ডাই পোস্ট : ডিমের খোলা দিয়ে পেঙ্গুইন পাখি তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

🌿আমি মো: আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

আজ ২৮ জুলাই ২০২৪ ইং: রোজ রবিবার ।

বাংলায় ১৪ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ ।

আরবি ২২ মহররম জ্বিলহজ্জ ১৪৪৫ হি:।

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। অনেক দিন আগে ডিমের খোলা দিয়ে জিনিস তৈরি করে পোস্ট করেছিলাম। তেমনি আজকেও আমি ডিমের খেলা ব্যাবহার করে পেঙ্গুইনটি পাখি তৈরি করে দেখাবো। জানি না কেমন হয়েছে তবে আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি সুন্দর করে তৈরি করার জন্য। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করে দেয়া যাক।


ফাইনাল লুক

1000001858.jpg

1000001848.jpg

1000001857.jpg

প্রয়োজনীয় উপকরণ
ক্লে
সাদা, কালো রঙ
ডিমের খোলা
ককশীট
তুলি

1000001818.jpg

প্রথম ধাপ

1000001822.jpg

প্রথমে আমি একটি পরিষ্কার ডিমের খোলা নিয়েছি। এরপর ডিমের খোলার উপরে পেঙ্গুইনের মুখের আকৃতির ন্যায় এঁকে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

1000001824.jpg

1000001825.jpg

এরপর আমি মুখের অংশটুকু বাদ রেখে বাকি সম্পূর্ণ অংশটি কালো রং করে নিয়েছি। কালো রঙটি সুন্দর করে করতে হবে যত বেশি কালো হবে পেঙ্গুইনটি দেখতে যত বেশি সুন্দর লাগবে।

তৃতীয় ধাপ

1000001826.jpg

পিছনের অংশ কালো রং করা হয়ে গেলে এবার আমি মুখ এবং বুকের দিকের অংশটুকু সাদা রং দিয়ে কালার করে নিয়েছি ছবিতে আপনারা যেমনটি দেখতে পারছেন। ককশিট দিয়ে পেঙ্গুইনটি বসানো ও কাজের সুবিধার জন্য ডিমের খোলাটি এর উপর লাগিয়ে নিয়েছি। পরবর্তীতে ককশিটটি দেখতে বরফের মত লাগবে।

চতুর্থ ধাপ

1000001829.jpg

1000001830.jpg

এরপর আমি ছোট ছোট দুই টুকরা ক্লে নিয়ে নিয়েছে। দুই টুকরা ক্লে নিয়ে হাত দিয়ে চেপে চেপে পেঙ্গুইনের ডানার মতো তৈরি করে নিয়েছি।

পঞ্চম ধাপ

1000001832.jpg

1000001835.jpg

ক্লে দিয়ে তৈরি করে নেয়া ডানা দুইটি ডিমের দুই পাশে সুন্দর করে সমান করে লাগিয়ে দিয়েছি। ডানা দুইটি লাগিয়ে দেয়ার পর ডিমের খোলাটি দেখতে অনেকটা পেঙ্গুইনের আকারে চলে আসবে।

ষষ্ঠ ধাপ

1000001836.jpg

1000001837.jpg

এরপর আমি এক টুকরো হলুদ রঙের ক্লে নিয়েছি। ক্লের টুকরোটি হাত দিয়ে সুন্দর করে ঠোঁটের ন্যায় তৈরি করে নিয়েছি।

সপ্তম ধাপ

1000001840.jpg

এই ধাপে আমি পেঙ্গুইনের দুটি চোখ সুন্দর করে কালো রং দিয়ে এঁকে নিয়েছি।

অষ্টম ধাপ

1000001842.jpg

এরপর আমি হলুদ ক্লে দিয়ে তৈরি করা ঠোঁটটি সঠিক জায়গায় লাগিয়ে দিয়েছি।

নবম ধাপ

1000001859.jpg

1000001845.jpg

1000001858.jpg

আর এভাবেই আমি ডিমের খোলা দিয়ে বরফের উপর বসে থাকা একটি পেঙ্গুইন তৈরি করেছি।


পোস্টের ধরনডাই পোস্ট
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ ১৫
লোকেশনপাবনা


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার করা পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।



Logo.png

Banner_New.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ককশিট দিয়ে তাহলে বরফ বানিয়েছেন। আইডিয়াটা বেশ ভালো। পেঙ্গুইন টা দেখে মনে হচ্ছে না ডিমের খোসা দিয়ে তৈরি করা। ডিমের খোসার ওপর খুব সুন্দর ভাবে পেইন্টিং করেছেন। দারুন লাগছে পেইন্টিং টা দেখতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আয়ার আইডিয়টা আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। ধন্যবাদ আপু অনেক সুন্দর করে আপনার মনের ভাবকে প্রকাশ করার জন্য।

 2 years ago 

ওয়াও ডিমের খোসা দিয়ে কি অসাধারণ একটি পেঙ্গুইন বানালেন ভাইয়া। দেখে মনে হচ্ছে না এটা ডিম দিয়ে তৈরি করা। মনে হচ্ছে বাজার থেকে একটি পেঙ্গুইনের শোপিজ এনে সাজিয়ে রেখেছেন। আসলে চেষ্টা করলে সবই হয় তা আজ আপনি প্রমাণ করে দিলেন। ধন্যবাদ ভাইয়া ডিমের খোসা দিয়ে সুন্দর একটি পেঙ্গুইন বানিয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

একটা কমেন্ট দুই বার হয়ে গেছে আপু। তবে ধন্যবাদ এত চমৎকার ভাবে আপনার মূল্যবান কথা গুলা শেয়ার করার জন্য।

 2 years ago 

ওয়াও ডিমের খোসা দিয়ে কি অসাধারণ একটি পেঙ্গুইন বানালেন ভাইয়া। দেখে মনে হচ্ছে না এটা ডিম দিয়ে তৈরি করা। মনে হচ্ছে বাজার থেকে একটি পেঙ্গুইনের শোপিজ এনে সাজিয়ে রেখেছেন। আসলে চেষ্টা করলে সবই হয় তা আজ আপনি প্রমাণ করে দিলেন। ধন্যবাদ ভাইয়া ডিমের খোসা দিয়ে সুন্দর একটি পেঙ্গুইন বানিয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

কত সুন্দর করে গুছিয়ে সাবলীল ভাবে আপনার মনের কথা গুলা শেয়ার করলেন। আপনার মতামত পড়ে নিজের কাছে অনেক ভালো লাগলো আপু। কথা গুলা যত বার পড়ছিলাম মনটা খুশিতে ভরে উঠছিলো। ধন্যবাদ আপু

 2 years ago 

ডিমের খোসা দিয়ে পেঙ্গুইন পাখির ডাই পোস্টটি বেশ কিউট লাগছে।এধরনের ডাই পোস্ট গুলো করতে বেশ সময়ের দরকার হয়।আপনি সময় নিয়ে সুন্দর পোস্টটি শেয়ার করেছেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

জ্বি আপু একটু বেশি সময় লাগে করতে তবে তৈরি করার পর নিজের কাছে অনেক ভালো লাগে। শুকরিয়া আপু ভালো থাকবেন।

 2 years ago 

বিভিন্ন সময় বিভিন্ন কোন জিনিস নিয়ে কোন কিছু তৈরি করা এটা একটা কিন্তু ক্রিয়েটিভিটি। আপনি আজকে বেশ চমৎকার একটি ডিমের খোলা দিয়ে পেঙ্গুইন পাখি তৈরি করেছেন। এটি তৈরি করার প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই চমৎকার ভাবে আপনার মূল্যবান কথা গুলা শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার এত সুন্দর একটা আইডিয়া দেখে তো আমি জাস্ট মুগ্ধ হলাম। ডিমের খোসা ব্যবহার করে কিন্তু অনেক কিউট দেখতে একটা পেঙ্গুইন পাখি তৈরি করেছেন আপনি। ককশিট দিয়ে বরফ তৈরি করার আইডিয়াটা ও কিন্তু বেশ দারুন ছিল। ডিমের খোসার উপরে আপনি কালারটাও অনেক সুন্দর ভাবে করেছেন। হলুদ ক্লে দিয়ে ঠোঁট তৈরি করেছেন পেঙ্গুইনের, এটা আরো সুন্দর হয়েছে। সব মিলিয়ে আমার কাছে জাস্ট অসাধারণ লাগলো আপনার হাতের সম্পূর্ণ কাজটা।

 2 years ago 

শুকরিয়া আপু আমার তৈরি ডাই পোস্টটি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। খুব চমৎকার ভাবে আপনি আপনার মুল্যবান মতামত শেয়ার করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ্ আপনি তো ডিমের খোলা দিয়ে অসাধারণ একটি পেঙ্গুইন বানালেন। পেঙ্গুইন টা দেখে মনে হচ্ছে না যে ডিমের খোলা দিয়ে তৈরি করা। আপনি অনেক দক্ষতা আর ধৈর্য সহকারে কাজটি সম্পন্ন করেছেন। সব মিলিয়ে আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

জ্বি এটা ডিমের খোলা দিয়ে বানানো হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এর সুন্দর ও সাবলীল ভাবে আপনার মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে স্বাগতম জানাচ্ছি।

 2 years ago 

ডিমের খোসা দিয়ে খুবই সুন্দর একটি পেঙ্গুইন তৈরি করেছেন। আপনার কাছ থেকে সুন্দর পেঙ্গুইন দেখে খুবই ভালো লাগলো৷ একেবারে বাস্তবের মতো দেখা যাচ্ছে এই পেঙ্গুইন৷ যেভাবে আপনি পেঙ্গুইন তৈরি করে ধাপগুলো শেয়ার করছেন তা দেখে খুবই ভালো লাগছে৷ একেবারে ইউনিক একটি আইডিয়া শেয়ার করেছেন আপনি৷

 2 years ago 

পেঙ্গুইনটি আপনার কাছে বাস্তব বলে মনে হয়েছে জেনে অনেক ভালো লাগলো ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর করে আপনার মতামত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59366.43
ETH 1561.59
USDT 1.00
SBD 0.42