপভোগ করেছেন। দেখতে দেখতে ছেলেটা অনেক বড় হয়ে গেছে। সাদা পাঞ্জাবীতে ছেলেকে খুবই সুন্দর দেখাচ্ছে। জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার মতামত জানতে পেরে খুব খুব ভালো লাগলো ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সু স্বাগতম আপু।

 2 years ago 

ধন্যবাদ।

 2 years ago 

সু স্বাগতম।

 2 years ago 

আসলে সন্তানের সাথে যে কোন আনন্দ উপভোগ করতে খুব ভালো লাগে।আপনার এতো আনন্দের কারণ আপনার ছেলে।যেহেতু আপনি প্রথম মা এবং প্রথম ঈদ বাচ্চাকে নিয়ে তাই আনন্দ টা একটু বেশি। আপনারা ঘুরাঘুরি করেছেন নিরিবিলি পরিবেশে তা জেনে খুব ভালো লাগলো।ঠিক বলেছেন আপু কিছু কিছু ছেলে এতো বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালায় যে রাস্তা ঘাট চলাচল করতে ভীষণ ভয় লাগে।আপনার ছেলেকে ঈদ সালামি এই পোষ্টের ইনকামের টাকা দেবেন জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে ছেলের প্রথম ঈদ কাটানোর অনুভূতি শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু কিছু কিছু ছেলেরা অনেক দ্রুত বাইক চালায় যার কারণে যারা সাবধানে চালায় তারাও বিপদে পড়ে অনেক সময়। তাই আমরা একটা নিরিবিলি জায়গা দেখে সেখানে কয়েকটা ছবি তুলেছি ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার ছেলের সাথে এইবার প্রথম ঈদ উদযাপন করলেন আর তাই তো এটা সবথেকে শ্রেষ্ঠ ঈদ। খুব ভালো লাগলো আপু আপনার আজকের এই পোস্টটি পড়ে। আর মাশাল্লাহ আপনার ছেলেকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সন্তানের সাথে প্রথম ঈদ উদযাপন করা সত্যি অনেক আনন্দ আপু ধন্যবাদ।

 2 years ago 

আবু রায়হান এর এটা প্রথম ঈদ জেনে ভালো লাগলো। বাবু কে মাশাল্লাহ খুবই সুন্দর লাগছে দেখতে। আপনার সন্তানের সাথে এটা আপনাদের প্রথম ঈদ। নিশ্চয়ই অনেক ভালো কেটেছে আপনাদের ঈদ। আপনারা নিরিবিলি একটি জায়গায় ঘুরতে গিয়েছেন। ছবিগুলো দেখে ভালো লাগলো।

 2 years ago 

একটু নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে খোঁজ করছিলাম আর জায়গাটি ও পেয়ে গেলাম তাই কিছু ফটো তুলে আপনাদের মাঝে শেয়ার করেছে একটু ধন্যবাদ।

 2 years ago 

প্রথমে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক। জীবনে প্রথম নিজের সন্তানের সাথে ঈদ কাটানোর আনন্দ যে কত বড় হতে পারে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কারণ আমিও ঈদের বিকাল থেকে তারপরের দিন অর্থাৎ আজ পর্যন্ত আমার সন্তানের কাছে ছিলাম। বেশ আনন্দের একটা মুহূর্ত ছিল আমাদের জন্য। দোয়া করি তোমার বাবুর জন্য সর্বদা যেন সুস্থ থেকে তোমাদের মুখে হাসি ফোটায়।

 2 years ago 

মা না হলে হয়তো বা এই আনন্দটা বুঝতে পারতাম না। প্রথম সন্তানের সাথে কাটানো ঈদের আনন্দ সত্যি অনেক বেশি।

 2 years ago 

সন্তান আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। খুব ভালো লাগলো আপনার ব্লগটি পড়ে বাবুর সঙ্গে প্রথম ঈদ করেছেন সত্যি এটা অন্যরকম ভালো লাগার ছিল। খুব ভালো করেছেন আপু ঈদের দিনে বাহিরে না বের হয়ে কারণ এই দিনে অল্প বয়সের ছেলেদের মাথা খারাপ থাকে তারা বেপরোয়া হয়ে রাস্তায় চলাফেরা করে। যে কোনো সময় বিপদ আপদ হতে পারত। যাইহোক আপনার পরিবারের জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64919.19
ETH 1900.45
USDT 1.00
SBD 0.39