আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৩১
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
আকাশের ওই দূর নীলিমায় ,
হারাবে কোনো মন অজানায়।
কবে দুজনায় ভাসবে ভেলায়,
প্রিয়ার খোঁজে একলা কাটায়।
পাহাড় চূড়ায় শিউলি তলায়, দেখা দুজনার!
সময় যেনো থমকে দাঁড়ায়, কারণ অজানার।
সময় যেনো আজ থমকে গেলো,
অপেক্ষারা আজ শ্রান্ত হলো।
লেখক
লেখক এর অনুভূতি:
এখানে প্রেমিকের তার প্রেমিকাকে খোঁজার কথা বলা হয়েছে। অত:পর সে সময়ের পালা,যে সময়ে তাদের সাক্ষাৎ এর অপেক্ষার প্রহর শেষের পালা।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|
স্বপ্ন দেখি পাহাড়ের ওই চূড়ায়,
রঙিন প্রেমের ভাসমানতায়।
কবে দুজনা ফিরবে একমনে,
প্রতীক্ষার প্রতিটা প্রহর গুনে।
আকাশের নীলিমায় স্বপ্ন বুনে,তোমার দর্শনে!
সময় যেন ফোকর খোঁজে,কারন-অকারণে।
ভালোবাসা যেন ছড়ানো দিক-বিদিক,
তুলনারা আজ যেন বড্ড আপেক্ষিক।
মাঝে মাঝে রঙিন স্বপ্ন বুকে বাসা বাঁধে। হয়তো মাঝে মাঝে স্বপ্নগুলো অপূর্ণ থেকে যায়। আপু আপনার লেখা কবিতার লাইন গুলো দারুন হয়েছে।
অসংখ্য ধন্যবাদ আপু।
সবুজের ওই নীল নীলিমায়,
হারিয়েছে মন দূর অজানায়।
তোমায় পাবো চোখের দেখায়
দিনগুলো কাটছে বড্ড হতাশায়।
পাহাড় চূড়ায় ঝর্না ধারায়, শিক্ত হবো দুজনায়
সময় যেনো থমকে দাঁড়ায়, বেলায় অবেলায়।
প্রকৃতি যেন থমকে গেলো,
কামনার ঝড় ক্ষান্ত হলো।
তোমার আমার দেখা হবে বকুল তলায়
ঝড়িয়ে পড়বে চাঁদের জোছনা
দুজনে হারাবো সাদা মেঘের ভেলায়
থাকবে না কোনো ঠিকানা হারাবো দূর অজানায়।
কথা ছিল থাকবে পাশে সারাজীবন পাশে
কিন্তু নদীর মত হারালে তুমি কোন অজানায়
তোমাকে খুঁজে ফিরি আকাশে বাতাসে
এমন কি নির্জন পাহাড়ের চূড়ায়!
তুমি আমি মনের অজান্তে
হারিয়ে যেতে চাই দূর নীলিমায়
যেখানে থাকবে না কোন বাধা
তোমার খোঁজে সারা জীবন দিব কাটাই
সাত সমুদ্র পাড়ি দিয়ে, তোমার দেখা পেলাম!
তোমার রূপের চাহুনির কাছে
থমকে গেল সময়
এক পলক তাকিয়ে
হাজারো অপেক্ষা শেষ হলো
প্রিয়জনের প্রতীক্ষায় হয়তো কেটে যায় জীবনের অনেকটা কাল। হয়তো কোন একদিন প্রতীক্ষার প্রহর শেষ হয়ে যায়। ভাইয়া আপনার কবিতার লাইনগুলো দারুণ হয়েছে।
একাকিত্বের সাথে সন্ধি করি
নীরবতা আমার সাথি।
আকাশের ওই দূর অজনায়
প্রায় সময় চেয়ে থাকি।
নীরবতা আজ থমকে দাড়ায়
হাতে শিউলি মালা
অপেক্ষার আজ হবে অবসান
ভালোবাসার বাজবে পালা।
মাঝে মাঝে আমরা একাকীত্বকে বরণ করে নেই। একাকীত্বকে সঙ্গী করে নিরবে বেঁচে থাকি। হয়তো কারো প্রতীক্ষায় থাকি। ধন্যবাদ ভাইয়া দারুন একটি কবিতা উপহার দেওয়ার জন্য।
আমার ছন্দ্বহীন জীবনের,
তুমিই একমাএ আশার আলো,
মনের অন্তরালে তোমার বসবাস,
তোমায় আমি বাসি ভালো।
নির্জনতায় আমি তোমায় খুঁজি,
তুমিই তো আমার খুশি থাকার পুঁজি,
বেলা অবেলায় আমি চেয়ে থাকি তোমার পানে,
কত টুকু ভালোবাসি তা বিধাতাই জানে।
দেখবো তোমায় দু চোখ মিলে
হৃদয় দিয়ে রাখবো বেধেঁ
মনের শত আবেগ দিয়ে
ভালোবাসবো উজার করে ।।
নীল আকাশের মেঘের মাঝে
খুঁজবো তোমায় চোখটি মেলে
দেবো নাকো যেতে কোথাও
মনের মাঝে রাখবো বেধেঁ ।।
আমরা হয়তো প্রিয়জনকে হৃদয়ের বাঁধনে বেঁধে রাখতে চাই। ভালোবাসা দিয়ে আগলে রাখতে চাই। আপু আপনার লেখা কবিতার লাইন গুলো দারুন ছিল।
প্রেমের আলোয় আবৃত,
খোঁজার কথা বলছে রাত।
প্রেমিকের চোখে অশ্রুধারা,
প্রেমিকা বলছে মনের কথা।
সময়ের পালা চলে যায়,
এসে যায় সাক্ষাতের দিন।
একটি অপেক্ষার প্রহর,
হয়তো তাদের জীবনের শেষের দিন।
আজ অনেকদিন পরে,
দেখা হলো দুজনের।
সময় সত্যিই থমকে গেল
কথা হলো আমাদের।
অপেক্ষার প্রহর আজ শেষ হয়েছে,
মিলন হবে দুজনের।
সর্বত্র খুঁজেছি তোমায়
পাইনি কোথাও খুঁজে,
শেষে আমি নিরাশ হয়ে
থেকেছি ক্লান্ত এই শহরে।
মাঝে মাঝে সময়টা থমকে দাঁড়ায়। অপেক্ষার প্রহর হয়তো শেষ হয়ে যায়। দুজনের ভালোবাসা যেন পূর্ণতা পায়। অসাধারণ লিখেছেন ভাইয়া।
আপু, কবিতা লেখার ক্ষেত্রে আমি খুবই কাঁচা। অনেক ভেবে ভেবেই দুই চার লাইন লেখি । খুব একটা ভালো হয়তো হয় না তবে আমি চেষ্টা করে যাই । আর সাথে আপনাদের সুন্দর প্রশংসার কথা মনে পড়লে লেখার আগ্রহ আরো বেড়ে যায়।
প্রিয় তোমার প্রতীক্ষার প্রহর গুনে
বসে থাকি আনমনে
দুচোখ ভরা স্বপ্ন নিয়ে
খোপায় গুজেছি শিউলি ফুল
মাঝে মাঝে মনে হয়
প্রিয় ভালোবাসা কি শুধুই ভুল?
জীবনের বহু বসন্ত গেল হারিয়ে
প্রতীক্ষার প্রহর গেল পেরিয়ে
ইচ্ছে গুলো যেন আজ
অজানাতে গেছে হারিয়ে।
প্রিয় তোমার প্রতীক্ষার প্রহর শেষে
সময় থমকে দাঁড়ায়
স্বপ্নগুলো সব অভিমানে হারায়।
আপনার লেখাটিও সুন্দর হয়েছে আপু।সময়ের সঙ্গে সঙ্গে সপ্নেরা মলিন হয়ে যায়।