স্বরচিত কবিতা: তুমি আসবে বলে

in আমার বাংলা ব্লগlast year

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শনিবার, ০৩ ই মে ২০২৫ ইং

আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে একটি স্বরচিত কবিতা শেয়ার করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।


premium_photo-1700353612860-bd8ab8d71f05.jpeg

source

ছোট বেলা থেকে আমার কবিতা লেখা তেমন একটা অভ্যাস ছিল না। কিন্তু ইদানিং আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে যুক্ত হতে পেরে বেশ কয়েকজন অ্যাডমিন - মডারেটর ভাইয়া এবং বেশ কয়েকজন সাধারণ ইউজারদের কবিতা লেখা দেখে আমার ও ইচ্ছা জাগে, আমিও কবিতা লিখবো। বিশেষ করে আমাদের কবিতার প্রিয় প্রতিষ্ঠাতা দাদার লেখা কবিতা এবং আমাদের সকলের প্রিয় হাফিজুল্লাহ ভাইয়ের লেখা কবিতা গুলো প্রতিনিয়ত পড়েছিলাম। তাদের থেকেই মূলত আমার কবিতা লেখার আগ্রহ চলে আসে।

প্রেম এমন একটি অনুভূতি, যা আমাদের জীবনের গভীরতম স্থরকে স্পর্শ করে। আর সেই প্রেম যখন কোনো এক প্রিয় মানুষের সঙ্গে জড়িয়ে পড়ে, তখন তার জন্য অপেক্ষা করাটাও হয়ে ওঠে এক অলিখিত অঙ্গীকার। প্রিয় মানুষের জন্য অপেক্ষা এটি শুধু সময়ের ব্যাপার নয়, এটি এক ধৈর্যের পরীক্ষা। মনে পড়ে যায় তার হাসি, তার বলা শেষ কথা, কিংবা কোনো বিশেষ মুহূর্ত। অপেক্ষা তখন আর ক্যালেন্ডারের পাতায় সীমাবদ্ধ থাকে না, সেটি রূপ নেয় জীবনের অংশে।আর এই অপেক্ষার একটি সৌন্দর্য রয়েছে, মাঝে মাঝে কষ্ট দেয়, আবার কখনো ভালো লাগা কাজ করে।

তুমি আসবে বলে

মোঃ রিয়াদ

তুমি আসবে বলে,
আজও জানালায় চেয়ে থাকি,
পাখির ডানায় ভেসে আসে সন্ধ্যা,
তবু ও পাই না তোমার দেখা।

তুমি আসবে বলে,
চুপিচুপি রাখি সব কথাগুলো,
ভাঙা কলমে লিখি না আর কিছু,
তবুও তোমার অপেক্ষার প্রহর গুনি।

তুমি আসবে বলে,
বুকের ভেতর পাথর করেছি।
চাঁদের আলোয় বারবার দেখি,
যেখানে তুমি শেষ বলেছিলে আছি।

তুমি আসবে বলে,
আজও প্রার্থনায় রাখি তোমার নাম,
ভালোবাসা বোঝে না সময়,
তাই অপেক্ষাটাই আমার সত্য ।

তুমি আসবে বলে এখনো জাগি,
সময়ের কাঁধে ভর করে চলি,
হয়তো একদিন আসবেই তুমি
সেই দিনের অপেক্ষায় আছি।

আমার লেখা কবিতা টি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAqqCDY5m5Sn.png

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1728830339945~3.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করে দিনাজপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।আমি ফটোগ্রাফী ও ভ্রমণ করতে অনেক ভালোবাসি।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ভালবাসার আবেগে পরিপূর্ণ সুন্দর একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক সুন্দর লেগেছে আপনার এই কবিতাটি। কবিতার প্রতিটি লাইনে প্রিয় মানুষটার জন্য অফুরন্ত ভালোবাসা এবং অপেক্ষা লুকিয়ে আছে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.074
BTC 63723.62
ETH 1680.06
USDT 1.00
SBD 0.42