কয়েকটা ফলের সমন্বয়ে সানসেট মকটেল রেসিপি। (ফ্রুট জুস রেসিপি)

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

IMG-20240416-WA0012.jpg

আজ আপনাদের মাঝে আজকে আমি শরবতের একটি রেসিপি নিয়ে এসেছি। মূলত আমার বাংলা ব্লগের চলমান কন্টেস্ট নিয়েই আপনাদের মাঝে হাজির হয়েছি।গরমের সময়ে সবাই একটু ঠান্ডা কিছু খেতে চায়। আর শরবত বা জুস হলে সবদিক দিয়ে ঘাটতি পূরণ হয়। শরীর হাইড্রেট করে তার পাশাপাশি তৃষ্ণা মেটায়।

IMG-20240416-WA0029.jpg

IMG-20240416-WA0028.jpg

আর আজকে আপনাদের মাঝে আমি স্পেশাল একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি কয়েকটা ফল দিয়েই করেছি। এক্ষেত্রে আমি তরমুজ, নাশপাতি,মাল্টা আর লেবু ব্যবহার করেছি। এক্সট্রাভাবে কোনো চিনি ব্যবহার করি নি।আর এজন্যই এটা অনেক বেশি হেলদি হবে। আমার আজকের রেসিপিটার নাম হলো সানসেট মকটেল।এই নামটা দেয়ার কারণ হলো সূর্যাস্তের সময় আকাশ যেমন লাল-হলুদে বর্ণিল থাকে ঠিক তেমনি এই শরবতের কালারটাও ঠিক লাল হলুদে মিশ্রিত।আর দেখতে একদম সানসেটের মূহুর্তই লাগে। আর সুগারলেস হওয়ার কারণে যে কেউই খেতে পারবে অনায়াসে।যাইহোক এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না,অবশ্যই মতামত জানাবেন।

IMG-20240416-WA0015.jpg

IMG-20240416-WA0019.jpg

IMG-20240416-WA0021.jpg

আজকের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ

উপকরণপরিমাণ
তরমুজ১টি
মাল্টা৩টি
লেবু২টি
নাশপাতি১টি
স্প্রাইট১ কাপ
পুদিনা পাতাপরিমাণ মত

IMG-20240416-WA0033.jpg

প্রথম ধাপ

প্রথমে তরমুজ এর খোসা থেকে আলাদা করে কেটে নিলাম।তারপর ছোট ছোট টুকরো করে তরমুজ কেটে নিলাম।

IMG-20240416-WA0010.jpg

দ্বিতীয় ধাপ

এইধাপে তরমুজের কালো বীজ গুলা আলাদা করে নিলাম। তারপরে এগুলো ভালোভাবে হাতলের সাহায্যে জুস করে নিলাম।

IMG-20240416-WA0001.jpg

তৃতীয় ধাপ

৩টি মাল্টা কেটে নিলাম ছোট ছোট করে। তারপর এগুলোকে হাত দিয়ে চেপে রস করে নিলাম।

IMG-20240416-WA0008.jpg

চতুর্থ ধাপ

এই ধাপে নাশপাতির খোসা ছাড়িয়ে নিলাম এবং ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। তারপর এগুলো ব্লেন্ড করে নিলাম।

IMG-20240416-WA0009.jpg

পঞ্চম ধাপ

এখন দুটো গ্লাসের মধ্যে দুটো করে লেবুর স্লাইস দিয়ে দিলাম।

IMG-20240416-WA0005.jpg

ষষ্ঠ ধাপ

এখন চার পাতা যুক্ত পুদিনা পাতা দিয়ে দিলাম দুটো গ্লাসের মধ্যে। তারপর একটি হাতলের সাহায্যে পুদিনা পাতা এবং লেবু চেপে রস করে নিলাম।

IMG-20240416-WA0006.jpg

সপ্তম ধাপ

তারপর প্রথমে একটি গ্লাসের মধ্যে তরমুজের জুস ধীরে ধীরে ঢেলে দিলাম।

IMG-20240416-WA0007.jpg

অষ্টম ধাপ

তারপর কিছুটা স্প্রাইট দিয়ে দিলাম। এরপরে নাশপাতির জুস দিয়ে দিলাম কিছুটা পরিমাণ।

IMG-20240416-WA0002.jpg

নবম ধাপ

এইধাপে আমি মাল্টার জুস উপরের দিকে দিয়ে দিলাম। দুটো গ্লাসেই একইভাবে ধাপে ধাপে সবগুলো জুস দিয়ে দিলাম। সর্বশেষে লেবুর রস দিয়ে দিলাম দুটো গ্লাসের মধ্যে।আর বরফ কিউব দিয়ে দিলাম।

IMG-20240416-WA0003.jpg

দশম ধাপ

তারপর দুটো মাল্টার স্লাইস দিয়ে দিলাম গ্লাসের কিনারায়। একটি করে লেবুর স্লাইস উপরে দিয়ে দিলাম আর সাথে পুদিনা পাতা দিয়ে দিলাম।
IMG-20240416-WA0004.jpg

পরিবেশন

IMG-20240416-WA0013.jpg

IMG-20240416-WA0016.jpg

IMG-20240416-WA0014.jpg

IMG-20240416-WA0017.jpg

IMG-20240416-WA0018.jpg

IMG-20240416-WA0027.jpg

IMG-20240416-WA0025.jpg

IMG-20240416-WA0024.jpg

IMG-20240416-WA0023.jpg

IMG-20240416-WA0020.jpg

আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না কিন্তু।সবার মন্তব্যের অপেক্ষায় রইলাম।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে বেশ ভালো লাগলো। শরবতের নাম টা একদম পারফেক্ট হয়েছে। শরবতের কালার আসলেই সূর্যাস্তের পর আকাশ যেরকম দেখা যায় সেরকম দেখাচ্ছে। দারুন একটি শরবতে রেসিপি শেয়ার করেছেন আপু। আর যেহেতু এক্সট্রা কোন চিনি ব্যবহার করেননি তাই অনেক বেশি হেলদি হবে এটা। খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপু লোভনীয় একটি শরবতের রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

এক্সট্রা চিনি ব্যবহার না করে তৈরি করলে আসলে সব কিছুই হেলদি হয়, ধন্যবাদ আপু।

 2 years ago 

কয়েকটি ফলের সমন্বয়ে খুবই মজাদার শরবত তৈরি করেছেন। আসলে আপনার রেসিপির পরিবেশন দেখে আমার খুবই ভালো লাগে। এত সুন্দর ভাবে পরিবেশন করেন, যা দেখে যেন খেতে খুবই ইচ্ছা করছে।অসাধারণ ভাবের এই রেসিপি তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া মন্তব্য পেয়ে ভালো লাগলো।

 2 years ago 

প্রতিযোগিতা অংশগ্রহণ করা দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল, বিভিন্ন ফলের সমন্বয়ে এই সুস্বাদু এবং ইউনিক শরবত রেসিপি তৈরি করেছেন, দেখেই মজাদার মনে হচ্ছে।

 2 years ago 

জ্বী ভাইয়া খুব মজা হয়েছিল কয়েকটি ফলে সমন্বয়ে শরবত।

 2 years ago 

আপু আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার তৈরি করা শরবত এর রেসিপি টা দারুন হয়েছে। ডেকোরেশন টা অনেক সুন্দর ভাবে করেছেন। সব মিলিয়ে প্রতিযোগিতার পোস্ট অসাধারণ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু ‌

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। ভালো লাগলো আপনার মন্তব্য দেখে।।

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লাগলো।খুবই চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন আপু।আপনার রেসিপিটি দেখতে বেশ লোভনীয় হয়েছে।দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে।প্রতিটা ধাপ খুবই নিখুঁতভাবে তুলে ধরেছেন আপু।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু এই শরবত রেসিপি খুব মজা হয়েছিল। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সানসেট মকটেল রেসিপি দেখে তো মনে হচ্ছে একটু খেয়ে দেখি। যে গরম পড়েছে এক গ্লাস খেলে শরীর পুরো শিথিল হয়ে যাবে। আপনার রেসিপির ছবি এবং পরিবেশেন দেখে ভালো লাগলো। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আপনাকে আপু। শুভ কামনা রইলো ভালো কিছু হবে ইনশাআল্লাহ।

 2 years ago 

এই গরমে সানসেট মকটেল যদি ঠান্ডা ঠান্ডা খাওয়া যায় তাহলে আসলেই একদম তৃপ্তি পাবেন।

 2 years ago 

আপনি দেখতে অনেক সুন্দর ফলের জুস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশি ভালো লাগলো এই কনটেস্টে আপনার অংশগ্রহণ দেখে। অনেক সুন্দর হয়েছে আপনার জুস তৈরি করা। আশা করি অনেক সুস্বাদু ছিল।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

আপনার তৈরি শরবত যেমন ইউনিক ছিল, তেমনি শরবতের নামও অনেক সুন্দর এবং ইউনিক ছিল। আপনি এই শরবতের মধ্যে কোন চিনি ব্যবহার করেননি। এই বিষয়টা আমার কাছে বেশি ভালো লেগেছে। চিনি খাওয়া এমনিতেই আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। শুধুমাত্র চিনি না মিষ্টি জাতীয় যেকোনো কিছুই ভালো না খাওয়া। এটা কিন্তু অনেক বেশি হেলদি। একে তো চিনি দেননি, অন্যদিকে শুধুমাত্র ফল দিয়ে তৈরি করেছেন। সব মিলিয়ে একেবারে দুর্দান্ত লেগেছে আপনার অংশগ্রহণ এবং শরবত তৈরি। ডেকোরেশন টাও ছিল জাস্ট অসাধারণ।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহ প্রদান করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 61943.49
ETH 1656.22
USDT 1.00
SBD 0.47