জেনারেল রাইটিং || সবার জীবন সমান নয়

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগ



আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করবো। আজকে আপনাদের সাথে সবার জীবন সমান নয় শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক জেনারেল রাইটিং শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি জেনারেল রাইটিং আপনাদের মাঝে শেয়ার করলাম।


1000066174.jpg

Source


আজকের যে জেনারেল রাইটিংটি আমি আপনাদের মাঝে শেয়ার করব সেটি আপনাদের অনেক ভালো লাগবে৷ আসলে এরকম একটি বিষয় নিয়ে লেখার প্রতি যখন আমার আগ্রহ জন্ম নিল তখন আমার কাছে অনেকটাই ভালো লেগেছিল৷ আসলে এরকমের চিন্তা যখন আমার মাথার মধ্যে এসেছিল তখন ভেবেছিলাম যে যখন আমি এই জেনারেল রাইটিং শেয়ার করব৷ আপনাদের কাছেও এই জেনারেল রাইটিং অনেক বেশি পরিমাণে পছন্দ হবে৷ আজকের এই জেনারেল রাইটিং এর মূল বিষয়টি হচ্ছে কিছু মানুষদেরকে নিয়ে যাদের মাঝে জীবন সম্পর্কে কিছু কথা আমি আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করব৷ হয়তো আপনারা অনেকে এই জেনারেল রাইটিং এর টাইটেল দেখে বুঝে ফেলেছেন যে আমি কি সম্পর্কে কথা বলতে যাচ্ছি৷ আসলে অনেক মানুষই রয়েছেন যারা তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছেন৷ বিভিন্ন ধরনের কাজের মধ্যেই তাদের জীবন সীমাবদ্ধ। তারা সবসময় চেষ্টা করছে নিজেদের কাজ করে অন্যকে সমৃদ্ধ করে দেওয়ার এবং এই কাজের প্রশস্ততা প্রতিনিয়ত বৃদ্ধি করে তোলার৷



আসলে এমন অনেক মানুষ আছে তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য ছোট কাজ করে থাকে। আবার এমন অনেক মানুষ আছে যারা তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য বড় ধরনের কাজ করে থাকে৷ বড় পর্যায়ের কাজ করার মাধ্যমে তাদের সম্মান অনেকটাই বেশি থাকে। তবে এরকম মনে করার কারো জন্য ঠিক নয়৷ সব কাজের প্রতি আমাদেরকে সম্মান প্রদান করতে হবে৷ এই সম্মান যদি আমরা না দিতে পারে তাহলে আমাদের নিজেদের মানসিকতার মধ্যে কোনো না কোনো সমস্যা রয়েছে৷ যদি আমরা সব কাজে সম্মান দিতে পারি তাহলে আমরা মনে করব যে আমাদের নৈতিকতা ঠিক রয়েছে। তাই যেকোনো ধরনের ছোট বড় কাজ হোক না কেন সব কিছুর প্রতি আমাদেরকে অনেক শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে এবং অনেক সম্মান করে সকলের সাথে কথা বলতে হবে ৷ যে ব্যক্তি কোন ছোট পর্যায়ের কাজ করে সেই ব্যক্তি যেরকম কাজ করছে চুরি করছে না, ঠিক তেমনি যারা কোন বড় পর্যায়ে কাজ করছে তারাও কাজ করেই তাদের জীবিকা নির্বাহ করছে৷ কোন ধরনের চুরি করছে না৷ তাই কাজ ছোট হোক কিংবা বড় হোক সবাইকে সম্মান করে যেতে হবে৷


আসলে যারা ছোট কাজ করে তারা মনে করেন যে আমরা যেহেতু ছোট কাজ করি তাহলে আমরা এখন তেমন একটা সম্মান মর্যাদা পাওয়ার ব্যক্তি হয়ে উঠিনি৷ আসলে এই ধারণা একেবারেই ভুল৷ কখনোই মনের মধ্যে কোনো ভুল ধারণা পোষণ করা উচিত নয়৷ সবসময় তাদের মনের মধ্যে এই বিষয়টি রাখা উচিত যেন তারা সব সময় কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছে তাই তাদের কাজের যে সম্মান রয়েছে৷ তারা সে সম্মান পাবে। আর যারা বড় পর্যায়ে কাজ করে থাকেন তারা ভাবেন যে আমরা যেহেতু এত পড়াশোনা এবং কষ্ট করে উচ্চপদস্থ পদে এসেছি তাই আমাদেরকে সম্মান করতেই হবে এরকম অনেক মানুষের রয়েছেন৷ তবে এই চিন্তাধারা কখনোই ঠিক নয়৷ আমাদের উচিত সবসময় সবাইকে সম্মান করা এবং এই মানসিকতা পরিবর্তনের মূল বিষয়টি আমরা যদি বুঝতে পারি তাহলেই আমাদের জীবন সুন্দর হবে৷ তাই সবসময়ই সকল কাজকে এবং সকলকে সম্মান করা উচিত৷ কাজকে কোনভাবেই ছোট করে দেখা উচিত নয়৷


এমন অনেক মানুষ আছেন যারা তাদের জীবিকা নির্বাহ করার জন্য কোন ধরনের শখ পূরণ করতে পারেন না৷ একইসাথে এমন অনেক মানুষ আছে যারা সব সময় ব্যস্ত থাকে। ঠিক সেরকম একটি জায়গার কথা বলা যাক৷ যেসকল পর্যটন কেন্দ্রগুলো রয়েছে যেখানে আমরা প্রতিনিয়ত ভ্রমণ করে থাকি৷ সেখানে আমরা যেমন সকলে উপভোগ করার জন্য যাই৷ ঠিক সেখানেই কিছু মানুষ থাকে তাদের জীবিকা নির্বাহ করার জন্য কাজ করে থাকে৷ অথচ তারা সেই স্থানে থাকার পরেও তারা কখনোই হয়তো সেখানে ঘুরতে যাইনি অথবা কোন ধরনের শখ পূরণ করতে পারেনি৷ আসলে এরকম ঘটনা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় দেখা যায়৷ যেখানেই আমরা কোন ধরনের শখ পূরণ করি অথবা কোন কাজ করি সেক্ষেত্রে আমরা তাদের এই কষ্ট দেখতে পাই৷ তারা যেভাবে কষ্ট করে তাদের জীবন অতিবাহিত করছে তা থেকে সকলেরই কষ্ট হয়। তবে এমন অনেক মানুষ রয়েছে যারা তাদের কষ্টের কাজকে একটু প্রতারণামূলক কাজের ভিতরে পরিবর্তন করতে চায়৷ তারা চায় যেহেতু এখন তারা এখানে একটি ভালো পর্যায় অবস্থান করে ফেলেছে তাই তারা মানুষকে যদি এখন কোনভাবে ধোঁকা দিতে পারে তাহলেই তাদের জীবন সেটেল হয়ে যাবে৷ এরকম অনেক ঘটনা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি৷ তাই আমাদের উচিৎ সবকিছু নিয়ে সচেতন হওয়া এবং সব সময় এরকম মানুষদের কাছ থেকে দূরে থাকা৷ যাতে আমরা কোন ধরনের প্রতারণার শিকার না হই৷ একইসাথে এমন কিছু ভালো মানুষের সাহায্য করাটাও হয়তো আমাদের জন্য ভালো হবে৷ আজকে এই পর্যন্ত৷



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিজেনারেল রাইটিং
ফটোগ্রাফার@bijoy1
ডিভাইসSamsung Galaxy M34 5g
তারিখ১২.০৭.২০২৪
লোকেশনফেনী,বাংলাদেশ

আজকে এই পর্যন্তই। আশাকরি আপনাদের সবার কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। ইনশা আল্লাহ দেখা হবে নতুন একটি পোস্টে।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমি কে?

20240306_081102.jpg

🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার প্রতি ভালোবাসা সবসময় আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যাওয়ার জন্য।

 2 years ago 

প্রতিটা মানুষের মুখের চেহারা ভিন্নতা রয়েছে, ঠিক তেমনি মানুষের মনেরও ভিন্নতা রয়েছে। মানুষের জীবনযাত্রা চলার পথও ভিন্নতা রয়েছে। কোন মানুষের জীবনে এক নয় আবার সমানভাবেও চলে না। সৃষ্টিকর্তা এক একজন মানুষকে এক এক ভাবে চলার ক্ষমতা দিয়েছেন। আপনি সবার জীবনে এক নয় নিয়ে খুব চমৎকার লিখেছেন ভাই পড়ে ভালো লাগলো ধন্যবাদ।

 2 years ago 

সবসময় সুন্দর সুন্দর মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বেশ দারুন তো। আপনি তো একেবারে আমার মনের কথা দিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন। আমিও তো আপনার মত করে বলি সবার জীবন সমান নয়। কিন্তু এই কথাটিই কেউ বুঝতে চায় না। আবার মানতেও চায় না। তবে একটি কথা না বললে নয় যে যে সকল মানুষ ব্যস্ত থাকে এবং তাদের সখ পূরণ করতে পারে না তাদের মধ্যে মনে হয় আমি নিজেও একজন।

 2 years ago 

খুব খুশি হলাম আপনার এই সুন্দর মন্তব্যটি পড়ে।
অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আজকে আপনি খুব মূল্যবান একটি পোস্ট করেছেন। আসলে সবার জীবন সমান নয়। কাজের ক্ষেত্রে দেখা যায় কেউ বড় কেউ ছোট কাজ করে। তবে আমরা চিন্তা করতে হবে আমরা সবাই মানুষ। আর মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করলে সবকিছু সমান। তবে মেধা এবং যোগ্যতার কারণে মানুষের মধ্যে অনেক ধরনের তফাৎ দেখা যায়। আশার আচরণের কারণও দেখা যায়। আর বিধাতা মানুষকে এক এক জায়গায় এক এক গুণ দিয়েছে। সুন্দর একটি পোস্ট লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ জানাই আমার এই পোস্টে আপনার সুন্দর ও মূল্যবান মন্তব্য শেয়ার করার জন্য।

 2 years ago 

আমিও এটাই মনে করি যারা যে কাজ করুক না কেন প্রতিটি কাজের প্রতি সম্মান দেওয়া উচিত। কারণ যার যোগ্যতা যেমন তার কাজের ধরনও তেমন। এক্ষেত্রে অহংকার করা কিংবা নিজেকে অনেক বড় চোখে দেখা একদম আমাদের জন্য উচিত নয়। কারণ সৃষ্টিকর্তা চাইলে হঠাৎ করে একদম নিচে নামিয়ে দিতে পারেন। অথবা সৃষ্টিকর্তা চাইলে একজন মানুষকে অনেক উচ্চপদে নিয়ে যেতে পারেন। আপনার লেখাগুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল।

 2 years ago 

একেবারে সঠিক কিছু কথা আপনার এই মন্তব্যের মধ্যে ফুটিয়ে তুলেছেন। অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমি প্রায়ই একটা কথা বলি আবার নিজেও ব‍্যাপার টা উপলব্দি করি মানুষের জীবন খুবই অপ্রত্যাশিত। একদিক থেকে দেখতে গেলে কেউই তার বতর্মান অবস্থা নিয়ে সুখী না। অথচ আপনি আমি যে জায়গা টাই আছি সেটা কারো না কারো কাছে কিন্তু স্বপ্ন। মানুষের জীবনের এই পার্থক্য থাকবেই। সুন্দর লিখেছেন ভাই।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটি মন্তব্য আমার এই পোস্টে শেয়ার করার জন্য।

 2 years ago 

আজ আপনি অনেক মূল্যবান একটি পোস্ট করেছেন ভাইয়া। আসলে আপনি ঠিকই বলেছেন সবার জীবন সমান নয়। আমি মনে করি যে যায় কাজ করুক না কেন কাজের প্রতি সম্মান দেওয়া উচিত। তবে মেধা এবং যোগ্যতার কারণে মানুষের মধ্যে অনেক ধরনের তফাৎ দেখা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার একটি গল্প লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার এই পোস্টটি পড়ে খুব সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে স্বাদুবাদ জানায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 61485.93
ETH 1592.52
USDT 1.00
SBD 0.47