মানুষ যখন একা থাকে তখন তার অনেক কথা মনে পড়ে।

in Incredible India2 years ago

একা একা যখন বসে থাকবেন তখন দেখবেন নিজের মনে অনেক প্রশ্ন চলে আসে, যেসব প্রশ্ন আমাদের নিজের মনে আসে সেই প্রশ্নের উত্তর আমরা কোথাও খুঁজে পাই না, এমনকি নিজের বিবেকের কাছেও আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজে পাই না।

1000022415.jpg

হাজারো প্রশ্ন নিজের মনে চলে আসে যখন একা একা বসে থাকা হয়, আমি যখন একা একা বসে থাকি তখন শুধু আমার মনে অনেক কথা ঘুরপাক খায়, যেমনটা আমি কোথায় ছিলাম আর কোথায় আছি বা কোথায় থাকবো নিজেও বলতে পারিনা।

1000022416.jpg

কোথায় হারিয়ে গেলো সেই হাসি কোথায় হারিয়ে গেলো সেই সুন্দর দিন গুলো, কোথায় হারিয়ে গেলো নিজের আপন জন মানুষ গুলো তাদের সাথে আর কখনো দেখা হবে কি না, জানি না এমন হাজারো প্রশ্ন নিজের মনে চলে আসে যখন একা একা বসে থাকি।

1000022417.jpg

এই বিদেশে আসতে না আসতে নিজের মাকে হারিয়েছি জানি না সৃষ্টিকর্তা আর কাকে আমার নসিব থেকে তুলে নিবে, এরকম হাজারো প্রশ্ন চলে আসে নিজের মনের কাছে যে প্রশ্নের উত্তর আমি খুঁজে পাই না কোথাও, শুধু আমি বলে কথা নয় যে কোনো একটি মানুষ যদি একা একা গিয়ে কোনো একটি জায়গায় বসে থাকে তখন তার নিজের মনের ভেতরে হাজার হাজার প্রশ্ন চলে আসে যে প্রশ্নের উত্তর তারা কেউ খুঁজে পায় না।

1000022418.jpg

যখন এই প্রশ্নের উত্তর আমি বা আপনারা খুঁজে পাবেন না তখন কিন্তু নিজের মনের কাছে অনেক খারাপ লাগবে, নিজের আপনজন হারানোর কষ্ট সেই মানুষটি বুঝতে পারে যে মানুষটির জীবন থেকে তার কাছের মানুষ হারিয়ে গিয়েছে, আশে পাশে অনেক মানুষকে খুঁজে পাবো কিন্তু সেই কাছের মানুষ টি কে কিন্তু আর খুঁজে পাবো না।

কথায় আছে মানুষ অনেক পাবে কিন্তু নিজের মনের মতো মানুষ কোথাও খুঁজে পাবে না, যদি সেই মানুষ টি একবার হারিয়ে যায়, আম্মা মারা যাওয়ার পর থেকে অনেক মানুষের সাথে কথা আমি বলেছি, অনেক মানুষ আমাকে বলেছে যদি খারাপ লাগে তাহলে অবশ্যই আমাদের কাছে ফোন দিবে, কিন্তু সত্য কথা বলতে আমি আমার আম্মা কে কোনো মানুষের ভেতরে খুজে পাইনি।

আম্মা মারা গিয়েছে বেশ কিছু দিন হয়েছে, তবু ও দিন শেষে যখন রাত চলে আসে, বা যখন সারাদিন একটু সময় পাই, তখন নিজের মনের ভেতরে খারাপ লাগা কাজ করে, এবং নিজের মোবাইলে দিকে তাকিয়ে থাকি মনে হয় আমার মা আমার কাছে ফোন দিয়েছে, কিন্তু না ফোনটি হয়তো বা বেজে ওঠে কিন্তু নিজের মাকে আমি খুঁজে পাই না, তখন খারাপ লাগাটা আরো বেশি কাজ করে।

আপনজন মানুষ হারানোর কষ্ট আমি ঠিক বুঝতে পারছি যাদের কাছে নিজের মা আছে তারা নিজের মায়ের যত্ন নিবেন এবং আমি দোয়া করি পৃথিবীর সকল মা-বাবা যেনো ভালো থাকে।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 2 years ago 

ভাই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে পরপারে। কিন্তু আপনজন হাড়ানোর ব্যথা সেটা বলে বোঝানোর মতো নয়। আপনার মায়ের জন্য অনেক অনেক দোয়া থাকবে প্রিয় ভাই। আর একাকী সময় কাটানোর কম চেষ্টা করবেন। ভালো থাকবেন।

 2 years ago 

একা থাকলে আমার নিজের ভালবাসার মানুষগুলোর কথা খুব মনে পড়ে। কেউ হয়তো চিরকালের মত আমার কাছ থেকে হারিয়ে গেছে আবার কেউ আমার থেকে দূরে সরে গিয়েছে তাও চিরতরের মত। তাই আমি এখন আর খুব বেশি সময় একা থাকতে চাই না।

 2 years ago 

প্রথমেই বলবো আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে ভাই।। আর হ্যাঁ মানুষ যখন একা একা থাকে তখনই নানা রকম চিন্তা তাকে ঘিরে ধরে।। আসলে আমাদের মাঝখান থেকে কখন কি চিরতরে বিদায় নেবে সেটা আমরা কেউই জানিনা।।

দোয়া রইল ভাই আপনার জন্য সব সময় ভালো থাকবেন ।।

ঠিক বলেছেন ভাই আমরা যখন একা একা থাকি মনের ভিতরে অনেক কথা চলে আসে ৷ আর যখন কথা গুলা চলে আসে তখন খুব খারাপ লাগে ৷ কারণ আমাদের প্রতিটি মানুষের ভালো সংবাদ চেয়ে দুঃখের সংবাদ গুলাই বেশী মনে পরে ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 2 years ago 

মানুষের জীবনে সুখ দুঃখ আছে এই সুখ দুঃখের গল্প যখন একা একা বসে থাকে তখন যদি মনে পড়ে তাহলে খারাপ লাগাটা বেশি কাজ করে কারণ দুঃখের ঘটনা চোখের সামনে চলে আসে বেশি এটার আমি মনে হয় জীবন, সবকিছু জীবনে মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে আমাদের কারণ মানুষের জীবনে হাসি কান্না সব কিছু আছে।

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই আমার মন্তব্যে রিপ্লে দেওয়ার জন্য ৷ শুভকামনা রইলো আপনার জন্য ৷ ভালো থাকবেন 🧡 দিনটি আপনার জন্য শুভ হোক এই কামনাই করি সৃষ্টিকর্তার কাছে ৷

 2 years ago 

আপনি তো একদম চিন্তা চেতনার জগতে একদম মগ্ন হয়ে আছেন দেখছি যেমনটা প্রথম ছবিতে মনে হচ্ছে।
এই কথাটা একদম বাস্তব সত্যি কথা আমরা যখন একা থাকি তখন আমাদের মনের মাঝে হাজারো প্রশ্ন জাগে।।
আর যেগুলোর উত্তর আমরা তখন খুঁজে পাই না এবং তখন খুব খারাপই লাগে।।

 2 years ago 

মানুষ যখন একা একা কোথাও গিয়ে বসে থাকে তখন কিন্তু তাদের অনেক কথা মনে পড়ে যায় অনেক চিন্তা চলে আসে যে চিন্তা তারা করতে করতে চোখের পানি পড়ে যায় এবং খুব খারাপ লাগে যে কথাগুলো মনে পড়ে দেখো আমি আমার মায়ের কথা মনে করি আমি আমার নিজের দেশের কথা মনে করি যে কথা ভাবতে ভাবতে আমি কোথাও কোন উত্তর খুঁজে পাই না খুব খারাপ লাগে সেই সময় আমার।

 2 years ago 

এটা সঠিক বলেছেন ভাই কারণ একাকিত্বের সময় অনেক স্মৃতি মনের অজান্তেই আমাদের কাছে প্রতিচ্ছবি হয়ে ওঠে। তাছাড়া বেশি দিন অতিবাহিত হয় নি আপনার মায়ের পরকালে চলে যাওয়ার বিষয়টি। তাই একাকিত্বের সময় আপনার এটিই বেশি মনে পড়ে। আমরা চাইলেও কিছু স্মৃতি মন থেকে কখনোই মুছে ফেলতে পারিনা, সেগুলোর মতো এটাও একটি।

 2 years ago 

জীবনে যতদিন বাঁচবো ততদিন মায়ের স্মৃতি আমার সাথে জড়িয়ে থাকবে এবং এই স্মৃতি চোখের সামনে ভেসে উঠবে কিন্তু একটু বেশি মনে পড়ছে যখন একা একা কোথাও বসে থাকি বা একা একা বসে কিছু ভাবতে থাকে তখন শুধু মায়ের কথাই বেশি মনে পড়ে, জানি মাকে আর কোনদিন খুঁজে পাবো না কিন্তু তার স্মৃতি সারা জীবন নিজেদের কে কাঁদিয়ে যাবে।

খুব সুন্দর মন্তব্য জন্য ধন্যবাদ ভালো এবং সুস্থ থাকবেন এবং শুভ কামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 60930.75
ETH 1577.59
USDT 1.00
SBD 0.47