রেসিপি পোস্ট: ঘরোয়া ভাবে তৈরি মজাদার মোগলাই রেসিপি।
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে আমার নিজের হাতে ঘরোয়া ভাবে তৈরি মোগলাই রেসিপি শেয়ার করবো। নিজের হাতে তৈরি করা যে কোন জিনিস খেয়ে আলাদা একটা তৃপ্তি পাওয়া যায়। পূর্ব কোন অভিজ্ঞতা ছাড়াই প্রথমবারের মতো আমি মোগলাই তৈরি করলাম। ভেবেছিলাম আমি হয়তো বা মোগলাই তৈরি করতে পারবোনা কিন্তু কাজে হাত দেওয়ার পর ফলাফল বেশ ভালোই পেয়েছি। মোগলাই খেতে বেশ ভালোই লাগছিলো। চলুন তাহলে কথা আর না বাড়িয়ে কিভাবে আমি ঘরোয়া পদ্ধতিতে মোগলাই তৈরি করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করি।
| প্রয়োজনীয় উপকরণ |
|---|
| আটা |
| ডিম |
| পেয়াজ |
| কাঁচা ঝাল |
| শুকনা ঝাল |
| হলুদের গুড়া |
| জিরা গুড়া |
| ধনিয়ার গুড়া |
| লবণ |
প্রথমে আমি অল্প পরিমান পানি নিয়ে এর ভেতর পরিমান মতো লবন দিয়ে লবন পানির সাথে ভালো করব গুলিয়ে নিয়েছি। এরপর ময়দা দিয়ে হাত দিয়ে মেখে সুন্দর করে আটার ডো তৈরি করে নিয়েছি।
এরপর আলুটি একটি কোরানী দয়ে চিকন করব সাইজ করে কুরে নিয়েছি। এরপর সব গুলা উপকরণ একসাথে করে স্বাদমতো ঝাল, লবন ও একটা ডিম এর ভেতর দিয়ে সুন্দর করে গুলিয়ে নিয়েছি।
এবার আমি একটুকরো আটা নিয়ে রুটি বেলে নিয়েছি। যতটা সম্ভব পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করেছি। রুটি বেলা হয়ে গেলে এর উপর একটি সয়াবিন তেল মেখে দিয়েছি।
এবার আমি রুটির উপর আগে থেকে তৈরি করে রাখা ডিমের উপকরণ ঢেলে নিয়েছি।
এবার আমি রুটির চারপাশ থেকে একবার করব ভাঁজ করে নিয়েছি। এমন ভাবে ভাঁজ করতে হবে জেনো ডিমের উপকরণ আটকা পড়ে যায়।
এবার একটি পরিষ্কার কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেল গরম হলে ওর ভেতর রুটি ছেড়ে দিয়েছি। অল্প আঁচে রুটি ভেঁজে নিয়েছি বেশি জোরে জ্বাল দিয়ে রুটি ভাঁজা যাবে না এতে করে এর ভিতরে উপকরণগুলো কাঁচাই থেকে যাবে।
এরপর আমি রুটি এপিট ওপিট করে সুন্দর করে ভেঁজে নিয়েছি। পুরো রুটি সুন্দর করে ভাঁজা জয়ে গেলে আমি সেটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। আর এভাবেই আমি মোগলাই তৈরি করেছি।
| পোস্টের ধরন | রেসিপি পোস্ট |
|---|---|
| ডিভাইস | স্যামসাং গ্যালাক্সি এ ১৫ |
| লোকেশন | পাবনা |
তাহলে তো প্রথমবার বেশ অভিজ্ঞতা হয়ে গেল আপনার। যেহেতু আপনি একটু চিন্তিত ছিলেন পারফেক্ট হবে কিনা। সত্যি কালার দেখে বোঝা যাচ্ছে অনেক ভালো লাগবে খেতে। মোগলাই পরোটা এমনিতেই আমার বেশ পছন্দের। বিশেষ করে একটু ঝাল করে তৈরি করলে অসাধারণ হয়। খুব সুন্দর ভাবে উপস্থাপন করলেন অনেক ধন্যবাদ আপনাকে।
যা আশা করেছিলাম তার থেকে অনেক অনেক ভালো হয়েছিলো আপু। ভাবতেই পারিনি যে এতটা স্বাদ আর সুন্দর হবে। অসংখ্য ধন্যবাদ আপু আপনার মূল্যবান অভিমত ব্যক্ত করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাসায় তৈরি করা যে কোন খাবার খাওয়ার মজাই আলাদা। আর বাসায় যদি এরকম মুখরোচক খাবার তৈরি করা হয় তাহলে তো কথাই নেই। আমি সাধারণত বাহিরে থেকেই মোগলাই কিনে খেয়েছি। কিন্তু বাসায় এভাবে কখনো তৈরি করিনি। আপনার রেসিপি ভালো লেগেছে ভাইয়া।
মোগলাই আমরা নাস্তা হিসাবে খেয়ে থাকি দারুন একটি মুখোরোচক ফাস্ট ফুড এটা।আমার কাছে খুবই ভালো লাগে।আপনার রেসিপি দেখে লোভ লাগছে অনেক সুন্দর হয়েছে।ধন্যবাদ শেয়ার করার জন্য।
মোগলাই আমার কাছে বেশ ভালোই লাগে তবে খুব বেশি খেতে পারি না। আমার রেসিপি দেখতে লোভ লাগবেই এটাই স্বাভাবিক। ধন্যবাদ ভাই অনেক সুন্দর মতামত শেয়ার করার জন্য।
ডিম দিয়ে চমৎকার সুন্দর করে লোভনীয় পুষ্টিকর মোগলাই বানিয়েছেন ভাইয়া ভীষণ চমৎকার হয়েছে আপনার বানানো মোগলাই।মোগলাই গুলো মনে হচ্ছে মচমচে হয়েছে । ধাপে ধাপে মোগলাই রেসিপিটি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
হ্যা আপু খুব সুন্দর করে ভাঁজা হয়েছিলো বেশ মুচমুচে ও খেতে সুস্বাদু হয়েছিলো। অনেক অনেক ধন্যবাদ আপু আপনার মূল্যবান অভিমত শেয়ার করার জন্য।
ঘরোয়া ভাবে তৈরি মজাদার মোগলাই রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই জিনিসটা খেতে যে আমার কাছে কতটা ভালো লাগে তা আপনাকে বলে বোঝাতে পারবো না। বিশেষ করে সন্ধ্যার দিকে এটা খেতে খুবই ভালো লাগে।
সন্ধ্যার নাস্তায় মোগলাই খেতে অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামত শেয়ার করার জন্য।
মোগলাই পরোটা আমার বাসার সবাই খেতে খুবই পছন্দ করে। বিশেষ করে আমার ছেলে। আমি তো আজকেও বানিয়েছিলাম বাসায়। আপনার মোগলাই এর রেসিপি দেখে এখনই আবার খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ ভাইয়া ঘরোয়া ভাবে তৈরি মজাদার মোগলাই রেসিপি শেয়ার করার জন্য।
কম বেশি সবাই মোগলাই খেতে পছন্দ করে। আপনার ছেলে মোগলাই খেতে অনেক পছন্দ করে জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু মূল্যবান কিছু কথা শেয়ার করার জন্য।
ভাই আপনি অনেক লোভনীয় একটি খাবার আমাদের মাঝে শেয়ার করেছেন। মোগলাই আমার খুব প্রিয় একটি খাবার। আর বাইরের খাবারের চাইতে ঘরোয়া পরিবেশে তৈরি খাবারের গুণগত মান অনেক ভালো থাকে। যাইহোক আপনার মোগলাই তৈরির ধাপগুলো ছিল অনেক সুন্দর। আপনাকে অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাই গঠনমূলক কিছু কথা আমার পোস্ট শেয়ার করার জন্য।
মজাদার মোগলাই রেসিপি দেখেই খুবই সুস্বাদু মনে হচ্ছে। আপনার রেসিপির পরিবেশ আমার ভালো লেগেছে। স্বাস্থ্যকর ভাবে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছেন অসাধারণ হয়েছে।
ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য ভালো থাকবেন।