"প্রতিটি সফল মানুষের একটা অসফল অতীত থাকে, আর প্রতিটি অসফল অতীতের থাকে একটা সফল সমাপ্তি"
বাংলা ফরমেট জেনারেল রাইটিং:-
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা আমি কিছু বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয়ের উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। যেগুলা হয়তোবা বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে পোস্টটা পড়ে।
ব্যর্থতার পরেই সফলতা আমাদের জীবনে আসে। আর এই সফলতা আমরা অনেক কিছুর পর অর্জন করে থাকি। সফলতা কখনো একদিনে আসে না। অনেকবার ব্যর্থ হওয়ার পর অনেক কিছু শেখার পর আমরা সঠিকভাবে সফলতা অর্জন করতে সক্ষম হই। আসলে সফলতা এমনই এক জিনিস যেটা অর্জন করার জন্য মানুষ উঠে পড়ে লেগে থাকে। কিন্তু এরকম অনেক মানুষ রয়েছে, যারা একবার ব্যর্থ হওয়ার পর ওই কাজটা আর করতে চায় না। আর এটাই তাদের জীবনে নেওয়া সব থেকে বড় ভুল সিদ্ধান্ত হয়ে থাকে।
আমরা সফলতার দিকে এগিয়ে যাওয়ার সময় হাজার বার ব্যর্থ হবো। তাই বলে এটা নয় যে আমরা সফলতা অর্জন করতে পারবোনা। অবশ্যই আমরা সফলতা অর্জন করতে পারব। তবে কঠোর পরিশ্রম আর আমাদের মধ্যে ধৈর্য থাকতে হবে। এগুলো যদি আমাদের মধ্যে থাকে, তাহলেই সম্ভব সফলতা অর্জন করা। যেকোনো কাজ ছোট থেকে শুরু করলে সে কাজটা একদিন বড় হবে। আর ওরকমটা হবে আমাদের কঠোর পরিশ্রম আর ধৈর্যের পর। আমাদেরকে সব সময় এটা অবশ্যই মাথায় রাখতে হবে, সফল ব্যক্তিদের অবশ্যই একটা অসফল অতীত রয়েছে।
আর অসফল অতীত থাকলে, তার সফল সমাপ্তি অবশ্যই হবে। এটা নিয়েই তো সফলতা। ছোট কাজ হোক অথবা বড় কাজ। সফলতা যেখানেই আমরা অর্জন করতে পারি, আমাদের কাছে অনেক বেশি আনন্দ লাগে। ছোট কাজে সফলতা অর্জন করলেও মনটা ভালো হয়ে যায়। আর বড় কাজে সফলতা অর্জন করলে তো আরো বেশি ভালো লাগে। আমরা আমাদের আশেপাশে সফল ব্যক্তিদের কে দেখলে মনে হবে, তারা হয়তো খুব সহজেই এই স্থান অর্জন করেছে। কিন্তু আমরা যদি তাদের থেকে এই সফলতার অতীত জানতে চাই, তবেই বুঝতে পারব তাদের অসফল অতীতের কথা।
তাদের অবশ্যই একটা অসফল অতীত থাকবে। বারবার ব্যর্থ হওয়ার পর একদিন আমরা সফলতা অর্জন করতে পারি। ব্যর্থ হওয়ার পর যে সফলতা অর্জন করা হয়, সেই সফলতার মধ্যে রয়েছে সব থেকে বেশি তৃপ্তি এবং আনন্দ। কিন্তু কিছু কিছু মানুষ আমরা দেখতে পাই, যারা ব্যর্থতার কথা চিন্তা করে আর এগোতে চায় না। আবার কয়েকজন আছে ব্যর্থ হওয়ার পর এক দুইবার চেষ্টা করে আর চেষ্টা করে না। কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে সেই কাজের মাঝে লেগেই থাকে। আর হাজার বার ব্যর্থ হওয়ার পরেও চেষ্টা করে যায়। যার কারণে তারা সফলতা অর্জন করতে পারে।
সফলতার পেছনে দিনরাত পরিশ্রম আর ধৈর্য ধরে ছোটাছুটি করে এরকম অনেক মানুষ। যারা মনে করে সফলতা আসলে এমনিতেই চলে আসবে, তাদের এই চিন্তা-ভাবনা সম্পূর্ণ ভুল। আর যারা ব্যর্থতাকে ভয় পায়, তারা কখনো সফলতা অর্জন করতে পারবে না। তাদের মধ্যে জাগ্রত করতে হবে কঠোর পরিশ্রম আর ধৈর্য। কঠোর পরিশ্রম আর ধৈর্য থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। মানুষের এক কাল খারাপ থাকলেও, আরেক কাল ভালো হয়। আর এটাকেই বিশ্বাস করে এগোতে হবে। তবে এই সফলতা আমরা অর্জন করতে পারব সুন্দরভাবে। আর অসফল অতীতে একটা সফল সমাপ্তি পাব।
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|

https://x.com/TASonya5/status/1918865573414392190?t=QgLzqGp8ckq6PVjncDNueQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/TASonya5/status/1918915080961368441?t=_Bog1K2KhdB5iBWAKNQq1Q&s=19
আমি আপনার শেষের ফটোগ্রাফি টা দেখে রীতিমত মুগ্ধ হয়ে গেলাম। সব সময় আপনার ফটোগ্রাফি গুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আমার অনেক বেশি ভালো লাগে যখন সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্টগুলো দেখি। অনেক আগ থেকেই আপনার ফটোগ্রাফি গুলো আমি অনেক বেশি পছন্দ করি। অনেক যত্ন আর পরিশ্রম করে আপনি ফটোগ্রাফি করেন তা বুঝা যায়।
তোমার কাছ থেকে সুন্দর মন্তব্য পেয়ে ভালো লেগেছে।
https://x.com/TASonya5/status/1919017087340536006?t=ZSxHRXAuTRt_Harru0UVDw&s=19
আপনি আজকে দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করলেন। সবসময় কিন্তু ফটোগ্রাফি কোয়ালিটি ভাবে করার চেষ্টা করেন। এমনিতেও আমার কাছে ফটোগ্রাফি ধৈর্য ধরে করলে দেখতে সুন্দর দেখায়। তাছাড়া আপনার প্রথম এবং শেষের ফটোগ্রাফি গুলো আমার কাছে একটু বেশি ভালো লাগলো। এভাবেই যদি ফটোগ্রাফি সব সময় করেন তাহলে আপনার ফটোগ্রাফি দেখতে আরো ভালো লাগবে।
এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আপনার তোলা ফটোগ্রাফি গুলো সবকটাই অসম্ভব সুন্দর হয়েছে দেখতে। তবে আমার কাছে ড্রাগন ফ্লাই এর ফটোগ্রাফিটা অনেক বেশি ভালো লেগেছে। এছাড়াও ফুলের ফটোগ্রাফি মনোমুগ্ধকর। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্য করার জন্য।