বাহিরের রূপ দেখে কখনো মানুষকে বিবেচনা করা ঠিক নয়।

in Incredible India2 years ago

হ্যালো বন্ধুরা,কালো মানুষ হলেই যে তার মনটা কালো হবে তা কিন্তু নয়। সেই কালো মানুষের সাথে চলে দেখুন তার সাথে মিশে দেখুন সে কেমন মানুষ। বাহিরের রূপ দেখে কখনো মানুষকে বিবেচনা করা ঠিক নয়। আমাদের এই সমাজে কিন্তু অনেক মানুষ আছে। তারা শুধু মানুষের বাহিরের রূপ দেখে বলে দিতে পারে সে কেমন মানুষ। কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলছি। আপনার ধারণা একদম ভুল।

1000032283.jpg

তার সাথে আপনি মিশে দেখুন তার সাথে আপনি চলে দেখুন সে কেমন, আপনি তার বাহিরের রূপ দেখে কি ভাবে বলতে পারেন। তার বাহিরের রূপ যেমন তার মনের রূপ ও তেমন। আমি অনেক মানুষের মুখে জীবনে চলার পথে এই কথা গুলো শুনেছি। অনেক মানুষের মুখের পরেও বলেছি। কেনো সে এই কথা বলেছে সে আসলে লজ্জা পেয়েছে। আসলে আমাদের সামনে যদি কোনো মানুষ কে ছোট করে। এই ভাবে মুখের পরে প্রতিবাদ করাই উচিত আমাদের।

1000032284.jpg

যে জন্য এই কথা বললাম আসলে আমরা যেখানে কাজ করি সেখানে দুইটি অন্য দেশের মানুষ আছে। আসলে তাদের দেশের নাম আমার সাথে বলেছিল কিন্তু সঠিক ভাবে এখন মনে করতে পারছি না। তবে তারা সেই দেশের দুই জন মানুষ এখানে কাজ করে। তারা কাজ করে অন্য কাজ এবং আমি কাজ করি অন্য কাজ।

1000032285.jpg

কিন্তু প্রতি দিন তাদের সাথে তিন বার করে আমাদের দেখা হয়, সকালে যখন কাজে যায় তখন এক বার। এবং যখন দুপুরে খেয়ে আসি আবার কাজে যায় তখন এক বার। এবং কাজ শেষে যখন গোসল করতে যায় তখন আর এক বার দেখা হয়। কিন্তু যখন কাজে যাই তখন অনেক মানুষ আমাদের সামনে অনেক কথা বলে থাকে তাদের কে নিয়ে হাসি ঠাট্টা করে।

কিন্তু এক দিন আমার সামনে বলেছিল একটি মানুষ তার কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম সে কালো বলে কিসের জন্য সে এমন কথা বলল। আসলে যে মানুষটি কে আপনারা দেখছেন এই মানুষটি বাংলা বোঝে না। এবং এই মানুষটি ইংলিশ ছাড়া কথা বলতে পারে না। তাই অনেক বাঙালি বাংলা ভাষায় অনেক কথা তাদের কে বলে।

আসলে এমন একটি কথা সেই দিন হয়েছিল কথাটি শুনে আমার অনেক খারাপ লাগে। তাই তার কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম সে মাথাটি নিছু করে সেখান থেকে চলে যায়। তারপর থেকে সেই মানুষটির সাথে দেখা হলে সে আমার সাথে আর কথা বলে না। তাতে আমার কোন সমস্যা নেই কিন্তু মানুষ হয়ে মানুষের এমন ভাবে কথা বলা আমার কাছে মনে হয় ঠিক নয়।

1000032286.jpg

মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি আমরা কিন্তু আমরা চাইলে কি কখনো জন্মগ্রহণ করতে পারতাম মানুষ হয়ে। সৃষ্টিকর্তা চেয়েছেন বলে তো আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি। এবং সৃষ্টিকর্তা কাকে কালো বানিয়েছে এবং কাকে সাদা বানিয়েছে শুধু একমাত্র সৃষ্টিকর্তাই জানে। মানুষের হাতে যদি থাকতো তাহলে পৃথিবীতে কালো মানুষ আর থাকতো না। সবাই কিন্তু সাদা হয়ে যেতো সৃষ্টিকর্তা যখন পৃথিবীতে কালো মানুষ পাঠিয়েছে তাহলে আমাদের কেনো সমস্যা।

1000032287.jpg

যাইহোক গতকালকে এই ভাইদের সাথে দেখা হয়েছিল এবং তাদের সাথে অল্প কিছু সময় কথা বলেছিলাম হাসি মজার কথা তারা এখন ধীরে ধীরে অনেকটা বাংলা শিখেছে তার পাশাপাশি তারা অনেক হাসির মজার কথা বলে তাদের সাথে কথা বলে কালকে অনেকটা ভালো লেগেছিল তাই তাদের সাথে কিছুটা সময় কাটাতে পেরে আমি অনেক আনন্দিত ছিলাম।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন।

@baizid123

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 2 years ago 

আমরা কখনোই নিজের ইচ্ছা অনুযায়ী এই পৃথিবীতে মানুষ হয়ে জন্মগ্রহণ করতে পারতাম না। একমাত্র আল্লাহ তা'আলা চাইছেন তাই আমরা মানুষ হয়ে এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে, পৃথিবীতে জন্ম গ্রহণ করেছি। আসলে মানুষের বাহিরের দিক বিবেচনা করে, কখনো তার ভেতরের মানুষটাকে চেনা সম্ভব নয়।

একটা মানুষের বাহিরের আচরণ থাকে একরকম তার ভেতরের আচরণ থাকে অন্যরকম। তবে যে মানুষটা সব সময় চুপচাপ থেকে নিজের কাজগুলোকে সম্পূর্ণ করার চেষ্টা করে। তার জীবনটা আবার অন্যরকম। আপনি এই ভাইয়ের সাথে প্রায় অনেকটা সময় পরে দেখা করেছেন। কিন্তু বর্তমান সময়ে তার সাথে কথা বলে আপনার বেশ ভালো লেগেছে। ধন্যবাদ উপরোক্ত বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

আমরা যদি সবাই এই কথা বুঝতাম তাহলে মানুষের গায়ের রং নিয়ে অন্তত কোন খারাপ মন্তব্য করতাম না। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন এবং সে যখন ভেদাভেদ করেনি তাহলে আমরা কেনো করব। অবশ্যই তিনি কোনো ভালো করার জন্য মানুষের গায়ের রং সৃষ্টি করেছে। এবং প্রথম কথা আমরা সবাই মানুষ সে সাদা বা কালো সেটা বড় কথা নয় মানুষ তো আমরা সবাই।

যাইহোক অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি মন্তব্য আমার পোস্টের মাধ্যমে শেয়ার করার জন্য ভালো এবং সুস্থ থাকবেন আপনার দিনটি শুভ হোক।

 2 years ago 

সাদা কালো চামড়া নিয়ে কখনো বড়াই করা উচিত না। বয়সের সাথে সাথে সৌন্দর্য গায়েব হয়ে যায়। এই কথাটা আমরা কেউই বুঝতে চেষ্টা করি না। আমরা শুধুমাত্র অহংকার করি। সৌন্দর্য নিয়ে নিজেদের টাকা-পয়সা নিয়ে। অহংকার পতনের মূল এই কথাটা হয়তোবা আমরা ভুলে যাই।

সৃষ্টিকর্তার কাছে তার সৃষ্টি করা প্রত্যেকটা মাখলুকাত অনেক বেশি প্রিয়। তিনি কোন মাখলুকাত এর সাথে কোন রকম ভেদাভেদ তৈরি করেনি। কিন্তু আমরা মানুষ হয়ে আমরা সেটার ভেদাভেদ তৈরি করি এবং মানুষের সাথে পার্থক্য খোঁজার চেষ্টা করি। এটা করা মোটেও ঠিক না। ধন্যবাদ আপনাকে উপরোক্ত বিষয় আবারও বিশ্লেষণ করে, আমাকে বুঝিয়ে দেয়ার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

আপনার এই পোস্টটি সম্পন্ন করার পর আমার এক রুমমেটের কথা মনে পড়ে গেল। সে কখনো তামিল মানুষকে দেখতে পারত না মালয়েশিয়া তামিলরা সব সময় ছিনতাই চুরি করে থাকে তাই সে একটি কথা বলতো তামিলদের বারজিক চেহারা যেমন তাদের ভিতরটাও ঠিক তেমনি।

তবে আমি মনে করি এই পৃথিবীতে কোন মানুষই সমান নয় আল্লাহ সুবহানাতায়ালা বলেছেন আমার কাছে সেই উত্তম যে বেশি ঈমানদার। তাই আমি বলব যে বারজিক চেহারার সাথে অন্তরের মিল না থাকতেও পারে। একটি মানুষের চেহারা দেখে ভালো খারাপ জাস্টিফাই করা কখনো ঠিক নয়।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর ভাবে আর্টিকেলটি উপস্থাপনা করার জন্য।

 2 years ago 

শুধু তামিল বলে কথা নয় আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক মানুষ চুরি ছিনতাই করে থাকে সে পরিষ্কার বা সে কালো আমরা কিন্তু জানিনা কারণ যখন ধরা পড়ে তখন সে মানুষের সামনে আসে। আমি যতটুকু জানি শুধু তামিল বলে কথা নয় মালয়েশিয়া চুরি ছিনতাই মালেশিয়ার মানুষও করে থাকে। তাই একটি কথা বলি শুধু তামিলরা চুরি করে এমন কোন কথা নয় এবং সৎ মানুষ এক নয়। তামিলরা অনেক ভালো মানুষ আছে এই মালয়েশিয়ার বুকে আমি যতটুকু দেখেছি আর কি।

যাইহোক খুবই সুন্দর একটি মন্তব্য আমার পোস্টের মাধ্যমে শেয়ার করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য আপনার দিনটা শুভ হোক ভালো এবং সুস্থ থাকবেন।

 2 years ago 

বর্তমানে আমাদের সমাজে মানুষ উপরের চেহারাটাই বেশি দেখতে পায়। বাইরে রূপ দেখে মানুষ বিবেচনা করে মানুষটি কেমন। কিন্তু এটা আসলেই ঠিক নয়, একজন মানুষের বাইরে যেমনই হোক না কেন ভিতরটা পুরোটাই অন্যরকম। একজন মানুষ দেখতে যেমনই হোক না কেন তার সাথে কিছুদিন না মিশলে কখনোই বোঝা যাবে না মানুষটির মন কেমন। এজন্য মানুষের বাইরের চেহারা দেখে কখনোই বিবেচনা করা ঠিক না।
খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন এবং আপনার মত যদি সবাই বুঝতো তাহলে আজ মানুষ হয়ে মানুষের রূপ নিয়ে সমালোচনা করত না। একটি কালো মানুষ হলেই দেয় তার ভেতরটি কালো বা তার গায়ের রং নিয়ে মজা হাসি করতে হবে এমন কোন কথা নয়। আমরা যদি ভাবতাম তার জায়গায় আজকে আমি থাকলে কেমন লাগতো। তাহলে হয়তোবা এমন ধরনের আচরণ আমরা আর করতাম না।

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য ভালো এবং সুস্থ থাকবেন।

 2 years ago 

খুবই বাস্তবিক একটি পোস্ট করেছেন,, আমাদের সমাজে কালো মানুষের তেমন সম্মান করা হয় না যেটা অনেক লজ্জা জনক কাজ।। আপনি ঠিকই বলেছেন কালো হলেই মানুষের মন কালো এরকম ভাবা একদম ভুল।। আমি মনে করি কালো মানুষের চাইতে সুন্দর মানুষের মন একটু বেশি কালো হয়।।

 2 years ago 

কথায় আছে কালো জগতের আলো জগতের আলো থেকে ঘুরে আসতে পারলে জীবন অনেক সুন্দর কালো মানুষের সাথে মিশে দেখুন দেখবেন তার মনের আলো কতটুকু আছে আমরা অধিকাংশ ভাবে তার সাথে না মেশে তার সাথে না চলে তাকে নিয়ে একটি কমেন্ট করে বসিয়ে যেটা আসলে ঠিক নয়।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য উপহার দেওয়ার জন্য ভালো এবং সুস্থ থাকবেন।

 2 years ago 

আপনি একদম সঠিক বলেছেন আমরা কালো মানুষদেরকে তাদের সাথে মিশতে চাই না একটু ঘৃণার চোখে দেখি।। আসলে কালো মানুষের মন অনেক ভালো হয় কারণ আমার একটা বন্ধু আছে সে অত্যন্ত ভালো মনের মানুষ।।

 2 years ago 

আসলে ভাই আপনি ঠিক বলেছেন।মানুষের ভিতরের সৌন্দর্য চেহারা দেখে চূড়ান্ত করা ঠিক নয়।একজনকে জানতে হলে তার সাথে মিশতে হবে দীর্ঘদিন। আসলে যারা মানুষের চেহারা দেখে এমনটা ভাবে প্রকৃত অর্থে নিজেরাই অসুন্দর মানুষ।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 63469.67
ETH 1683.58
USDT 1.00
SBD 0.41