জেনারেল রাইটিং:- “কোনো কিছু করার আগে সবসময় অসম্ভব মনে হয়, জিনিষটা না করা পর্যন্ত।”
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা আমি কিছু বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয়ের উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। যেগুলা হয়তোবা বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে পোস্টটা পড়ে।
অসম্ভব বলে আমাদের জীবনে কোনো কিছুই হয় না। বরং আমরা নিজেরাই অনেক কিছু অসম্ভব মনে করি। আমাদের চিন্তা ভাবনার কারণেই আমাদের কাছে সবকিছু অসম্ভব মনে হয়। আমরা যদি কোনো কাজ করার আগে সেটা কি অসম্ভব বলে মনে করি, তাহলে সেটা আমাদের কাছে অসম্ভব মনে হবে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমরা সেই কাজটা শেষ করছি। আমাদেরকে সব সময় অবশ্যই এটা মাথায় রাখতে হবে, আমরা চাইলে সবকিছুই করতে পারব। তাই জন্য আমাদেরকে সবসময় চেষ্টার মধ্যে দিয়েই থাকতে হবে, অসম্ভব বললে চলবে না।
মানুষ যদি চেষ্টা না করে তাহলে তাকে দিয়ে কোনো কিছুই হবে না। অবশ্যই প্রতিটা মানুষকে চেষ্টা করতে হবে সবকিছু। কারণ চেষ্টার মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারে, আর অনেক কিছুই করতে পারি। চেষ্টা একমাত্র জিনিস, যেটা আমাদেরকে এগিয়ে যেতে প্রচুর পরিমাণে সাহায্য করে থাকে। আমরা যদি কোনো কাজে চেষ্টা না করি তাহলে কিভাবে সে কাজটা করবো। চেষ্টা মানেই হচ্ছে ধৈর্য। যে মানুষের মধ্যে ধৈর্য নেই সে চেষ্টা করে না। আর যার মধ্যে ধৈর্য রয়েছে সে চেষ্টা করে থাকে। তাই আমাদেরকে সবসময় অবশ্যই চেষ্টা করতে হবে।
আমরা আমাদের জীবনে অনেক কিছুই করে থাকি। আর যে কোনো কিছু করার ক্ষেত্রে কিন্তু সব সময় সহজ কাজ আসে না। এরকম অনেক অনেক কাজ রয়েছে যেগুলো একটু অন্যরকম মনে হয়। কিন্তু সেই কাজগুলো অসম্ভব নয়। তবে আমরা সেগুলোকে অসম্ভব বলে মনে করি, সেই কাজগুলো শেষ না করা পর্যন্ত। কিন্তু একবার যদি আমরা কাজগুলো শেষ করে ফেলি, তবেই বুঝতে পারি এটা আসলে অসম্ভবের কিছুই ছিল না। অসম্ভবকে সম্ভব আমাদেরকে করতে হবে। অসম্ভব বলা হয় সেই বিষয়টাকে যেটা কখনো হয় না।
কিন্তু আমরা সব সময় যে কাজগুলো করে থাকি সেগুলোর মধ্যে অসম্ভব বলে কিছুই নেই। এরকম অনেক মানুষ রয়েছে যারা যেকোনো কাজ করার জন্য গেলে সেটাকে মনে করে অসম্ভব। তারা সেই কাজটা করার আগেই অসম্ভব বলে ধরে নেয় কাজটি। কিন্তু সেই মানুষগুলোর উচিত কাজগুলো করার জন্য চেষ্টা করা। আর এর ফলে তারা সুন্দর ভাবে সেই কাজগুলো করতে পারবে। আর করা শেষ করলে বুঝতে পারবে এখানে অসম্ভবের কিছু নেই। এজন্য অসম্ভব না বলে আমাদেরকে সব সময় এটা বলতে হবে, "ইনশাআল্লাহ আমি কাজটা অবশ্যই সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারবো।"
যেকোনো ছোট কাজ হোক অথবা বড় কাজ হোক, আমাদেরকে সেই কাজটার করার জন্য চেষ্টা করে যেতে হবে। শুধু অসম্ভব বলে বসে থাকলে চলবে না আমাদের। সেই জিনিসটা শেষ না করা পর্যন্ত আমরা বুঝতে পারবো না সেটা অসম্ভব নাকি সম্ভব। একটা ছোট কাজ করার আগেও অসম্ভব বলে মনে হয়। ঠিক তেমনি বড় কাজের ক্ষেত্রেও এরকমটা হয়ে থাকে। তাই অসম্ভব বলে আমাদের বসে থাকলে চলবে না। অবশ্যই চেষ্টার মাধ্যমে এগোতে হবে। আজ আমি এই পর্যন্তই লেখার জন্য চেষ্টা করলাম। পরবর্তীতে আপনাদের মাঝে হাজির হবো অন্য কোনো টপিক নিয়ে।
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|

https://x.com/TASonya5/status/1927923965550305653?t=dco1lcZEtYFzb-pBklxnJg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/TASonya5/status/1927971083455476115?t=ppPu-laQD0dKFicvaZBiIQ&s=19
https://x.com/TASonya5/status/1927971595852902751?t=vg7ECJz_NdmXs-8CjC187g&s=19
আপনার পোষ্টের সাথে কিন্তু আমি একমত। কোন কিছু করার আগে সব সময় অসম্ভব মনে হয়। তবে আমরা যদি যেকোনো কাজ ঠিকমতো করি তাহলে কাজগুলো অনেক সহজ হয়। তবে কাজ করার আগে অসম্ভব এই কথা চিন্তা করা যাবে না। এবং লক্ষ্য থাকলে কাজগুলো সম্পন্ন করা যে কোনো মানুষের দ্বারা সম্ভব। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।