"এসো নিজে করি" সর্ষে খাসির মাংস রেসিপি।
বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভাল আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।
প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের খুবই মজাদার এবং সুস্বাদু সর্ষে খাসির মাংস রেসিপি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্ট টি দেখবেন আশা করি। খাসির মাংস আমাদের সকলের অনেক খুব পছন্দের। অনেকেই খাসির মাংস খেতে বেশ ভালোবাসে। বিশেষ করে আমাদের পরিবারের সদস্যদের মধ্যে আম্মু খাসির মাংস খেতে অনেক বেশি পছন্দ করে থাকে। আজ কয়েক দিন হলো আম্মা বলছে খাসির মাংস নিয়ে আসার জন্য।
তবে ব্যস্ততার কারণে খাসির মাংস কিনা হচ্ছে না। গতকাল আমি কলিজা সহ এক কেজি মাংস ১২০০ টাকা দিয়ে নিয়েছি। আসলে ইচ্ছে থাকলেও প্রায় খাসি মাংস কেনা হয় না কারণ খাসির মাংস অধিক দাম।
আমার আম্মা বলে থাকে খাসির মাংসের মধ্যে বাজারে মসলা দিলে স্বাদ হয় না। তাই শিল পাটায় বেটে সকল মসলা দিয়েছি। মসলা হাতে বেটে নিলে অন্যরকম স্বাদ থাকে। বিশেষ করে সরিষা বাটা দিলে মাংস খেতে বেশ মজাদার হয়ে থাকে। মাংসের ঝোল অনেক ঘন হয়ে থাকে। সরিষা বাটা দেওয়াতে খাসি মাংস খেতে বেশ মজাদার এবং সুস্বাদু হয়েছে। সর্ষে খাসির মাংস রেসিপি খেয়ে সবাই বেশ ভালো বলেছে। আমার আম্মা অন্যান্য দিনের তুলনায় সর্ষে খাসির মাংস দিয়ে একটু ভাত বেশি খেয়েছে এইটা আমার জন্য বড় প্রাপ্তি ।
আসুন শুরু করি
প্রয়োজনীয় উপকরণ সমূহ :-
| নাম | পরিমাণ |
|---|---|
| খাসির মাংস কলিজা সহ | ১ কেজি |
| আলু | দুটি |
| সরিষা | ১০০ গ্ৰাম |
| পেঁয়াজ কুচি | তিনটি |
| রসুন বাটা | পরিমান মত |
| আদা বাটা | পরিমান মত |
| জিরা বাটা | পরিমান মত |
| পোস্ত বাটা | পরিমান মত |
| হলুদের গুঁড়া | আধা চামচ |
| মরিচের গুঁড়া | পরিমান মত |
| ধনিয়া গুড়া | পরিমাণ মতো |
| তেজপাতা, দারুচিনি | পরিমান মত |
| এলাচি, লং, | পরিমান মত |
| সরিষার তেল | ১০০ গ্রাম ইত্যাদি । |
↘️ প্রস্তুত প্রণালীঃ ↙️
↘️ধাপ :- ১↙️
- আমি প্রয়োজনীয় উপকরণ যোগাড় করি। রান্নার প্রক্রিয়ার আরম্ভ করছি।
- প্রথমে আমি খাসির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর পরিমাণমতো লবণ এবং হলুদ দিয়ে মাংস মেখে নিলাম।
↘️ধাপ :- ২↙️
- এই পর্যায়ে আমি একটি পাতিল চুলার উপরে বসায়। পাতিলের মধ্যে পরিণাম মতো তেল ঢেলে দিলাম । তারপর আমি পেঁয়াজ ভাজি করে নিলাম।
↘️ধাপ :- ৩↙️
- পেঁয়াজ ভাজি করে নেওয়ার পর এই পর্যায়ে পাতিলের মধ্যে মাংস দিলাম । তারপর কিছুক্ষণ মাংস
ভাজি করে নিলাম।
↘️ধাপ :- ৪↙️
- মাংস ভাজি করে নেওয়ার পর পরিমান মতোন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুড়া, লবণ, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরার বাটা, সরিষা বাটা, পোস্ত বাটা, এলাচি, লং, দারুচিনি, তেজপাতা ইত্যাদি দিলাম।
↘️ধাপ :- ৫↙️
- মসলা জাতীয় সকল উপাদান মাংসের মধ্যে দেওয়ার পরে সব কিছু মাংসের সাথে ভালো করে মিক্স করে নিলাম। এখন আমি মাংস কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি।
↘️ধাপ :- ৬↙️
- এই পর্যায়ে মাংসের মধ্যে সামান্য পানি দিয়ে আলু ঢেলে দিলাম। তারপর মাংস ভালো করে কষিয়ে নিচ্ছি।
↘️ধাপ :- ৭↙️
- এই পর্যায়ে মাংস কষিয়ে নেওয়া হয়েছে।
↘️ধাপ :- ৮↙️
- মাংস কষিয়ে নেওয়া হলে এখন আমি পরিমাণ মতো পানি দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
↘️ধাপ :- ৯↙️
- কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে আমি মাংস নাড়িয়ে দিচ্ছি। ধীরে ধীরে মাংস রান্না হচ্ছে।
↘️সর্বশেষ ধাপ :-↙️
- কিছুক্ষণ অপেক্ষা করার পর মাংস রান্না হয়ে গেছে। মাংস ঝোল নিয়ম অনুযায়ী কমিয়ে রেখেছি।
- আমার কাঙ্খিত খাসির মাংস রেসিপি তৈরি করা শেষ হয়েছে। এই ভাবে আমি এই রেসিপিটি টি সম্পূর্ণ করি। যা এখন আপনাদের কাছে দৃশ্যমান। আমি রেসিপি কিছু আলোকচিত্র করে নিলাম।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
পোস্ট বিবরণ :-
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ক্যামেরা | realme C55 |
| পোস্ট তৈরি | @ah-agim |
| লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি আরো বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।
অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা💜💙 এবং অভিনন্দন রইলো ।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy





হ্যাঁ খাসির মাংসের অনেক দাম এক কেজি মাংসের দাম ১২০০ টাকা। তবে আপনার এই পোষ্টের মাধ্যমে খাসির মাংসের নতুন একটি রেসিপি সাথে পরিচিত হলাম কেননা সরিষা বেটে খাসির মাংসের সাথে দিয়ে খাসির মাংসের রেসিপি তৈরি করা এই প্রথম দেখলাম তবে অনেক লোভনীয় ছিল ভাইয়া।
সর্ষে খাসির মাংস রেসিপি দেখে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
সর্ষে ইলিশ শুনেছি। কিন্তু সর্ষে খাসি এই প্রথম শুনলাম। আপনি তো দেখছি ১২০০ করে কলজি সহ খাসির মাংস কিনে এনে বেশ দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা খাসির মাংসের রেসিপিটি কিন্তু বেশ দারুন লাগছে। ধন্যবাদ এমন সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
এখনকার সময়ে খাসির মাংস অনেক দাম দিয়ে কিনতে হয়। সত্যি বলতে খাসির মাংস আমারও ভীষণ প্রিয় কিন্তু অধিক দামের কারণে এখন আর আগের মতো কিনতে পারি না। যাই হোক সর্ষে দিয়ে আপনি খাসির মাংসের চমৎকার একটি রেসিপি প্রস্তুত করেছেন।
সত্যি বলতে এভাবে সর্ষে দিয়ে কখনো খাসির মাংস খাওয়া হয়নি। আপনি বলেছেন এটা খেতে অনেক সুস্বাদু। ইনশাআল্লাহ আমিও একবার চেষ্টা করে দেখব। অনেক ধন্যবাদ ভাই ইউনিক একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার মন্তব্য পড়ে বেশ ভালো লাগলো ধন্যবাদ ভাই।
নিজে কিছু করাটাই যেন অনেক বড় সার্থকতা। আসলেই বাংলাদেশের দ্রব্যমূল্যের যে অধিক মূল্য যেটা মানুষকে চাহিদা পরিমাণ কোন কিছুই মেটাতে পারছে না। আপনি খাসির মাংসের দারুন একটা রেসিপি করেছেন যেটা নিজ হাতে করেছেন খুবই সুন্দর এবং খেতেও অনেক সুস্বাদু হবে। ভালো লেগেছে আপনার খাসির মাংসের সরষের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ।
গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
খাসির রেজালা আমার ভীষণ পছন্দ।কিন্তু কখনও সরিষা বাটা দিয়ে আসলে খাওয়া হয়নি।আপনি বললেন খেতে দারুন টেস্ট। আপনার রান্নার ধারাবাহিকতা দেখে খুব ভালো লাগলো। আপনি রান্নার ধাপগুলো খুব ই চমৎকার ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ জানাই আপনাকে দারুন স্বাদের এই রেসিপিটি শেয়ার করার জন্য।
খাসির রেজালা আমারও ভীষণ পছন্দের ধন্যবাদ আপনাকে আপু।
সর্ষে দিয়ে অনেক ধরনের মাছ খাওয়া হয়েছে তবে কখনো মাংস খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল। আগে বললে গিয়ে খেয়ে আসতাম হা হা হা।প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
খাসির মাংস পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। ব্যক্তিগতভাবে আমি খাসির মাংস অনেক বেশি পছন্দ করি। আপনার আম্মার কথা সঙ্গে আমিও একমত পোষণ করছি খাসির মাংস রান্না করার সময় বাজার থেকে মসলা কিনে নিয়ে এসে সেগুলো দিলে খেতে খুব একটা বেশি সুস্বাদু লাগে না, শিলপাটায় মসলা বেটে খাসির মাংস রান্না করলে খেতে অনেক বেশি সুস্বাদু লাগে। রেসিপিটি দেখেই জিভে জল এসে গেল। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
জি ভাই, শিলপাটায় মসলা বেটে খাসির মাংস রান্না করলে খেতে অনেক বেশি সুস্বাদু লাগে। ধন্যবাদ আপনাকে ভাই।
অত্যন্ত সুস্বাদু ও লোভনীয় একটি চমৎকার রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই রেসিপি তৈরীর প্রতিটি ধাপের ফটোগ্রাফি গুলো দেখে এবং বর্ণনাগুলো পড়ে আমার অনেক ভালো লেগেছে। আপনার এই রেসিপি তৈরিতে আলু দেওয়াটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। চমৎকার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সর্ষে খাসির মাংস রেসিপি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম ধন্যবাদ আপনাকে ভাই।
খাসির মাংস খেতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি অনেক সুন্দর করে খাসির মাংস এবং কলিজা সহ রেসিপি করেছেন। তবে আমাদের পরিবারে সবাই কমবেশি খাসির মাংস খায়।তবে খাসির মাংস অনেক দাম। সত্যি বলতে আপনার রেসিপিটি দেখে আমার খেতে খুব ইচ্ছে করতেছে। রেসিপিটি অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই ধন্যবাদ আপনাকে।
আসলে খাসির মাংসের অনেক দাম। এতো অসাধারণ মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।