জেনারেল রাইটিং:- “যদি তুমি বিশ্বাস কর যে তুমি পারো, তাহলে তুমি অর্ধেক পথ পেরিয়ে গেছো।”

in আমার বাংলা ব্লগlast year

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20250515_083202_0000.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা আমি কিছু বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয়ের উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। যেগুলা হয়তোবা বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে পোস্টটা পড়ে।

কোনো কিছু করার আগে আমরা যদি এটা বিশ্বাস করি যে আমরা পারবো না, তাহলে আমাদের দ্বারা সেই কাজটা কখনোই হবে না। তাই এই জন্য আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে, আমি এটা পারি। এমনকি এটা আমি করেই ছাড়বো। এরকমটা হলে আমাদের জন্য অর্ধেক পথ খুবই সহজ ভাবেই পার করা হয়ে যাবে। আর আমরা ধীরে ধীরে অনেক ভালোভাবে সেই কাজটা করতে সক্ষম হবো। এই জন্য নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকা খুবই গুরুত্বপূর্ণ। যেকোনো কাজকে প্রথমেই ভয় পেলে চলবে না, সেই কাজকে আপন করে নিয়ে এগিয়ে যেতে হবে।

আমরা যদি বিশ্বাস করি আমি এটা পারি তাহলে আমার দ্বারা এটা অবশ্যই সম্ভব হবে। নিজের ভেতরে সব সময় সাহসকে জাগ্রত করতে হবে ভয়কে নয়। কারন আমরা যদি প্রথমেই নিজের মধ্যে ভয়কে নিয়ে আসি, তাহলে কিভাবে পারব ভালো কিছু করতে। সাহসিকতার সাথে যদি আমরা ওই কাজটা করার চেষ্টা করি আর ওইটা পারবো। সাহসের সামনে ভয়ের কোনো অস্তিত্বই থাকে না। সাহসই একমাত্র পারে আমাদের ভয়কে দূর করতে। তাই সাহসিকতার সাথে অবশ্যই ভয়কে জয় করতে হবে আমাদেরকে। এই ভয় আমাদের তাহলে কিছুই করতে পারবে না।

মনে করেন একটা মানুষ কিছু একটা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। তার এই কাজটা করার পথ যতই কঠিন হোক না কেন, সে যদি এটা বিশ্বাস করে সে এটা পারবে, তাহলে এটা তার দ্বারা খুব ভালোভাবে অবশ্যই হবে। আর এই কথাটা বিশ্বাস করার মাধ্যমে তার অর্ধেক পথ পেরিয়ে যাওয়া হয়ে যাবে। কিন্তু এটার পরিবর্তে ওই মানুষটা যদি উল্টোটা মনে করে তাহলে সে এগিয়ে যাওয়ার আগেই থেমে যাবে। কারণ তার মধ্যে এটা বিশ্বাস নেই যে এই কাজটা পারবে। আসলে তার নিজের প্রতি নিজের কোনো বিশ্বাসই নেই।

আমাদের যদি নিজের প্রতি বিশ্বাস না থাকে, তাহলে আমরা কোনো কিছুই সঠিকভাবে এবং সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারবো না। তাই আত্মবিশ্বাস নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। নিজেকে বিশ্বাস করতে পারলে আমরা যে কোনো কাজকে নিজে পারব বলে মনে করতে পারব। আমরা যদি নিজের প্রতি বিশ্বাস না রাখি, তাহলে সব কাজে বলবো এটা আমার দ্বারা হবে না। আর এটাই হবে আমাদের নেওয়া সবথেকে ভুল সিদ্ধান্ত। যেকোনো কাজ করার আগে আমি পারবো না এটা না বলে, এটা আমিও অবশ্যই পারবো এই কথাটা বলা উচিত।

একটা কাজ যতই কঠিন হোক না কেন, আমরা যদি সেই কাজটা পারবো বলি তাহলে সে কাজটা অর্ধেকটাই সহজ হয়ে যায় আমাদের জন্য। কিন্তু আমরা যদি কঠিন বলি তাহলে আরো বেশি কঠিন হয়ে যাবে। তাই আমি এটাই মনে করি একটা কাজ যতই কঠিন হোক না কেন, আমাদেরকে সেটা সহজ করে নিতে হবে। আর ভালোভাবে সেই কাজটা করার চেষ্টা করে যেতে হবে। এমনকি এর জন্য অনেক বেশি মনোযোগ থাকতে হবে সেই কাজের প্রতি। তবেই ভালোভাবে কাজটা করা যাবে। আজ এই পর্যন্তই লেখার চেষ্টা করলাম। পরবর্তীতে সবার মাঝে হাজির হবো অন্য কোনো টপিক নিয়ে।

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Screenshot_2025-05-15-13-55-58-84_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

Screenshot_2025-05-15-15-12-24-00_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

Screenshot_2025-05-15-15-14-31-96_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

একাবারেই সঠিক বলেছেন আপু। আমরা যদি বিশ্বাস করি কাজটি করতে পারবো তবে অবশ্যই পারবো। মনের সাহসই কাজটিকে সহজ করে দেয়। বেশ সুন্দর লিখেছেন আপু। ভালো লাগলো পড়ে। ধন্যবাদ ব্লগটি শেয়ার করার জন্য।

 last year 

এরকম একটা টপিক নিয়ে এই পোস্ট লিখতে পেরে ভালো লাগলো।

 last year 

আপনার পোষ্টের সাথে আমি একমত। আমরা যদি বিশ্বাস করি যে এই কাজ আমরা পারবো তাহলে ওই কাজ অর্ধেক পথ পেরিয়ে যাওয়া হয়। কারণ মনের মধ্যে সাহস থাকলে ওই কাজ অনেকটা ইজি হয়ে যায়। আর মনোবল যদি সঠিকভাবে থাকে তাহলে কাজের মধ্যেও আগ্রহ থাকে। খুব সুন্দর ভাষা দিয়ে পোস্টটি লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 last year 

আমার লেখাগুলো সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60573.65
ETH 1550.46
USDT 1.00
SBD 0.47