লাইফ স্টাইলঃ বৃষ্টির দিনে নুডুলস খাওয়া

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG20240706154930.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে মঙ্গলবার , ২ জুলাই ২০২৪

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি বেশ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। গত কয়েকদিন যাবত আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে বৃষ্টি লক্ষ্য করছি। বৃষ্টি লক্ষ্য করলেও গরমের পরিমাণটা কিন্তু এখনো খুব একটা কমেনি। গতকালকে আপনাদের ভাইয়া নুডুলস এর বড় একটা প্যাকেট নিয়ে এসেছিল। আপনাদের ভাইয়া আসার কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। বৃষ্টির মধ্যে কি করব ভেবে পাচ্ছিলাম না। আপনাদের ভাইয়া আবু রায়হানকে নিয়ে খেলা করতে শুরু করলো আর আমি চিন্তা করলাম এখন কিছু একটা করা যেতে পারে যেটা আপনাদের ভাইয়া পছন্দ করে। এরপরে মনে করলাম যে আপনাদের ভাইয়া যেহেতু বড় আকৃতির একটা নুডুলসের প্যাকেট কিনে এনেছে তাহলে এখন নুডুলস রান্না করা যায়। যেমন চিন্তা ঠিক তেমনি একটা কাজ করলাম নুডুলস রান্না করতে শুরু করে দিলাম। কিন্তু এর মাঝে একটা ভুল হয়ে গিয়েছে নুডুলস রান্নার সময় আমি একটু ব্যস্ত ছিলাম যার কারণে রান্নার ছবি তুলতে পারিনি। আর এই কারণটার জন্যই আমি আপনাদের মাঝে নুডুলস রান্নার এই রেসিপিটা শেয়ার করতে পারলাম না। কিন্তু রেসিপি শেয়ার করতে না পারলে কি হবে অনুভূতি তো শেয়ার করা যেতেই পারে।

IMG20240706155007.jpg

IMG20240706154944.jpg

আবু রায়হানের জন্য আপনাদের ভাইয়া কালকে অনেকগুলো খেলনা ও কিনে এনেছিল। যেহেতু আবু রায়হান নতুন নতুন খেলনা পেয়েছে তাই বাবা-ছেলে ভালই খেলায় মনোনিবেশ দিয়েছিল। আর এরই মাঝে আমি নিয়ে হাজির হলাম গরম গরম নুডুলস।

নুডুলস রান্না দেখে আপনাদের ভাইয়া অনেক খুশি হলো আর আমরা তখন সেগুলো খেতে শুরু করে দিলাম। আমরা দুজন মিলে খাচ্ছিলাম আর আবু রায়হান খেলতে খেলতে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। কিন্তু কি আর করা যাবে সে তো এখনো অনেক ছোট তাকে তো আর নুডুলস খেতে দেওয়া যায় না।

IMG20240706154923.jpg

আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি সেটা হচ্ছে বৃষ্টির দিনে প্রচুর পরিমাণে খেতে ইচ্ছা করে। এর জন্য হাতের কাছে যে জিনিস থাকে সেটাই আমি খেতে শুরু করে দেই। আর যেহেতু নুডুলস নিয়ে এসেছিল তাই বৃষ্টির মধ্যে গরম গরম নুডলস খেতে আবার খুবই ভালো লাগছিল। বৃষ্টির দিনে কোন জিনিসটা খেতে আপনাদের ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে নতুন কোন একটা পোস্ট দিয়ে হাজির হবার চেষ্টা করব।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

বৃষ্টির দিনে নুডুলস খেতে অনেকেই পছন্দ করে।আমার আবার নুডুলস অতটা পছন্দ না ।আপনি খুব মজার করে নুডুলস তৈরি করেছিলেন দেখে বোঝা যাচ্ছে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রথম শুনলাম কেউ নুডুলস খেতে পছন্দ করে না। ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আসলে আপু শুধু বৃষ্টির দিনে নয় আমার মনে হয় বেকার বসে থাকলে বেশি ক্ষুধা লাগে। যাইহোক আপনার নুডুলস দেখে লোভ লেগে গেল। ইস এভাবে কেউ তৈরি করে খাওয়ালে অনেক ভালো লাগে। নিশ্চয় অনেক মজা করে খেয়েছেন।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু কোন কাজ না থাকলে এমনি এমনি বসে থাকলে ইচ্ছে করে কিছু খাই কিছু খাই।

 2 years ago (edited)

আসলেই আপু বসে থাকলেই কেন জানি কিছু একটা করে খেতে মন চায়, আর এর জন্য নুডলসের জুড়ি মেলা ভার। দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টের জন্য।

 2 years ago 

আমার তো সবসময় ইচ্ছে করে কিছু একটা খাই খাই।

 2 years ago 

বৃষ্টির দিনের নুডুলস খাওয়ার মজাটাই যেন অন্য রকমের। আমারও বৃষ্টির দিনে বিভিন্ন জিনিস খেতে খুবই ভালো লাগে। গতকালকে বৃষ্টির সময়ে নুডুলস খেয়ে অনেক মজা পেয়েছিলাম।

 2 years ago 

মজার কথা আবার বলছেন নুডুলস গুলো এখন দেখতে পেয়ে আবারো আমার খেতে ইচ্ছে করছে 😋😋😋।

 2 years ago 

বৃষ্টি ভেজা দিনে মজার মজার খাবার খেতে অনেক ভালো লাগে। আমাদের এদিকেও অনেক বৃষ্টি হয়েছে। যখন অনেক বৃষ্টি হয় তখন বিভিন্ন রকমের খাবার তৈরি করতেও ভালো লাগে। নুডুলস গুলো দেখে খুবই লোভনীয় মনে হচ্ছে আপু। আপনার সুন্দর মুহূর্ত গুলো আমাদের মধ্যে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

বৃষ্টির দিনে নুডুলস খেতে ভীষণ ভালো লেগেছিল আপু তাই অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করলাম।

 2 years ago 

বৃষ্টির রোমান্টিক সময়ে নুডুলস খেতে অনেক মজা লাগে। তবে, আমার কাছে নুডুলস প্রায় সব সময় খেতে ভালো লাগে। আপনি দেখছি বৃষ্টি চলাকালীন সময়ে ঘরে বসেই নুডুলস রেসিপি তৈরি করেছেন এবং খেয়েছেন। তবে, বৃষ্টির দিনে যে কোন ধরনের নাস্তা জাতীয় জিনিস খেতে বেশ ভালোই লাগে আমার কাছে।

 2 years ago 

আমার কাছে মনে হয় বৃষ্টি দিনের নুডুলস বেশি ম্যাচ করে। তারপরও বিভিন্ন ধরনের জিনিস খেতে অনেক ভালো লাগে।

 2 years ago 

আসলে যখন টিপ টিপ বৃষ্টি পড়ে বা বর্ষা লাগে বসে থাকলেই কিছু না কিছু খেতে ইচ্ছে করে। বিশেষ করে আমার তো ঝাল মুড়ি খেতে ইচ্ছে করে আর বৃষ্টি হলে আমি অনেক ঝাল মুড়ি খাই আপনার এই নুডুলস খাওয়া দেখে আমার নুডুলসের কথা মনে হয়ে গেল ,অনেক দিন নুডুলস খাওয়া হয়নি। আপনার এই নুডুলস রেসিপি টা দেখে এখনই তো নুডুলস খেতে ইচ্ছে করছে। সুন্দর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি।

 2 years ago 

আপু বৃষ্টি হলে ঝাল মিষ্টি যাই হোক যেকোনো ধরনের জিনিস খেতে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপু।

 2 years ago 

বিশেষ করে বৃষ্টির দিনে ভাজাপোড়া খেতে খুবই ভালো লাগে। যেহেতু বৃষ্টি হয়েছিল আপনার গরম গরম কিছু খেতে ইচ্ছে করতেছিল। যাক ভাইয়া যখন বড় নুডুলসের প্যাকেট নিয়ে আসলো আপনি ভেজে নিলেন। অনেক সুন্দর একটা মুহূর্ত আপনি আমাদের সাথে শেয়ার করলেন। অনেক ধন্যবাদ ভালো লাগলো পড়ে।

 2 years ago 

বৃষ্টির দিনে নুডুলস খেতে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপু।

 2 years ago 

নুডুলস আমার খুবই প্রিয় একটি খাবার। বৃষ্টির দিন হোক আর অন্য কোন দিন হোক খেতে বেশ ভালো লাগে। অনেক সুন্দর হয়েছে নতুন রান্না করা। আশা করি বেশ সুস্বাদু ছিল এই রেসিপি। এত সুন্দর একটি নুডুলস রান্না রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

এমনিতে আমার কাছেও নুডুলস ভীষণ ভালো লাগে তারপরে আবার বৃষ্টির দিনে সেই ছিল খাওয়ার অনুভূতি ‌।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 63953.57
ETH 1690.68
USDT 1.00
SBD 0.42