কবিতা আবৃত্তি ;( ভালোবাসি ভালোবাসি- সুনীল গঙ্গোপাধ্যায় )।
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ্ আমি ভালো আছি। ভালোবাসা শব্দটা আমাদের খুবই পরিচিত। এই ভালোবাসি শব্দটা ছোট হলেও সহজে কিন্তু কাউকে বলা যায় না। পাশাপাশি এটা অনূভব করতে গেলে ধারণ করতে গেলে অন্যরকম একটা অনূভুতির সৃষ্টি হয়। আমরা এমন অনেকে আছি যারা অনূভব করি সমুদ্র সমান কিন্তু প্রকাশ করতে পারি মাএ এক ফোঁটা। বিশেষ করে পুরুষেরা। তাদের ভালোবাসা অসীম হলেও তারা কিন্তু প্রকাশ করতে পারে না। পুরুষের ভালোবাসা খুবই সুন্দর। পুরুষ রা ভালোবাসা প্রকাশ করে ধারণ করে মনে প্রাণে এবং সেই অনুযায়ী দায়িত্ব পালন করে যায়।
কবিতা এবং ভালোবাসা যেন একে অপরের সাথে মিলে যায়। আজ আপনাদের সাথে একটা কবিতা শেয়ার করে নিব। এবং কবিতা টার মূল বক্তব্য কিন্তু ভালোবাসা নিয়ে। এইজন্যই একটু ভালোবাসার কথা বলে নিলাম আর কী হা হা। কবিতা টা লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়।
- ভালোবাসি ভালোবাসি
- সুনীল গঙ্গোপাধ্যায়
ধরো কাল তোমার পরীক্ষা,
রাত জেগে পড়ার টেবিলে বসে আছ,
ঘুম আসছে না তোমার
হঠাত করে ভয়ার্ত কন্ঠে উঠে আমি বললাম-
ভালবাস? তুমি কি রাগ করবে?
নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে,
ভালবাসি, ভালবাসি.
ধরো ক্লান্ত তুমি, অফিস থেকে সবে ফিরেছ,
ক্ষুধার্ত তৃষ্ণার্ত পীড়িত..
খাওয়ার টেবিলে কিছুই তৈরি নেই,
রান্নাঘর থেকে বেরিয়ে ঘর্মাক্ত আমি
তোমার হাত ধরে যদি বলি- ভালবাস?
তুমি কি বিরক্ত হবে?
নাকি আমার হাতে আরেকটু চাপ দিয়ে বলবে
ভালবাসি, ভালবাসি..
ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি,
সবেমাত্র ঘুমিয়েছ তুমি
দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম
ব্যস্ত হয়ে তোমাকে ডাক দিয়ে যদি বলি-
ভালবাস?
তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে?
নাকি হেসে উঠে বলবে
ভালবাসি, ভালবাসি..
ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি
দুজনে,মাথার উপর তপ্ত রোদ,
বাহন পাওয়া যাচ্ছেনা এমন সময়
হঠাত দাঁড়িয়ে পথ রোধ করে যদি বলি-ভালবাস?
তুমি কি হাত সরিয়ে দেবে?
নাকি রাস্তার সবার দিকে তাকিয়ে
কাঁধে হাত দিয়ে বলবে
ভালবাসি, ভালবাসি..
ধরো শেভ করছ তুমি,গাল কেটে রক্ত পড়ছে,
এমন সময় তোমার এক ফোঁটা রক্ত হাতে নিয়ে
যদি বলি-ভালবাস?
তুমি কি বকা দেবে?
নাকি জড়িয়ে তোমার গালের রক্ত আমার,
গালে লাগিয়ে দিয়ে খুশিয়াল গলায় বলবে
ভালবাসি, ভালবাসি..💛
ধরো খুব অসুস্থ তুমি,জ্বরে কপাল পুড়েযায়,
মুখে নেই রুচি, নেই কথা বলার অনুভুতি,
এমন সময় মাথায় পানি দিতে দিতে
তোমার মুখের দিকে তাকিয়ে যদি বলি-ভালবাস?
তুমি কি চুপ করে থাকবে?
নাকি তোমার গরম শ্বাস আমার
শ্বাসে বইয়ে দিয়ে বলবে ভালবাসি, ভালবাসি..
ধরো যুদ্ধের দামামা বাজছে ঘরে ঘরে,ধরো কাল তোমার পরীক্ষা,
রাত জেগে পড়ার টেবিলে বসে আছ,
ঘুম আসছে না তোমার
হঠাত করে ভয়ার্ত কন্ঠে উঠে আমি বললাম-
ভালবাস? তুমি কি রাগ করবে?
নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে,
ভালবাসি, ভালবাসি.
ধরো ক্লান্ত তুমি, অফিস থেকে সবে ফিরেছ,
ক্ষুধার্ত তৃষ্ণার্ত পীড়িত..
খাওয়ার টেবিলে কিছুই তৈরি নেই,
রান্নাঘর থেকে বেরিয়ে ঘর্মাক্ত আমি
তোমার হাত ধরে যদি বলি- ভালবাস?
তুমি কি বিরক্ত হবে?
নাকি আমার হাতে আরেকটু চাপ দিয়ে বলবে
ভালবাসি, ভালবাসি..
ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি,
সবেমাত্র ঘুমিয়েছ তুমি
দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম
ব্যস্ত হয়ে তোমাকে ডাক দিয়ে যদি বলি-
ভালবাস?
তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে?
নাকি হেসে উঠে বলবে
ভালবাসি, ভালবাসি..
ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি
দুজনে,মাথার উপর তপ্ত রোদ,
বাহন পাওয়া যাচ্ছেনা এমন সময়
হঠাত দাঁড়িয়ে পথ রোধ করে যদি বলি-ভালবাস?
তুমি কি হাত সরিয়ে দেবে?
নাকি রাস্তার সবার দিকে তাকিয়ে
কাঁধে হাত দিয়ে বলবে
ভালবাসি, ভালবাসি..
ধরো শেভ করছ তুমি,গাল কেটে রক্ত পড়ছে,
এমন সময় তোমার এক ফোঁটা রক্ত হাতে নিয়ে
যদি বলি-ভালবাস?
তুমি কি বকা দেবে?
নাকি জড়িয়ে তোমার গালের রক্ত আমার,
গালে লাগিয়ে দিয়ে খুশিয়াল গলায় বলবে
ভালবাসি, ভালবাসি..💛
ধরো খুব অসুস্থ তুমি,জ্বরে কপাল পুড়েযায়,
মুখে নেই রুচি, নেই কথা বলার অনুভুতি,
এমন সময় মাথায় পানি দিতে দিতে
তোমার মুখের দিকে তাকিয়ে যদি বলি-ভালবাস?
তুমি কি চুপ করে থাকবে?
নাকি তোমার গরম শ্বাস আমার
শ্বাসে বইয়ে দিয়ে বলবে ভালবাসি, ভালবাসি..
ধরো যুদ্ধের দামামা বাজছে ঘরে ঘরে,
প্রচন্ড যুদ্ধে তুমিও অঃশীদার,
শত্রুবাহিনী ঘিরে ফেলেছে ঘর,
এমন সময় পাশে বসে পাগলিনী আমি
তোমায় জিজ্ঞেস করলাম- ভালবাস?
ক্রুদ্ধস্বরে তুমি কি বলবে যাও?
নাকি চিন্তিত আমায় আশ্বাস দেবে,
বলবে ভালবাসি, ভালবাসি..
ধরো দূরে কোথাও যাচ্ছ তুমি,
দেরি হয়ে যাচ্ছে,বেরুতে যাবে,
হঠাত বাধা দিয়ে বললাম-ভালবাস?
কটাক্ষ করবে?
নাকি সুটকেস ফেলে চুলে হাত বুলাতে বুলাতে বলবে
ভালবাসি, ভালবাসি..
ধরো প্রচন্ড ঝড়,উড়ে গেছে ঘরবাড়ি,🏫
আশ্রয় নেই বিধাতার দান এই পৃথিবীতে,
বাস করছি দুজনে চিন্তিত তুমি,
এমন সময় তোমার
বুকে মাথা রেখে যদি বলি ভালবাস?
তুমি কি সরিয়ে দেবে?
নাকি আমার মাথায় হাত রেখে বলবে
ভালবাসি, ভালবাসি..
ধরো সব ছেড়ে চলে গেছ কত দুরে,
কবিতা আবৃত্তি
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ আপনি আজকে আমাদের মাঝে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বেশ দারুন একটি কবিতা আবৃত্তি করে শেয়ার করেছেন। আপনার আবৃতি কবিতা আমার কাছে সত্যি বেশ দারুন লেগেছে। এত সুন্দর ভাবে চমৎকার কন্ঠে কবিতাটি আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
এটা ভাইয়া শুধু পুরুষের ক্ষেত্রে নয় মেয়েদের ক্ষেত্রেও হয়ে থাকে। অনেকেই ভালোবাসি কথাটি খুব সহজেই প্রকাশ করতে পারে। আবার অনেকে আছেন চাপা স্বভাবের তারা সহজে প্রকাশ করতে পারে না। আপনি ঠিক বলছেন ভালোবাসি কথাটি খুবই ছোট হলেও এর অনুভূতি কিংবা অর্থ অনেক বেশি। আপনি চমৎকার একটি কবিতা আবৃত্তি করে শেয়ার করলেন অনেক ভালো লেগেছে।
আপনি তো খুব সুন্দর করে সুনীল গঙ্গোপাধ্যায় এর ভালোবাসি ভালোবাসি কবিতাটি আমাদের মাঝে আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনে অনেক ভালো লাগলো। কবিতা আবৃত্তি করতে হলে ধৈর্য এবং সাহস দুটোই লাগে। খুব চমৎকার কবিতাটি আমাদের মাঝে আবৃত্তি করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
এটা সত্যি ভালোবাসি কথাটা তেমন বলা হয় না।যতটা আমরা ভালোবাসি।কবিতাটি সুন্দর আবৃত্তি করলেন।চমৎকার একটি কবিতা আবৃত্তি শুনতে পেলাম আজ আপনার কন্ঠে।অসংখ্য ধন্যবাদ ভাইয়া আজ বড় একটি কবিতা আবৃত্তি শেয়ার করার জন্য।