নিজেদের পরিবারে বাহিরের মানুষ কথা বললে সেই পরিবার কখনও সুখী হতে পারে না।
আমরা এমন একটি সমাজে বসবাস করি যেখানে দাঁড়িয়ে মানুষ সৎ যুক্তি দেওয়ার চেয়ে অসৎ যুক্তি বেশি দেখায়। একজন মানুষ নিজের পরিবারের সাথে সুখে থাকলে অনেক মানুষের চোখে লাগে। কিছু কিছু মানুষ আছে একটি মানুষ তার নিজের পরিবারের সাথে সুখে আছে দেখতে পারে না। এমন মানুষ কিন্তু আমাদের সমাজে আমরা অনেক দেখতে পাই।
তবে এই অসৎ যুক্তির কথা গুলো যে সকল মানুষ শুনে থাকে তাদের সংসারে শান্তির চলে অশান্তি বেশি আসে। কারণ নিজের পরিবারে যখন অন্য মানুষ কথা বলে তার কথা শোনা হয় কখনো সেই পরিবার ভালো থাকতে পারে না। তাই আমাদের সব সময় ভাবতে হবে আমরা কি করছি কারন আমাদের সবার নিজস্ব একটি বুদ্ধি আছে।
অনেক মানুষ আছে এমন ভাবে বলবে যেখানে নিজের লাভ নিজের ভবিষ্যৎ উজ্জ্বল। কিন্তু সেই অসৎ যুক্তি গুলো যখন শোনা হয় দিন শেষে দেখা যায় সব চেয়ে খারাপ মানুষ সেই। কথায় আছে অন্য মানুষের বুদ্ধিতে কোটিপতি হওয়ার চেয়ে নিজের বুদ্ধিতে ফকির হওয়া অনেক ভালো। আমি এই উদাহরণ টি অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি আমার ব্যক্তিগত জীবনে।
কারণ আমরা যদি সব সময় নিজেদের ভালো নিজেদের ভবিষ্যতের চিন্তা করি তাহলে পরিবার কাকে নিয়ে বলবো। আমরা একটি সুখী পরিবার বলতে কি বুঝি। বাবা মা ভাই বোন দাদা দাদী নানা-নানী স্ত্রীর সন্তান এবং আত্মীয়স্বজন নিয়ে একটি সুখী পরিবার হয়। কখনো আমি মনে করি না স্বামী স্ত্রী সন্তান নিয়ে একটি সুখী পরিবার হয়।
কারণ যে পরিবারে ভালোবাসা থাকে না সেই পরিবার কখনো সুখী হতে পারে না। যে পরিবারে ভালোবাসা থাকে সেই পরিবারে মানুষ অনেক বেশি থাকে। যে পরিবারে ভালোবাসা থাকে না সে পরিবারে মানুষ থাকে না। কারণ পরিবারের মধ্যেও যদি ভালোবাসা থাকতো তাহলে বাবা-মা ভাই-বোন সবাইকে নিয়ে থাকতো। পরিবারের মধ্যে ভালোবাসা নেই বলে স্ত্রীর সন্তান নিজে সুখী পরিবার বলে। এই কথা গুলো আমার নিজের ব্যক্তিগত ভাবে মনে হয়।
কারন আমরা যদি সব সময় ভাবি আমার স্ত্রী সন্তান নিয়ে আমি সুখী পরিবার। তাহলে আমাদের মধ্যে ভালোবাসা জিনিসটা থাকল কি ভাবে। ভালোবাসা শক্ত হয় সবাই এক সাথে এক জায়গায় বসবাস করলে। ভালোবাসা শক্ত হয় একটি পরিবারে পরিবারের সদস্যর সুখ-দুঃখে পাশে দাঁড়ালেন। ভালোবাসা শক্ত হয় সব দুঃখ কষ্ট গুলো নিজেদের মধ্যে ভাগ করে নিলে।
এই ভালোবাসার পরিবারটি অনেক মানুষ পছন্দ করে না। যে সকল মানুষ পছন্দ করে না তারাই অসৎ যুক্তি দেখায়। এই পরিবারের সুন্দর ভালোবাসাটি নষ্ট করতে চাই। অনেক মানুষ কিন্তু এই অসৎ যুক্তি গুলো শুনে নিজের সুন্দর সাজানো ভালোবাসার সংসারটি নষ্ট করে ফেলে। আমি মনে করি পরিবারের সদস্যদের মধ্য সমস্যা হলে বাইরের মানুষ না জানিয়ে নিজেদের মধ্যে সমাধান করাটাই উত্তম।
কারণ একটি পরিবারে সমস্যা হবে না এমন কথা কেউ বলতে পারে না। তবে সেই সমস্যাটি নিজেদের পরিবারের মধ্য থেকে সমাধান করলে ভালো হয়। সম্পর্কর মধ্যে কখনো ফাটল ধরে না। যখন অন্য মানুষএই সমস্যা দেখবে তখন সে চাইবে কি ভাবে আরো সমস্যা বেশি করা যায়। অবশ্যই আজ এই কথা গুলো বলছি কোন না কোন কারণ নিজের ব্যক্তিগত ভাবে জড়িয়ে আছে।
আমি এমন একটি সমস্যার মধ্য দিয়ে দিনের পর দিন পার করছি। যেখানে দাঁড়িয়ে আমি না পারছি সহ্য করতে না পারছি কিছু বলতে। মাঝে মাঝে মনে হয় এমন সমস্যার মধ্যেও আর থাকবো না। তবে এই সময়ে কোন একটি মানুষ এসে পাশে দাঁড়িয়ে একটি ভালো যুক্তি দেবে এমন মানুষ আমি খুঁজে পেলাম না। কিন্তু সমস্যাটি আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়ার মানুষ আমি অনেক খুঁজে পেয়েছি। তারা জানে আমাদের একটি সুন্দর পরিবার ছিলো এই পরিবারটি নষ্ট করতে হবে কি ভাবে।
গতকাল রাতে দুটি চোখের পাতা এক জায়গায় করতে পারি নাই। নিজের ব্যক্তিগত ভাবে নিজের পরিবারে এমনও কিছু সমস্যা দেখা দিয়েছে। যে সমস্যার কথা না পারছি কাউকে বলতে না পারছি নিজে সহ্য করতে। জানি না বাহিরে কতদিন থাকতে পারবো তবে এভাবে চললে হয়তোবা খুব দ্রুত বাংলাদেশের যেতে হবে আমার। কারণ আমাদের ভালো যুক্তি দেয়ার মানুষের চেয়ে খারাপ যুক্তি দেওয়ার মানুষ অনেক বেশি আছে।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
আশা করি আপনি পারিবারিক সমস্যা অতি দ্রুত সমাধান হয়ে যাবে, একটা পরিবারের সকল সদস্য মিলেমিশে থাকলে সেই পরিবারে শান্তি আসে, কিন্তু যখন সেই পরিবারে অন্য কেউ বাইরের মানুষ মাতব্বরি করতে আসে তখন পরিবারে অশান্তি সৃষ্টি হয়, ভালো থাকবেন সব সময়, ধন্যবাদ সুন্দর পোস্টে আমাদের সাথে শেয়ার করার জন্য।
জানি না পরিবারের সমস্যা কবে সমাধান হবে তবে এতো টুকু বলতে পারি পরিবার এখন এক হয়ে থাকতে পারবে না। কারণ আমার নিজের পরিবারে দায়িত্ব নিয়ে চলার মতো মানুষ এখন নেই। এবং যে মানুষটি আছে সে এখন অন্য মানুষের কথা শুনে চলা নিয়ে ব্যস্ত। তাই আমার পরিবার এখন ভেঙে ছারখার হয়ে গিয়েছে।
"Khanchhe daddaraye ami na pabarshi sahy kortei nai paarshi kichhu boltei. Maje maje mane hoy emon somosyer modhey o ar thakabo nai. Tobe ei somsyeke kon ekotik manush eshe pashe daddariye ekotik bhalo yukti dei ami khuj pelem na. Kintu somsyaitei aro dubigun badiye deyer manush ami anek khuze peyechi. Tara janai amader ekotik sundar poribar cholos emon poribar noshth korbare hobey ki bhabe.
Gatkal rater duiti chokher patha ek jaygaye korte pali. Nijer byaktigot yuktiy maje nijer poribe ar eamon kechi somsya dekhedeche. Jo somsyaer kotha na paarshi kaokke boltei, nijer shayi korte. Jani ni baire koto din thakte paarebo tebe ebhabe cholle hobey ki hote bole khub drot barabobe. Karon amader valo yukti dei armanusheir cheye ekotik kharaap yukti dei manush anek beshi achhe.
Dhanyobad sabaikei bhalo thakben
@baizid123"
কিছু কিছু সময় পরিবারের অনেক সমস্যার সমাধান আমরা খুঁজে পাই না আবার এই সমস্যাগুলো কাউকে বলা যায় না অনেকটাই নিশ্চুপ বোবার মতই সহ্য করতে হয়।
তবে ভাই আপনার জন্য দোয়া রইল যে সমস্যাটা আপনি এখন সম্মুখীন হচ্ছেন সে তার যেন অবসান ঘটে। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিকূল পরিস্থিতিতে সব সময় আমাদের সাপোর্ট পাবেন।
বর্তমান সময়ের মানুষ কেউ কারো ভালো দেখতে পারে না কেউ একটু বিপদে আর কোন সমস্যায় থাকলে মানুষ সেখানে যে আরো খারাপ পরামর্শ বা অযৌক্তিক কথাবার্তা বলে।।
আর মানুষের কথার কারণে অনেক সময় পরিবারের অনেক সমস্যা হয়।। আসলে মানুষকে ভুলেও পরিবর্তন করা যায় না ভালো মানুষ এর মধ্যেও এরকম মানুষ থাকবেই আজীবন।।