অরিগ্যামি: রঙিন কাগজের নকশা তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240601_222012~2.jpg

IMG_20240601_222308.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শনিবার ,১ জুন ২০২৪

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি বেশ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। অনেকদিন হলো আপনাদের সাথে রঙিন কাগজের নকশা তৈরি শেয়ার করা হয়নি। তাই আজকে খুব সুন্দর একটি নকশা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে আর তৈরি করতে পারিনা। তবে আজকে আমি যে নকশাটি তৈরি করেছি আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। কিভাবে আমি নকশাটি সম্পন্ন করলাম সেটা এখন শুরু করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
রঙিন কাগজ
কাঁইচি
কলম

IMG_20240601_220803~2.jpg

ধাপ-১

প্রথমে আমি প্রয়োজনীয় উপকরণগুলো গুছিয়ে নিলাম। তারপর চার কোনা আকৃতি সমান কাগজটি কোনাকুনিভাবে একটি ভাঁজ দিয়ে নিলাম।

IMG_20240601_220836~2.jpg

ধাপ-২

এরপর একইভাবে কোনাকুনি ভাবে আবারও একটি ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দেওয়ার পর আবারো আরেকটি ভাঁজ দিয়ে নিলাম এবার সম্পূর্ণ কাগজটি চার ভাঁজ হয়ে গেল।

IMG_20240601_220855~2.jpg

IMG_20240601_220912~2.jpg

ধাপ-৩

এরপর কাগজটি ঠিক মাঝখান দিয়ে সমান করে একটি ভাঁজ দিয়ে নিলাম। এভাবে ভাঁজ দিলে উপরে কিছু অংশ অবশিষ্ট হয়ে যাবে।

IMG_20240601_220939~2.jpg

ধাপ-৪

তারপর অবশিষ্ট অংশটুকু কাঁইচি দিয়ে কেটে দিলাম। তারপর কলম দিয়ে ইচ্ছেমতো ডিজাইন এঁকে দিলাম।

IMG_20240601_221122~2.jpg

IMG_20240601_221537~2.jpg

ধাপ-৫

সম্পূর্ণ ডিজাইন আঁকা হয়ে গেলে কাঁইচি দিয়ে খুবই সাবধানে কেটে নিতে হবে। কেননা নকশা তৈরীর এটাই সবথেকে প্রয়োজনীয় কাজ। কাটার সময় কোন রকম ভুল হয়ে যায় তাহলে আর সুন্দর নকশা হয় না।

IMG_20240601_221654~2.jpg

IMG_20240601_221902~2.jpg

ধাপ-৬

নকশা কাটা হয়ে গেলে এরপর প্রতিটি ভাঁজ পুনরায় খুলে ফেললাম। নকশা তৈরি করার সময় আমার কাছে সব থেকে ভালো লাগে এই ভাঁজ গুলো খোলার সময়টা। কেননা যখন আমি ভাঁজগুলো একে একে খুলে ফেলি তখন সুন্দর একটি নকশা তৈরি হয়ে যায় আর সেটা দেখতে খুবই ভালো লাগে।

IMG_20240601_222723-COLLAGE.jpg

ধাপ-৭

IMG_20240601_222012~2.jpg

IMG_20240601_222308.jpg

IMG_20240601_222220.jpg

IMG_20240601_222111.jpg

IMG_20240601_222041.jpg

IMG_20240601_222002.jpg

এই ছিল আমার আজকের রঙিন কাগজের নকশা। এই নকশাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করব বেশ ভালো লাগবে। আমি তো নকশাটি যখন দেখলাম তখন বিশ্বাসই করতে পারছিলাম না যেটা আমি তৈরি করেছি। সত্যি আমার তৈরি করা নকশার মধ্যে এটি আমার কাছে খুবই ভালো লেগেছিল। সবার সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

ওয়াও আপু আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি অরিগামি তৈরি করেছেন। এ ধরনের অরিগামী গুলো তৈরি করতে অবশ্য অনেক সাবধানতা অবলম্বন করতে হয় কারণ কাঁচি দিয়ে কাটার সময় একটু এদিক ওদিক হয়ে গেলেই পুরো অরিগামিটা নষ্ট হয়ে যায়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার মূল্যবান মতামত জানানোর জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানাতে আমার কাছেও বেশ ভালো লাগে ।আজ আপনি রঙিন কাগজ কেটে নকশা তৈরি করেছেন যেটি দেখতে সত্যি চমৎকার লাগছে। আর এই নকশাগুলো কাটার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হয়। একটু ভুল হলেই পুরো নকশাটি নষ্ট হবার সম্ভাবনা থাকে। আপনি বেশ সতর্কভাবেই কাজটি করেছেন দেখে ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি করায় কাটা সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হয়।

 2 years ago 

অনেকদিন পর আপনি আবারও কাগজের নকশা তৈরি করেছেন আর কাগজের সুন্দর একটি নকশা আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো। এই নকশাগুলো তৈরি করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। দারুন একটি নকশা শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

সময় পাইনা আপু তৈরি করার জন্য। আজ একটু সময় পেয়েছিলাম তাই নকশা তৈরি করে শেয়ার করলাম।

 2 years ago 

খুব সুন্দর একটি নকশা তৈরি করলেন আপু রঙ্গিন কাগজ দিয়ে। এত সুন্দর নকশা দেখে বেশ ভালো লাগলো। আমি মনে করি রঙিন কাগজ দিয়ে নকশা কাটা এত বেশি সহজ নয়। খুব সাবধানে সতর্কতার সাথে কেটে নিতে হয়। অবশেষে আপনি খুব সুন্দর ভাবে কেটে নিলেন। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আপনি আমাদের সাথে শেয়ার করে নিলেন ধন্যবাদ।

 2 years ago 

জি আপু এই নকশাগুলো কাটতে গেলে অনেক সমস্যা হয় ।যদি ভাঁজ বেশি দেওয়া হয়ে যায়। ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙিন কাগজের নকশা তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে আপু। কাগজের ভাজে কাগজ কেটে কিভাবে এমন সুন্দর নকশা তৈরি করতে হয় সেটা আমাদের মাঝে পর্যায়ক্রমে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজের নকশা তৈরি করতে হলে কাগজের ভাঁজ টা খুবই প্রয়োজনীয় একটি ধাপ। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি নকশা তৈরি করেছেন। নকশাটি দেখতে অনেক ভালো লাগছে। কিভাবে আপনি ভাঁজে ভাঁজে করেছেন এবং ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। খুব সুন্দর ভাবে বর্ণনাও করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ।শুভকামনা রইল।

 2 years ago 

আপু নকশা তৈরি করার ধাপ গুলো ভালোভাবে না বুঝালে তো সবাই বুঝতে পারে না তাই ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এই ধরনের নকশা গুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে দারুন একটি নকশা তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা নকশাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। খুবই নিখুঁতভাবে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কাছেও এই ধরনের নকশা গুলো তৈরি করতে এবং দেখতে খুবই ভালো লাগে।

 2 years ago 

রঙিন কাগজের নকশা তৈরি দেখে তো আমি মুগ্ধ হয়েছি। আসলে আপনার দক্ষতার পরিচয় দিয়েছেন আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে রঙিন কাগজ কেটে নকশা তৈরি করেছেন।অসংখ্য ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুভকামনা রইল।

 2 years ago 

আমার বাংলা কমিউনিটিতে বেশ কিছু ইউজার দেখছি এই ধরনের অরিগামি তৈরি করছে। আমিও এখানে অরিগামি তৈরি করতে অনেক পছন্দ করি। আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে তৈরি করেছেন এবং অনেক সুন্দর করে এর বর্ণনা দিয়েছেন। ফুলটি দেখতে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ অনেক সুন্দর একটি কাগজের ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন ভাইয়া এই ধরনের কাজগুলো প্রায় সবাই করে এই কমিউনিটিতে।

 2 years ago 

হ্যা একদম ঠিক বলেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 63331.28
ETH 1806.53
USDT 1.00
SBD 0.38