নিজের মনের ভাবনা ও প্রিয় মানুষটিকে নিয়ে কিছু কথা।

in Incredible India2 years ago

হ্যালো বন্ধুরা, আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে, আমি আশা করি আপনারা আমার এই পোস্টটি উপভোগ করবেন। আসলে আমাদের জীবনে কোন না কোন সময় একটি প্রিয় মানুষ থাকে যে মানুষটি আমাদের আপন হয়ে থাকে। কিন্তু আপন হয়ে থাকে যে ভাগ্যবান ব্যক্তির সেই ভাগ্যবান ব্যক্তি আমরা খুবই কম মানুষ দেখতে পায়।

1000031258.jpg

যাই হোক এটি আমার সম্পূর্ণ নিজের একটি ভাবনা বলতে পারেন আজকের এই পোস্ট।। বা নিজের প্রিয় মানুষটিকে নিয়ে লুকিয়ে থাকা কিছু কথা

প্রিয় তমা তোমাকে নিয়ে কিছু কথা, তোমাকে নিয়ে আমি অনেক মিথ্যা স্বপ্ন দেখে ছিলাম। যে স্বপ্ন গুলো শুধু মিথ্যা হয়ে থেকে গেলো। তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন আমার নিজের মনে গেঁথে রেখে ছিলাম। জানতাম না সেই স্বপ্ন শুধু আমার নিজের মনেই থেকে যাবে। ভেবেছিলাম তোমাকে নিয়ে নীল আকাশের নিচে দুজনে বহু বছর এক সাথে পথ চলব। সেই স্বপ্ন শুধু নিজের মনেই থাকে গেলো।

1000031260.jpg

মানুষ ঘুমিয়ে থেকে স্বপ্ন দেখে আমি তোমাকে নিয়ে জেগে থেকেও স্বপ্ন দেখেছি, ভেবেছিলাম একদিন আমার স্বপ্ন আমার আশা সব কিছু পূরণ হবে। জানতাম না এভাবে আমার স্বপ্ন গুলো ভেঙে তছনছ হয়ে যাবে। সবাইতো হাসি মজাই মেতে ওঠে মজার ছালে। আর আমি সারাদিন মুখে হাসি নিয়ে আসি শুধু তোমার কথা ভেবে। রাত-দিন 24 ঘন্টা থাকো তুমি আমার হৃদয়ে। যে কথা আমি কাউকে বলতে পারি নারে।

প্রিয় তমা তোমাকে নিয়ে ভেবেছিলাম বহু বছর পার করব দুজনে এক সাথে থেকে, কিন্তু জানতাম না তুমি যে স্বপ্ন দেখো অন্য কাউকে নিয়ে। যে স্বপ্নের মাঝে ছিলাম না শুধু আমি, কিন্তু আমি শুধু তোমাকে নিয়েই স্বপ্ন দেখেছি। তুমি যে এ ভাবে আমাকে ছেড়ে এক দিন চলে যাবে। একথা আমি কখনো কল্পনাতে ও ভাবতে পারিনি। কিন্তু আজকে সব কিছু মেনে নিতে হলো ভাগ্যের দোষ দিয়ে।

1000031261.jpg

ভেবো না তুমি তোমাকে আমি বদ দোয়া দেবো, আমি চাইবো তুমি যেখানে থাকো সারা জীবন ভালো থাকো। আমি চেয়েছিলাম দুজনে এক সাথে হেসে খেলে চলবো। নদীর পাড়ে তোমার হাতটি ধরে ঘুরবো। স্বপ্নটা শুধু স্বপ্নই থেকে গেলো নিজের মনে। প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা শুধু সেই বুঝতে পারে। যে তার নিজের প্রিয় মানুষকে হারিয়েছে। তুমি কি বুঝবে তুমি কি জানবে একজন প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা।

সে তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্ন গুলো আজ তার নিজের জীবন থেকে হারিয়ে গেলো। এ ভাবে যদি সবার জীবন থেকে স্বপ্নগুলো হারিয়ে যায়। থাকবে কি আর মানুষের মাঝে ভালোবাসা। আর কখনো মানুষ অন্য মানুষকে বিশ্বাস করবে। কেনো ছলনা করে চলে গেলে ভালো যদি নায় বা বাসো কেনো এসে ছিলে আমার জীবনে।

1000031263.jpg

কেনো আজ জীবনের এক কঠিন পরীক্ষার মধ্য ফেললে। আমি কি হতে পারতাম না তোমার জীবনের সঙ্গী। যদি নাই হতে পারতাম তাহলে কেনো এতদিন মিথ্যা অভিনয় করে গেলে। আমি কি কখনো তোমাকে বলেছিলাম আসো তুমি আমার জীবনে। তাহলে কেনো তুমি এসেছিলে আমার জীবনে। কেনো আজ কষ্ট দিয়ে অঝোরে কাঁদিয়ে চলে যাচ্ছো আমাকে।

এক বারও কি মনে পরলো না তোমার সাথে আমার কাটানো দিন গুলোর কথা। একবারও ভেবেছিলে তুমি আমার কথা। কি হবে আজ আমার বেঁচে থেকে আমি তো তোমাকে বলেছিলাম যদি বাঁচতে হয় তাহলে দুজনে এক সাথে বাঁচবো। যদি তোমাকে হারাতে হয় তাহলে জীবন হারিয়ে ফেলবো। আজকে আমি তো দেখছি আমার পুরো জীবনটাই চলে গেলো। তাহলে তুমি কি ভাবে আছো প্রিয় তমা আমাকে ছাড়া।

1000031254.jpg

আমি তো তোমার সাথে একদিন কথা না বলে থাকতে পারছি না। তুমি কি ভাবে থাকবে আমাকে ছেড়ে সারাটা জীবন অন্য মানুষের হাত ধরে। তুমি কি পারবে কখনো সুখী হতে। আজকে আমার চোখ দিয়ে পড়ছে অনেক পানি হিসাব কি দিতে পারবে তুমি। জানি পারবে না কখনো আমি কখনো চাইবো না তুমি খারাপ থাকো আমি সব সময় চাই তুমি হেসে খেলে চলো।

তবে একটি কথাই বলতে চাই যাকে তুমি জীবনে পেয়েছো তার সাথে অন্তত অভিনয় করবে না। তার সাথে তুমি সারাটা জীবন সুখী হবে। শুধু তাকে দিও একটু ভালোবাসা। দেখবে সে তোমাকে অনেক ভালোবাসবে। আমার কথা মনে পড়লে মনে করবে আমি আর নেই এই পৃথিবীতে বেঁচে। ভালো থেকো তুমি আমার প্রিয় তমা।

DeviceName
AndroidVivY77 /v2169 vivo
Camerafocal length:26mm(equivalent to 35mm focal length film)
LocationMalaysia 🇱🇷🇱🇷🇱🇷
Short by@bayezid123

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Loading...

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার পোস্টটি পড়ে সত্যিই আমারও খারাপ লাগলো ।নিজের ভালোবাসার মানুষ ছেড়ে চলে যাওয়া যে কি কষ্টের সেটা আমিও জানি। আসলে সবাই ভালোবাসার মর্যাদা দিতে জানে না। যাইহোক আপনি ভালো থাকেন এই প্রার্থনা করি।

 2 years ago 

আমি ঠিক জানিনা ভালোবাসার মানুষ কেন তার প্রিয় মানুষটাকে ছেড়ে দেয়। যে মানুষটাকে না তার নিজের জীবনের থেকেও তার প্রিয় মানুষকে এত পরিমাণে ভালোবাসে। আমি ঠিক জানি না আপনি আপনার প্রিয়তমাকে নিয়ে কেন, এই লেখা আমাদের সাথে শেয়ার করেছেন। তবে আপনি অনেকগুলো প্রশ্ন তার কাছে করেছেন। সে যদি আপনার প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারতো। তাহলে হয়তোবা কেন সে আপনাকে ছেড়ে চলে গেছে, তার সঠিক উত্তর আপনি পেয়ে যেতেন।

আমরা হয়তোবা বলি প্রিয় মানুষকে ছাড়া আমরা থাকতে পারবো না। কিছুটা সময় পার হয়ে যাক দেখবেন, আপনিও সময়ের সাথে তাল মিলিয়ে সবকিছু সামলে নিতে পারবেন। আপনি বলেছেন সে কিভাবে আপনাকে ছাড়া থাকবে। নতুন মানুষ পেয়ে গেলে মানুষ অনেক কিছুই ভুলে যায়। তাকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখেন। আপনাকে ভুলে যাওয়া তো কয়েক সেকেন্ডের ব্যাপার।

আপনি আপনার প্রিয় মানুষকে উপলক্ষ করে, আপনার মনের কষ্টগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। আল্লাহতালার কাছে প্রার্থনা করি। আপনার মনের কষ্টগুলো দূর হয়ে যাক। একটা কথা মনে রাখবেন। আপনি ঠিক তাকেই আপন করবেন, যে আপনাকে আপনার চাইতে বেশি ভালোবাসে। তাকে কখনোই আপন করবেন না, যাকে আপনি ভালোবাসেন। আশাকরি কথাটা মাথায় রাখবেন। ভালো থাকুন।

 2 years ago 

প্রিয় তমা তোমাকে নিয়ে ভেবেছিলাম বহু বছর পার করব দুজনে এক সাথে থেকে, সবার স্বপ্ন তো আর পূরণ হয় না সবার সাথে সবার মিলন সারাটা জীবন থাকে না। হয়তোবা আপনার অনেক আশা ও আকাঙ্খা ছিল তবে তার কোন মূল্যই দেই নাই প্রিয় মানুষটি যাকে উদ্দেশ্য করে আজকের এই আর্টিকেল আমাদের মাঝে উপস্থাপনা করছেন এ থেকে আমার বোঝার বাকি নাই পুরনো ব্যথাগুলো এখনো কুরে কুরে খাচ্ছে।

আপনাকে সান্ত্বনা দেওয়ার মত ভাষা আমার নাই তবে বলব সবকিছু একদিন আগের চেয়েও ভালো হয়ে যাবে ভালো থাকবেন।

 2 years ago 

সত্যি কথা বলতে ভাই আপনার এই পোষ্টটি পড়তে পড়তে সত্যি মনে হয় একটা বাস্তব চিত্রের মধ্যে হারিয়ে গেছিলাম। আসলে বুঝি না, ভালোবাসার মানুষকে রেখে কেন এরকম করে তারা। মাঝে মাঝে এরকম অনেকেরই নিজের লুকিয়ে রাখা কথাগুলো প্রকাশ করতে ইচ্ছে করে। একজন মানুষকে মন থেকে অনেক বেশি ভালবাসার পর সেই মানুষটি যদি ছেড়ে চলে যায় সত্যি স্মৃতিগুলো অনেক কষ্ট দেয়।

আপনার সম্পূর্ণ পোস্ট পড়ে বুঝলাম আপনি মন থেকে ভালো নেই। তবে ছোট ভাই হিসেবে একটা কথা বলব মনের ভেতর ধৈর্য নিয়ে থাকুন। ইনশাআল্লাহ একদিন ভালো দিন আসবে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63782.23
ETH 1706.19
USDT 1.00
SBD 0.41